মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ডেন্টিস্ট্রি ওপিডি’র অন্যতম অর্জন

১০ ই জানুয়ারি,২০১৯ , বৃহস্পতিবার ।

 

বেশ কয়েক বছর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় অধীনস্থ হেল্থ ইকোনমিক্স ডিপার্টমেন্ট এর উদ্যোগে,সরকারি হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবা ও কর্মপরিবেশের সার্বিক মান উন্নয়নের লক্ষ্যে একটি পাইলট প্রোগ্রাম চালু করা হয়।

তারই ধারাবাহিকতায়, ২০১৫ সাল থেকে রাজধানী ঢাকার শের-ই-বাংলা নগরস্থ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশব্যাপী বেশ কয়েকটি হাসপাতালে এই পাইলট প্রোগ্রামটির যাত্রা শুরু হয়।  স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত টিম দ্বারা প্রশিক্ষণ , পরামর্শ এবং পর্যবেক্ষণমূলক এই কার্যক্রমটি গত কয়েক বছর ধরে পরিচালিত হয়ে আসছে  ।

আর এই কার্যক্রমে কর্মস্পৃহা ও উৎসাহ বাড়ানোর নিমিত্তে স্বীকৃতি হিসেবে প্রতিটি হাসপাতালে ক্যাটাগরি ভিত্তিক বছরওয়ারী একক এবং দলগত বিভিন্ন পুরস্কার প্রবর্তন করা হয়েছে।

 

২০১৮ সালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সকল ওপিডি ব্লক এবং ডিপার্টমেন্ট ভিত্তিক পারফর্মেন্স এর ভিত্তিতে OPD ক্যাটাগরি তে , ‘Best Position Award 2018’ অর্জন করে “OPD Dentistry, WIT team no. 31”  ।
চলতি বছরের ৫ ই জানুয়ারি, শনিবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের কনফারেন্স রুমে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

 

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের হেল্থ ইকোনমিক্স ডিপার্টমেন্টের সম্মানিত ডিরেক্টর জেনারেল, শাহাদাত হোসেন মাহমুদ ( অতিরিক্ত সচিব)। আরো উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ উত্তম কুমার বড়ুয়া , সহকারী পরিচালক ডাঃ মামুন মোর্শেদ  সহ মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর ডাঃ এ বি এম মাকসুদুল আলম খান , উপাধ্যক্ষ ডাঃ শাহাদাত হোসেন  এবং সকল বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান, সহযোগী ও সহকারী অধ্যাপকবৃন্দ, মেডিকেল অফিসার এবং হাসপাতালের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 

উক্ত পাইলট প্রোগ্রাম Team no. 31 এর ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন ডাঃ মোঃ মিজানুর রহমান সহ ডা. মোঃ রফিকুল ইসলাম (জুনিয়র কনসালটেন্ট) এবং ডা. মোঃ মাসুদ হোসেন ।
এছাড়াও,প্রধান হিসেবে সুজিত চন্দ্র দেবনাথ (এম টি), সদস্য সচিব হিসেবে মোসাম্মৎ মেহেরুন্নেসা (এম টি) এবং সদস্য হিসেবে মোঃ কাওসার হামিদ (এম টি), জাহিদ ( এম এল এস এস ) এবং মোঃ মনির হোসেন(এম এল এস এস) দায়িত্ব পালন করেন

মূলত প্রতিটি হাসপাতালে চিকিৎসক থেকে শুরু করে পরিচ্ছন্নতা কর্মী পর্যন্ত প্রতিটি স্তরে কর্মদক্ষতা বৃদ্ধি এবং রোগীবান্ধব চিকিৎসাসেবার উত্তরোত্তর মান উন্নয়ন করাই উক্ত পাইলট কার্যক্রমের মূল লক্ষ্য। উল্লেখ্য, এর আগে  ২০১৬ সালে  “OPD Dentistry” একই ক্যটাগরিতে ২য় স্থান অর্জন করে


 

 

তথ্যঃ আরাফাত তান্নুম (এসএইচডি -০৩), শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট 

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।