মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

নিরাপদ চিকিৎসা কর্মস্থল দিবস উপলক্ষে ইন্টারন্যাশনাল মেডিকেলে দুই দিন ব্যাপী ক্যাম্পেইন

Sarif Sahriarপ্রকাশ: ৩০ নভেম্বর ২০২০, ৭:২৩ · ২ মিনিটে পড়ুন
নিরাপদ চিকিৎসা কর্মস্থল দিবস উপলক্ষে ইন্টারন্যাশনাল মেডিকেলে দুই দিন ব্যাপী ক্যাম্পেইন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৩০ নভেম্বর ২০২০, সোমবার

শাণিত মস্তিষ্ক আর কলম দুই চলুক সমানতালে। অধিকারে আদায়ে সচেষ্ট হোন।

আজ ৩০শে নভেম্বর “নিরাপদ কর্মস্থল সৃষ্টি স্বাস্থ্যসেবা নিশ্চিতের অন্যতম শর্ত” এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে প্ল্যাটফর্ম গাজীপুর জোনের পক্ষে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে দুই দিন ব্যাপী “নিরাপদ চিকিৎসা কর্মস্থল দিবস-২০২০” ক্যাম্পেইন।

ক্যাম্পেইন উপলক্ষে সকলের সামনে প্ল্যাটফর্ম এর পক্ষ থেকে প্ল্যাটফর্ম গাজীপুর জোনের সভাপতি মামুনুর রশিদ, সহ-সভাপতি আকমার আনজুমান কাফি সহ সিয়াম, আফজাল, মিজান প্রমুখ এক্টিভিস্ট গণ দিবসটির ইতিহাস ও প্রতিপাদ্য তুলে ধরেন।

ক্যাম্পেইন উদ্বোধন করেন হাসপাতালের ডিরেক্টর এবং পেডিয়াট্রিক্স সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান  প্রফেসর ডা. মো. শাহ আলম তালুকদার।

আরও উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. হাবিব সাদাত চৌধুরী, পেডিয়াট্রিক্স বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. নন্দিতা নাজমা, মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ছায়েদুর রাহমান সহ সকল বিভাগের চিকিৎসকবৃন্দ, এবং সকল ইন্টার্ন চিকিৎসক।

উদ্বোধন এর পর অতিথি বৃন্দ দিবস নিয়ে তাদের বক্তব্য তুলে ধরেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, “নিরাপদ চিকিৎসা পরিবেশ না থাকলে, কোনো চিকিৎসক এর পক্ষে সুষ্ঠু ও পরিপূর্ণ চিকিৎসা দেওয়া সম্ভব নয়”

সর্বশেষে সকল চিকিৎসক এই উদ্যেগের জন্য  প্ল্যাটফর্মের ভূয়সী প্রশংসা করেন।

পরবর্তীতে হাসপাতালের মূল ফটকে সকলের সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে ব্যানার টাঙ্গানোর মধ্য দিয়ে ক্যাম্পেইন সমাপ্তি ঘোষণা করা হয়।

নিজস্ব প্রতিবেদক/ মামুনুর রশিদ জামি

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

ইউনিভার্সাল মেডিকেলে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (ইউএমসিএইচ) উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত ইউএমসিএইচ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় মেডিকেল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।…

২০ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।