এলএমএএফ-দের সম্মেলনে চট্টগ্রাম সিভিল সার্জনের চিকিৎসকদের নিয়ে নেতিবাচক মন্তব্য
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বাংলাদেশ রুরাল মেডিকেল প্র্যাকটিশনার ওয়েলফেয়ার সোসাইটি (বিআরএমপি)’র পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাঁশখালীর মেডিকেয়ার হাসপাতাল আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী। তার বক্তব্যে তিনি পল্লী চিকিৎসকদের ভূয়সী প্রশংসার পাশাপাশি তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজে ইসিজি, আল্ট্রাসনোগ্রামসহ অন্যান্য প্রশিক্ষণের ব্যবস্থা করার কথা জানান।…