মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

ঢামেককে ডায়ালাইসিস মেশিন উপহার দিলেন শহীদ ডা. মিলনের মা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২ ডিসেম্বর ২০২০, ৭:৫১ · ২ মিনিটে পড়ুন
ঢামেককে ডায়ালাইসিস মেশিন উপহার দিলেন শহীদ ডা. মিলনের মা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২ ডিসেম্বর ২০২০, বুধবার 

নব্বইয়ের গণঅভ্যুত্থানে শহীদ চিকিৎসক শামসুল আলম খান মিলনের মা সেলিনা আক্তার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালকে দুটি ডায়ালাইসিস মেশিন উপহার দিয়েছেন। গরিব এবং দুস্থ রোগীদের সাহায্যার্থে এ মেশিন দেয়া হয়েছে।

ছবি: সংগ্রহীত

ডা. মিলনের নামে গঠিত ‘শহীদ ডা. শামসুল আলম খান মিলন মানব কল্যাণ পরিষদ’ এর পক্ষ থেকে ঢাকা মেডিকেল কলেজের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) এবং নেফ্রোলজি ডায়ালাইসিস ইউনিটে এই দুটি ডায়ালাইসিস মেশিন দেওয়া হয়েছে।

প্রতিবছর ২৭ নভেম্বর শহীদ ডা. মিলন দিবস হিসেবে পালন করা হয়। ১৯৯০ সালের ২৭ নভেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে স্বৈরশাসকের সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ডা. শামসুল আলম খান মিলন। গত সোমবার, ৩০ নভেম্বর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।

তাঁর শাহাদাত বরণের মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন গতির সঞ্চার হয়। পরবর্তীতে ছাত্র–জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসনের অবসান হয়। ডা. মিলনের শাহাদাতের পর তাঁর মা সেলিনা আক্তার গঠন করেন ‘শহীদ ডা. শামসুল আলম খান মিলন মানব কল্যাণ পরিষদ’।

গত রবিবার, ২৯ নভেম্বর ডায়ালাইসিস মেশিন হস্তান্তরের  চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে সেলিনা আক্তার ছাড়াও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক, সোনার বাংলা ফাউন্ডেশনের দেশীয় পরিচালক মো. ওয়াহিদ হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আগামী পাঁচ বছর সোনার বাংলা ফাউন্ডেশন মেশিন দুটির তত্ত্বাবধানে নিয়োজিত থাকবে। শীঘ্রই মেশিন দুটি চালু হওয়ার কথা রয়েছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

ইউনিভার্সাল মেডিকেলে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (ইউএমসিএইচ) উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত ইউএমসিএইচ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় মেডিকেল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।…

২০ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।