শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

শিক্ষার পরিবেশ না থাকায় সিরাজুল ইসলাম মেডিকেলের আসনসংখ্যা কমিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়

মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও শিক্ষার পরিবেশ বিদ্যমান না থাকায় রাজধানীর বেসরকারি ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের আসন সংখ্যা কমিয়ে দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গত রবিবার (১৫ ডিসেম্বর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-২ শাখার উপসচিব মাহবুবা বিলকিস স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়ে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘বর্ণিত প্রতিষ্ঠানে আইন অনুযায়ী পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও শিক্ষার পরিবেশ বিদ্যমান না থাকায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আসন সংখ্যা ১০০ থেকে কমিয়ে ৫০ করা হলো।’

এর আগে, গত ৮ ডিসেম্বর স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ, ডেন্টাল ইউনিট, হোমিওপ্যাথিক ও ইউনানী মেডিকেল কলেজ, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) প্রতিষ্ঠা, আসন সংখ্যা বৃদ্ধি, কোর্স অনুমোদন ইত্যাদি সংক্রান্ত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য যে, গত ১৪ অক্টোবর প্ল্যাটফর্মে ‘বেসরকারি মেডিক্যাল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২’ এর অধিকাংশ শর্তকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে চলছে ১০ মেডিকেল কলেজ শিরোনামের সংবাদে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের অব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত প্রকাশ করা হয়েছিল।

প্রকাশিত সংবাদ অনুযায়ী– “রাজধানীর মালিবাগে অবস্থিত ডা. সিরাজুল ইসলাম প্রতিষ্ঠিত ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ পরিচালনার প্রধান শর্তই লঙ্ঘন করেছে। কলেজের ভবনের ১০ দশমিক ৬৪ কাঠা জমি নুরুল হাসান ফারুক, সামসুল হাসান ও মাহবুব হাসানের নামে এবং ৩৪ কাঠা জমি কলেজের প্রতিষ্ঠাতা ডা. সিরাজুল ইসলামের নামে রয়েছে। “বেসরকারি মেডিক্যাল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২”– অনুযায়ী একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রধান শর্ত পূরণে কলেজের নামে আরও ১৫২ শতাংশ জমি নামজারি করতে হবে।

কিন্তু স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, এ শর্ত পূরণ না করেই ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজে ১০০ শিক্ষার্থী ভর্তির অনুমোদন পায়। এছাড়াও “বেসরকারি মেডিক্যাল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২” অনুযায়ী হাসপাতালে প্রায় ৩০ হাজার বর্গফুট ফ্লোর স্পেস ঘাটতি রয়েছে।

বিভিন্ন অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক দপ্তর গত বছরের ৬ জুন সুনির্দিষ্টভাবে ১৩টি বিষয়ে জানতে চেয়ে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. এমএ আজিজের কাছে একটি চিঠি দেয়। কিন্তু মেডিকেল কর্তৃপক্ষ সন্তোষজনক জবাব দিতে পারেনি। এর আগে ২০২০ সালের ২৫ আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত টাস্কফোর্স এবং র‍্যাব অভিযান চালিয়ে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজে হাসপাতালের ল্যাব থেকে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট এবং চারটি অপারেশন থিয়েটার থেকে বিপুল পরিমাণ সার্জিক্যাল সামগ্রী উদ্ধার করেছিল। নানা অনিয়মের অভিযোগে হাসপাতালটিকে তখন ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। ওই সময় এ হাসপাতালে যত মাইক্রোবায়োলজি রিপোর্ট তৈরি হয়েছে, সবই ভুয়া রিপোর্ট বলেও দাবি করেছিল র‍্যাব।”

প্ল্যাটফর্ম প্রতিবেদক

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।