মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

CDC প্রদত্ত যথাযথ সুরক্ষামূলক সরঞ্জাম (PPE) সম্পর্কিত গাইডলাইন

২০ মার্চ ২০২০: ব্যক্তিগত সুরক্ষা পোশাক ও সরঞ্জামাদি (PPE) ভাইরাস ছড়ানো প্রতিরোধে অপরিহার্য। স্বাস্থ্যকেন্দ্রের প্রতিটি স্বাস্থ্যকর্মী, টেকনিশিয়ান, নার্স, ডাক্তার যদি সঠিক PPE সঠিক পদ্ধতিতে ব্যবহার করেন, তাহলে রোগী এবং সেবাদানকারী নিরাপদ থাকবেন। যদি PPE সঠিক না হয় বা সঠিক পদ্ধতিতে ব্যবহার না করা হয় কিংবা ভাইরাস আক্রান্ত/সম্ভাব্য রোগীর চিকিৎসায় নির্দিষ্ট বিশেষায়িত ইউনিটের প্রত্যেকে এটি সঠিক পদ্ধতিতে ব্যবহার না করেন, তাহলে রোগী এবং সেবাদানকারী সবাই অনিরাপদ। চিকিৎসার মূল উদ্দেশ্য ব্যাহত হয়। প্রতিকারের জন্য নির্দিষ্ট ওষুধ নেই এমন জীবাণুর সংক্রমণ প্রতিরোধই আন্তর্জাতিক ভাবে স্বীকৃত চিকিৎসা।
আসুন দেখি আন্তর্জাতিক মানের গাইডলাইন অনুযায়ী করণীয় কি কি।
(CDC এর ওয়েবসাইট থেকে)


নিয়োগকর্তাদের অবশ্যই যথাযথ PPE নির্বাচন করে স্বাস্থ্যকর্মীদের হাতে তুলে দেওয়া উচিত।
প্রত্যেক স্বাস্থ্যকর্মীকেই নিম্নলিখিত বিষয়গুলোতে যথাযথ প্রশিক্ষণ দিতে হবে, যার মধ্যে রয়েছে:
১.কখন PPE ব্যবহার করতে হবে তা জানা
২.PPE ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে
জ্ঞান।
৩.কিভাবে যথাযথভাবে একটি নির্দিষ্ট পদ্ধতিতে PPE পরিধান,ব্যবহার এবং খুলে ফেলার মাধ্যমে নিজ সংক্রমণ প্রতিরোধ করা যায় সে সম্পর্কে জ্ঞান।
৪.কোন কোন উপায়ে সঠিকভাবে PPE কে জীবাণুমুক্ত করা যায়,সে সম্পর্কে জ্ঞান।
৫.PPE এর সীমাবদ্ধতা সম্পর্কে জ্ঞান।

যেকোন পুনর্ব্যবহারযোগ্য PPE ই ব্যবহারের আগে এবং পরে যথাযথভাবে পরিষ্কার করা ও বিশুদ্ধতা বজায় রাখা আবশ্যক।ধারাবাহিকভাবে PPE পরিধান এবং খুলে ফেলার যে স্বীকৃত পদ্ধতি আছে,সে সম্পর্কে স্বাস্থ্যকর্মীগণের সম্যক ধারণা থাকা উচিত। সেজন্যে উপযুক্ত প্রশিক্ষণ দিতে হবে ।

যেকোন কোভিড-১৯ রোগীকে অথবা করোনা আক্রান্ত সন্দেহভাজন ব্যক্তির চিকিৎসায় নির্ধারিত PPE এর মধ্যে রয়েছে:


ফেইসমাস্ক

১.রোগীর ঘরে অথবা চিকিৎসাকেন্দ্রে যাওয়ার পূর্বে মাস্ক পরিধান করতে হবে।
২.এরোসল উৎপন্নকারী প্রক্রিয়া সম্পাদনের সময় N95 Respirator পরিধান করতে হবে, যা উচ্চ পর্যায়ের প্রতিরোধ ব্যবস্থা প্রদান করতে সক্ষম।
৩.রোগীর ঘর অথবা চিকিৎসাকেন্দ্র থেকে বের হওয়ার পরে ফেইসমাস্ক অথবা N95 Respirator টি যথোপযুক্ত জায়গায় ফেলতে হবে এবং তারপরেই ভালভাবে হাত ধুয়ে নিতে হবে। (হাত ধোয়ার আদর্শ পদ্ধতি প্রযোজ্য)

PAPR(Powered air purifying respirator) এর ক্ষেত্রে অবশ্যই প্রতিবার ব্যবহারের পূর্বে তা ভালভাবে ধুয়ে পরিষ্কার করতে হবে এবং জীবাণুমুক্ত করতে হবে।

চোখের প্রতিরক্ষা :

১.চোখের প্রতিরক্ষার জন্য রোগীর ঘরে অথবা সেবাদান কেন্দ্রে প্রবেশের পূর্বে অবশ্যই Goggles (সুরক্ষা চশমা) অথবা Disposable Face Shield ব্যবহার করতে হবে। ব্যক্তিগত যেসব চশমা এবং কন্ট্যাক্ট লেন্স আছে, সেসব এ প্রতিরক্ষার কাজে যথেষ্ট নয়।
২.রোগীর ঘর থেকে বের হওয়ার পূর্বে চোখের প্রতিরক্ষার কাজে ব্যবহৃত সরঞ্জামাদি খুলে রাখতে হবে।
৩.চোখের প্রতিরক্ষার কাজে ব্যবহৃত যেসব সরঞ্জামাদি বারংবার ব্যবহার করা যায়,প্রতিবার ব্যবহারের পূর্বে সেগুলো ভালমত ধুয়ে পরিষ্কার করে এবং জীবাণুমুক্ত করে ব্যবহার উপযোগী করে তুলতে হবে।
৪.যেকোন সরঞ্জাম যা একবারই ব্যবহার করা যায়,তা ব্যবহারের পর যথাস্থানে ফেলতে হবে। ঢাকনা ওয়ালা ময়লার ঝুড়ি যা থেকে পানি চুইয়ে পড়ে না এমন ঝুড়িতে মাস্ক, গ্লাভস, এপ্রন/গাউন ইত্যাদি উল্টো দিকে ভাঁজ করে ফেলতে হবে।

গ্লাভস

১.রোগীর ঘরে প্রবেশের পূর্বে পরিষ্কার এবং জীবাণুমুক্ত গ্লাভস পরিধান করতে হবে।
২.গ্লাভস ছিঁড়ে গেলে অথবা কাজ করতে করতে খুব বেশি পরিমাণে ময়লা হয়ে গেলে,তা পরিবর্তন করতে হবে।

গাউন

রোগীর ঘরে প্রবেশের পূর্বে পরিষ্কার এবং আলাদা করে রাখা গাউন পরিধান করতে হবে। ময়লা লেগে গেলেই গাউন পরিবর্তন করতে হবে। রোগীর ঘর ত্যাগের পূর্বেই গাউন খুলে একটি নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। আর গাউন যদি Disposable হয়, তবে তা একবার ব্যবহারের পরই ফেলে দিতে হবে। কাপড়ের তৈরি গাউন পরিষ্কার ও জীবাণুমুক্ত করে বারবার ব্যবহার করা যায়।

গাউনের স্বল্পতা থাকলে নিম্নলিখিত দিকগুলোতে নজর রাখা উচিত:
১.Aerosol উৎপন্নকারী প্রক্রিয়া
২.পরিচর্যা কাজ, যেখানে নিজের ভিজে যাওয়ার অথবা পানির ঝাপটা আসার সম্ভাবনা থাকে।
৩.রোগীর সেবাপ্রদান সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম, যেখানে রোগ-জীবাণু স্বাস্থ্যকর্মীর হাতে এবং কাপড়ে সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে যেমন :
-ড্রেসিং
-গোসল
-হস্তান্তর (চিকিৎসাপত্র/ফাইল, কলম, মোবাইল ফোন, চিকিৎসা সরঞ্জাম ইত্যাদি)
-স্বাস্থ্যসুরক্ষা প্রদান
-কাপড়-চোপড় পরিবর্তন
-ক্ষতস্থান পরিষ্কার
-যেকোন যন্ত্র ব্যবহার অথবা যত্ন

সুতরাং সঠিক PPE, সব স্বাস্থ্যকর্মী, উপযুক্ত প্রশিক্ষণ – এই তিনের সমন্বয়ে আন্তর্জাতিক মানের সেবাদান সম্ভব।

স্বাস্থ্যবিভাগের পক্ষে এসকল বিষয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জনমনে প্রত্যাশা।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।