মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩ · ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

শান্তি সমাবেশের অন্যতম আয়োজক ছিলেন চিকিৎসকদের নিয়ে কটূক্তি করা সেই সিভিল সার্জন!

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৪ · ২ মিনিটে পড়ুন
শান্তি সমাবেশের অন্যতম আয়োজক ছিলেন চিকিৎসকদের নিয়ে কটূক্তি করা সেই সিভিল সার্জন!
০৪ আগষ্ট,২৪ - আয়োজিত যশোরে শান্তি সমাবেশে হ্যান্ড মাইক হাতে বক্তব্য দিচ্ছেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান।
লেখার আকার

শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

যশোরে শান্তি সমাবেশের অন্যতম আয়োজক ছিলেন চিকিৎসকদের নিয়ে কটূক্তি করা ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান। তারই পরামর্শ ও ইন্ধনে গত ০৪ আগষ্ট, ২০২৪ তারিখে যশোর মেডিকেল কলেজ প্রাঙ্গণে শান্তিকামী চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীবৃন্দের ব্যানারে জামায়াত-শিবির ও বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রতিবাদে কথিত শান্তি সমাবেশের আয়োজন করা হয়।

০৪ আগষ্ট,২৪ – আয়োজিত যশোরে শান্তি সমাবেশে হ্যান্ড মাইক হাতে বক্তব্য দিচ্ছেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান।

শান্তি সমাবেশের বক্তব্যে তিনি বলেছিলেন, “আজ দেশে কোটাবিরোধী আন্দোলনের নামে যে হত্যাযজ্ঞ, ভাঙচুর চালানো হয়েছে এগুলোর আমরা তীব্র নিন্দা জানাই।”

তিনি তার বক্তব্যে বেশ কয়েকবার পতিত স্বৈরাচার শেখ হাসিনার নাম নিয়ে তার প্রশংসা করে বলেন, “আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কন্যা, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বিরোধী আন্দোলনের প্রত্যেকটা দাবি মেনে নিয়েছে এবং উনি গতকাল বলেছেন – আমার গণভবনের দরোজা খোলা। তোমরা যে-কোনো বিষয়ে আলোচনা করতে চাইলে গণভবনে আসো।”

কোটা বিরোধী আন্দোলনকারীদের তিনি ঘৃণা করেন এবং চিকিৎসকদের তাদেরকে প্রতিহত করার আহ্বান জানিয়ে তিনি বলেছিলেন, “কিন্তু এখন তারা ১ দফা সরকার পতনের আন্দোলন শুরু করেছে। এটা কোনভাবেই আমরা মেনে নিতে পারি না, এর তীব্র নিন্দা জানাই। আমরা ঘৃণা করি – সে শক্তিকে আমরা প্রতিহত করব, আমরা সবাই মিলে প্রতিহত করব। আমি সর্বস্তরের চিকিৎসকবৃন্দকে এই এক দফা দাবির বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।”

বক্তব্যের শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে তিনি বক্তব্য শেষ করেছিলেন!

পরবর্তীতে স্বৈরাচারের পতন পরবর্তী সময়ে তিনি ফরিদপুরের সিভিল সার্জন হিসেবে যোগদান করেন।

সবশেষে গতকাল (২১ ফেব্রুয়ারি) ম্যাটসদের এক সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি চিকিৎসকদের নিয়ে কটূক্তি করেন। চিকিৎসকদের নিয়ে কটুক্তি ও বিতর্কিত মন্তব্য ফরিদপুরের সিভিল সার্জনের! শিরোনামে এ বিষয়ে প্ল্যাটফর্মে বিস্তারিত সংবাদ প্রকাশিত হয়।

উল্লেখ্য, মেডিকেল কলেজে ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন ডা. মাহমুদুল হাসান। যশোরে সিভিল সার্জন হিসেবে কর্মরত থাকার আগে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ছিলেন। সেখানে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল। এরপর তার নিকটাত্মীয় কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য বিপ্লব হাসান পলাশ, যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ও কেশবপুর আসনের সাবেক সংসদ আজিজুর ইসলামের ডিও লেটার নিয়ে তিনি যশোরের সিভিল সার্জন হয়েছিলেন। একইসঙ্গে তিনি যশোরে থাকাকালীন উল্লেখিত এমপি ও ক্ষমতাসীনদের প্রভাব-প্রতিপত্তি ব্যবহারে করে নানা কর্মকাণ্ড পরিচালনা করতেন।

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।