শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

সন্ধানীর ৩৭ তম ষাণ্মাসিক সম্মেলন অনুষ্ঠিত

22449640_1864656093574679_9167066870838117869_n

সন্ধানী কেন্দ্রীয় পরিষদের আয়োজনে ও সন্ধানী ঢাকা মেডিকেল কলেজ ইউনিটের সহযোগিতায় দেশের সরকারি-বেসরকারি ২১টি ইউনিট নিয়ে গত ২০অক্টোবর ২০১৭ ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হয় ৩৭তম সন্ধানী কেন্দ্রীয় ষাণ্মাসিক সভা-২০১৭। “রূধির লালে বাঁচবে প্রাণ, হোক শীত কিবা গ্রীষ্ম; নেত্রহীনে আমার চোখে দেখবে সারা বিশ্ব” স্লোগানকে সামনে রেখে উদ্বোধনী অনুষ্ঠানে ২০১৬-২০১৭ সেশনে বিভিন্ন সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করা হয় সন্ধানীর ছয়টি ইউনিটকে।

সন্ধানী ঢাকা মেডিকেল কলেজের সভাপতি আব্দুল্লাহ আল মুঈদ এর উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আলী আজগর মোড়ল, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক খান আবুল কালাম আজাদ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন, সন্ধানী কেন্দ্রীয় পরিষদের সভাপতি শাহপরান ইসলাম প্রবাল, সাধারণ সম্পাদক রিদওয়ান জুবায়ের রিয়াদ এবং সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি অধ্যাপক এ.কে.এম সালেক এবং মহাসচিব ডা: জয়নাল আবদিন।

সন্ধানীর মূল লক্ষ্যে স্থির থেকেই সন্ধানীয়ানদের সামনে এগিয়ে যেতে হবে উল্লেখ করে অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, “আমাদের এই পেশা মানুষের সেবা করা ছাড়া আর কিছুই শিখায় না। মানুষের প্রতি ভালোবাসা আর মানব সেবার অসীম ইচ্ছের পাশাপাশি পরীক্ষায় অনেক ভালো ফলাফল করেই আজ দেশের স্বাস্থ্যখাতের নেতৃত্ব দিচ্ছে সন্ধানীয়ানরা। এই ধারা অবশ্যই অব্যাহত রাখতে হবে।”
এছাড়া রাত ১২.০১ মিনিটে এজেন্ডা মিটিং এর মাধ্যমে কনফারেন্স এর পর্দা উঠে। বিভিন্ন এজেন্ডা এবং রিপোর্ট নিয়ে আগত সন্ধানীয়ান এবং উপদেষ্টা মন্ডলীর উপস্থিতিতে কনফারেন্স প্রাঙ্গন ছিল আনন্দ ও উৎসব মুখর। শনিবার ভোর ৬ ঘটিকায় ৩৭ তম কেন্দ্রীয় ষাণ্মাসিক সভার সমাপ্তি হয়।

সন্ধানী ঢাকা মেডিকেল কলেজ ইউনিট অত্যন্ত দক্ষতা ও আন্তরিকতার সাথে বিভিন্ন মেডিকেল কলেজ থেকে আগত অতিথিদের থাকা-খাওয়া, সুবিধা অসুবিধা দেখভাল করেছেন। সাফল্যের সাথে ষাণ্মাসিক সম্মেলন ২০১৭ আয়োজনের জন্য অতিথিবৃন্দ ঢাকা মেডিকেল কলেজ ইউনিট কে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।

সন্ধানী, মেডিকেল ও ডেন্টাল স্টুডেন্ট পরিচালিত সম্পূর্ণ স্বেচ্ছাসেবা ভিত্তিক সংগঠন যারা দেশব্যাপী মেডিকেল কলেজে বিস্তৃত ইউনিট গুলো দ্বারা স্বেচ্ছায় রক্তদান ও নিরাপদ রক্ত পরিসঞ্চালন আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছে।

এই অনুষ্ঠানে সন্ধানই কেন্দ্রীয় পরিষদ এর উদ্যোগে ২০১৬-১৭ সেশনের কার্যক্রমের উপর ভিত্তি করে ৬ টি ইউনিট কে পুরস্কৃত করা হয়।
22552713_1874191222621166_2363613327983165391_n

22552776_1874191472621141_6503904233435591280_n

22555168_1874191309287824_7884121216856771585_n

22687940_1874191412621147_3770440843361953408_n (1)

22688094_1874191609287794_5582046094105558795_n

পুরষ্কারপ্রাপ্ত ইউনিট গুলো হচ্ছেঃ
# সর্বোচ্চ স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে সংগৃহীত রক্ত- সন্ধানী, চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিই
# সর্বোচ্চ ঔষধ সরবরাহ- সন্ধানী,সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট
# সর্বোচ্চ সংখ্যক ভ্যাক্সিনেশন- SANDHANI Rangpur Medical College Unit
# সর্বোচ্চ বিনামূল্যে ব্লাড গ্রুপিং- সন্ধানী গনস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ইউনিট
# সর্বোচ্চ সংখ্যক উদ্ধুকরন অনুষ্ঠান- SANDHANI Sir Salimullah Medical College Unit,Dhaka,Bangladesh
# বিশেষ কার্যক্রম(বিশেষ সামাজিক কার্যক্রম)- Sandhani Faridpur Medical College Unit

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।