মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

করোনা দুর্যোগে গুজব ছড়ানোর অভিযোগ

২১ মার্চ ২০২০: চীন সহ পৃথিবীর বিভিন্ন দেশে করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে বিভিন্ন গুজব। এছাড়াও লিফলেট আকারেও বিভিন্ন জায়গায় এ সকল ভুল তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।
আমাদের আজকের ফিচার কিছু গুজব নিয়ে।

-করোনা ভাইরাস একটা খোদায়ী গজব
-ছোঁয়াছে রোগ বলতে কিছু নেই
-এটা কাফেরদের জন্য নাযিল হয়েছে
-কোন মুসলমান আক্রান্ত হবে না
-যে মুসলমান আক্রান্ত হবে সে নাস্তিক অথবা কাফেরদের সাথে ছিল
-মুসলমানদের উপর কোন গজব নাজিল হবে না
এক শ্রেণির মানুষ করোনা নিয়ে গুজব ছড়াচ্ছে

চীনের উইহান শহরে সর্বপ্রথম সংক্রমিত হওয়া এই ভাইরাসটি বর্তমানে বিশ্বের প্রায় একশ আশি টি দেশে ছড়িয়ে পড়েছে।

সৌদি আরব দেশটির কাতিফ অঞ্চল অবরুদ্ধ করে দিয়েছে৷ ওই অঞ্চল থেকে অন্যপ্রান্তে ভাইরাস দ্রুত ছড়াচ্ছিল বলে ধারণা করা হয়৷ ইরানে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ১৯৪৷ এছাড়াও আফগানিস্তান, আজেরবাইজান, ইরাক, উজবেকিস্তানসহ মুসলিম দেশ গুলোয় কোভিড ১৯ আক্রান্ত রোগী পাওয়া গেছে।
বর্তমানে বাংলাদেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২৪, মৃতের সংখ্যা ২।

কোভিড ১৯ মোকাবেলায় সৌদি আরব, কুয়েত, ইরান সহ অন্যান্য মুসলিম দেশগুলো বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

সৌদি আরবে গত বুধবার, কমপক্ষে ১৭১ জন কোভিড ১৯ আক্রান্ত রোগীর মৃত্যুর পর দেশটির সকল মসজিদ নামাযের জন্য বন্ধ ঘোষণা করা হয় এবং সকলকে বাসায় নামায আদায় করার আহবান জানানো হয়।
খাদ্য ও স্বাস্থ্যসেবা ছাড়া সকল বেসরকারি খাত ১৫ দিনের জন্য বন্ধ করা হয়। দেশটিতে এর আগে স্বাস্থ্য, মিলিটারি এবং নিরাপত্তা সংস্থা ছাড়া বাকি সরকারি চাকুরীজীবিদের ছুটি দেয়া হয়। সকল আর্ন্তজাতিক ফ্লাইট বাতিল ও উমরাহ পালন স্থগিত করা হয়। স্কুল, মার্কেট ও রেস্টুরেন্টগুলো বন্ধ করা হয়। গত শুক্রবার, ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে মক্কা – মদিনার ভেতরের ও বাইরের মসজিদে নিয়মিত নামায ও জুমার নামায স্থগিত করা হয়।

গত শুক্রবার, কুয়েতে ভাইরাস সংক্রমণ প্রতিহত করতে ধর্মীয় নির্দেশকগণ মুসলিমদের বাসায় নামায আদায় করতে বলেন।

কাতারে আক্রান্তদের আইসোলেশনে রাখা হয়। বিদেশিদের আগমন বন্ধ করার লক্ষ্যে দুই সপ্তাহের জন্য সকল ফ্লাইট স্থগিত করে। গত মঙ্গলবার, দেশটির ফার্মাসি ও খাওয়ার দোকান ছাড়া সকল দোকান, ব্যাংক বন্ধ ঘোষণা করে।
৮০% সরকারি চাকুরীজীবিদের বাসায় থেকে কাজ করতে বলা হয়।

ইরানের বেশিরভাগ শহরে শুক্রবারের নামায স্থগিত করা হয়। স্কুল, বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ধর্মীয় গুরত্বপূর্ণ স্থানগুলোও বন্ধ রাখা হয়।

মিশরে শুক্রবারের জুমার নামায ১ ঘন্টার পরিবর্তে ১৫ মিনিট পড়ানোর ঘোষণা দেয়।

বাহরাইনের রাজা হামিদ বিন ইসা আল খালিফা ১৫০০ জন মত আসামীকে ছেড়ে দেন যার মধ্যে ৯০০ জনের শাস্তি মওকুফ করা হয়। কারাগারে ভাইরাস সংক্রমণ রোধ করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

লেবাননে, শিয়া মসজিদগুলোয় শুক্রবারের নামায কিছুদিনের জন্য বন্ধ রাখা হয়। দেশটির সুন্নি নির্দেশকগণ ভাইরাস আক্রান্ত ব্যক্তিদের মসজিদে আসতে নিষেধ করেন এবং বয়স্ক ও দূর্বল ইউমিনিটির ব্যক্তিদের বাসায় নামায পড়ার অনুরোধ জানান।

অন্যদিকে এই গুরত্বপূর্ণ সময়েও আমাদের দেশে এসকল গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। কোভিড ১৯ মোকাবেলায় নেওয়া পদক্ষেপগুলো বাস্তবায়ন করা অসম্ভব হয়ে পড়ছে এ সকল বিশৃঙ্খলা সৃষ্টিকারী তথ্যের জন্য।
জাতীয় স্বার্থ রক্ষার্থে অন্যান্য দেশগুলোর মত আমাদের দেশেও অতিদ্রুত এ ধরণের পদক্ষেপ নিতে হবে।

তথ্যসূত্রঃ আল জাজিরা
নিজস্ব প্রতিবেদক

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।