মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬২৫ আশ্বিন ১৪৩৩ · ২৭ রবিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

রোগী মৃত্যুতে অবহেলা প্রমাণিত হবার পূর্বেই চিকিৎসক আটক!

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ৭:৩১ · ১ মিনিটে পড়ুন
রোগী মৃত্যুতে অবহেলা প্রমাণিত হবার পূর্বেই চিকিৎসক আটক!
লেখার আকার

মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

চিকিৎসকের অবহেলায় মো. আজিজুর রহমান নামের একজনের মৃত্যুর অভিযোগ তুলছে নিহতের স্বজনেরা। অভিযোগ প্রমাণিত হবার আগেই ডা. সজীবকে গ্রেফতার করা হয়েছে!

জানা গেছে – গতকাল (১৬ ডিসেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বাবা মো. আজিজুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে গ্রিন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পরবর্তীতে তার ছেলের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সহপাঠীরা গ্রিন লাইফ হাসপাতালে জড়ো হয়! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ডা. সজীব নজরুলকে আটক করে।

স্বজনদের দাবি, রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতালের এক চিকিৎসক ‘নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ব্যয় বহন করতে পারবে না’ মন্তব্য করে চিকিৎসায় কালক্ষেপণ করেন।

তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, চিকিৎসায় কোনো গাফিলতি করা হয়নি। রোগীকে জরুরি বিভাগে আসার পর মাত্র ১৯ মিনিটেই ভর্তি ছাড়া আইসিইউতে পাঠিয়ে দেয়া হয়। এখানে দায়িত্বে অবহেলার কোনো প্রমাণ পায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

এ ঘটনায় রাজধানীর কলাবাগান থানায় এজাহার দায়ের করেন নিহতের স্বজনরা। কলাবাগান থানায় কর্মরত মো. বুলবুল আহমেদ গণমাধ্যমে বলেন, “টাকা না দিলে চিকিৎসা হবে না বলে কালক্ষেপণ করার অভিযোগ করা হয়েছে। এ অভিযোগে এজহার দায়ের করেন নিহতের স্বজনরা।”

প্ল্যাটফর্ম প্রতিবেদক।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।