শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩, ১৩ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডেমরা ল’ কলেজের একটি ভিন্নধর্মী মানবিক নোটিশ!

২০ মার্চ, ২০২০ ইং

‘করোনা ভাইরাস’ – সমসাময়িকের এক আতঙ্কের নাম। বাংলাদেশে এ নিয়ে নিয়ে এখন পর্যন্ত জনমনে ভীষণ উদ্বেগ বিরাজ করছে। দিন যত যাচ্ছে এ ভাইরাস দিয়ে সংক্রমনের সংখ্যা বাড়ছে। উচ্চমহলের বিভিন্ন পর্যায় থেকে এর বিস্তার রোধে নানা রকম পদক্ষেপ গ্রহন করা হচ্ছে। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম সাময়িক ভাবে স্থগিত তন্মধ্যে একটি।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তাদের স্ব স্ব নোটিশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। কিন্তু এত প্রতিষ্ঠানের নোটিশের ভীড়েও একটি নোটিশে চোখ আলাদাভাবে আটকে যায়। রাজধানীর ডেমরা ‘ল কলেজের শিক্ষার্থী ও জনবান্ধব এই নোটিশটি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াতে দেখা যায়। ভারপ্রাপ্ত অধ্যক্ষের স্বাক্ষরিত নোটিশটির বক্তব্য নিচে হুবহু তুলে ধরা হলো –

“প্রিয় শিক্ষার্থী বৃন্দ,

আপনারা ইতিমধ্যে সবাই জেনেছেন যে বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সকল প্রকার শিক্ষাপ্রতিষ্ঠান আপাতত বন্ধ আছে। আপনাদেরকে আমি অনুরোধ করব এই বন্ধের সময় প্রয়োজন না হলে ঘর থেকে বের হবেন না। বেশি বেশি সৃষ্টিকর্তাকে স্মরণ করুন এবং দেশ ও জাতির মঙ্গলের কথা চিন্তা করে এই পরিস্থিতি মোকাবেলার জন্য সরকারী সকল সিদ্ধান্ত অক্ষরে অক্ষরে পালন করুন।

আপনারা ইতিমধ্যেই দেখেছেন পৃথিবীর অনেক উন্নত দেশ এই সময়ে নাগরিকদের জন্য নানা সেবা যেমন- বাসা ভাড়া, খাবার ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিনা মূল্যে সরবারহ করছেন। কিন্তু আমাদের মত গরিব দেশের সরকার হয়ত আমাদের জন্য ইচ্ছা থাকার পরেও উন্নত দেশের মত এত সেবা বিনামূল্যে সরবারহ করতে পারবেন না। কিন্তু তাই বলে কি আমরা পিছিয়ে থাকবো? আমরা বাংলাদেশের জনগণ যে কোন দূর্যোগ মোকাবেলায় স্ব-ইচ্ছায় এগিয়ে এসেছি সবসময়।

প্রিয় আইনের শিক্ষার্থীগণ,

আপনাদের প্রতি আমার নির্দেশ আপনারা কলেজের এক মাসের বেতনের সমপরিমান টাকা দিয়ে কিছু চাল-ডাল, সাবান ইত্যাদি কিনে আপনার ঠিক আশেপাশে থাকে এমন দুটি দুঃস্থ পরিবারের মধ্যে বিতরণ করেন। আপনার এই মাসের বেতন কলেজ আপনার থেকে কম নিবে, অর্থাৎ এই শিক্ষাবর্ষে আপনাকে ১২ মাসের পরিবর্তে এগারো মাসের বেতন পরিশোধ করলেই হবে।

একটি কথা মনে রাখবেন কোন অবস্থাতেই অহেতুক বাড়ির বাহিরে অবস্থান করা যাবে না এবং আমাদের এই বিনামূল্যে দ্রব্যসামগ্রী প্রদানের মূল লক্ষ্য হবে যাতে বর্তমান পরিস্থিতিতে যারা কেটে খাওয়া মানুষ আছেন যারা হঠাৎ করে কর্মহীন হয়ে না খেয়ে না থাকেন।

যে যেখানেই থাকেন না কোন নিজ ইচ্ছায় এই কর্মসূচীতে অংশগ্রহণ করতে পারেন। এই জন্য কোন ভাবেই সকলকে একত্র হওয়া যাবে না। পরবর্তীতে কলেজ খুললে এই একমাসের টাকা প্রাপ্তি রশিদ আমার থেকে বুঝে নিবেন, এর জন্য কোন প্রমানেরও প্রয়োজন পড়বে না।

সর্বশেষ আমি আপনাদের আবার বলতে চাই উদ্ভুত পরিস্থিতিতে ধৈর্য্য ধারন করুন, বেশি বেশি ইবাদত করুন এবং সরকারী সকল সিদ্ধান্ত মেনে চলুন।

আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনায়।
আখনূক জাবীউল্লাহ
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
ডেমরা ল’ কলেজ, ঢাকা। ”

নিজস্ব প্রতিবেদক/ আব্দুল্লাহ আল মারুফ

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

ক্রমবর্ধমান স্বাস্থ্য চাহিদা মোকাবিলায় প্রচলিত চিকিৎসা নিয়ে আরও গবেষণার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ তাদের স্বাস্থ্যসেবার অংশ হিসেবে প্রচলিত, পরিপূরক ও সমন্বিত চিকিৎসা (Traditional, Complementary and Integrative Medicine – TCIM) ব্যবহার করেন। অথচ এসব চিকিৎসা পদ্ধতি কোথায় নিরাপদ, কার্যকর এবং উপযুক্ত, তা বোঝার জন্য বৈশ্বিক স্বাস্থ্য গবেষণা তহবিলের ১ শতাংশেরও কম ব্যয় করা হয়। এমন সময়ে,

বিস্তারিত পড়ুন
ঢাকা মেডিকেল কলেজ

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করে Dhaka Medical College Internal Medicine Interest Group

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।