বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে সেভেনটি ফাইভ

প্ল্যাটফর্ম নিউজ, ২২ জুন ২০২০, সোমবার
ডা. শুভদীপ চন্দ

ভালোবাসা হচ্ছে মোমবাতি আলোর মতো। ঘন অন্ধকারে পথ চেনাতে সাহায্য করে। কিন্তু আলোর দিকে চোখ রাখতে রাখতে যে ভুলেই যায় গন্তব্য কোন দিকে- তার জন্য আলাদা কী?

অধিকাংশ মানুষ ছুটছে তীব্র গতিতে, কোন দিকে ছুটছে না জেনেই ছুটছে। কারো কারো মতে ভালোবাসা ‘মাস্টার কি’, সব দরজাই খুলবে এক চাবি দিয়ে। কিন্তু জীবন সিনেমা-নাটক-উপন্যাস নয়। মানুষের কল্পনা অনেক সুন্দর বিধাতার কল্পনার চেয়ে।

যদি বলেন কোনটি উত্তম প্রেম করে বিয়ে না বিয়ে করে প্রেম, আমি দ্বিতীয়টির কথা বলবো। ‘বিয়ে’ মানুষ সৃষ্ট সবচেয়ে বড় দুর্যোগের নাম। সবচেয়ে বড় আশীর্বাদ দুর্যোগের পরে পরেই লাগে। অবশ্য ‘ভালোবাসা’কে আশীর্বাদ বলা ঠিক হচ্ছে কিনা জানি না। ভালোবেসে কষ্ট পেতে আমি খুব কাছ থেকে দেখেছি। না পারা যায় সহ্য করা, না পারা যায় সব ছেড়েছুড়ে আসা। এক জীবন খুব অল্প সময় একজন মানুষকে জাজ করার জন্য। এরমাঝে প্রেম, বিয়ে, যুদ্ধ, অভিনয়- প্রিসাইস ডায়াগনোসিসে অনেক ভুল হয়ে যায়।

তারপর যখন একাকী নিরালায় বসে হঠাৎ একদিন আবিষ্কার হয়ঃ এতো যে দুশ্চিন্তা, বাড়তি কেয়ার, রান্না বান্না সব শুধু ম্যাড়মেড়ে ও একঘেয়ে ছিল, সাথে ইজিলি রিপ্লেসেবলও ছিল- তখন আর যাওয়ার জায়গা থাকে না! কেউ খুব ভালোবাসতে উদগ্রীব কিন্তু নেওয়ার লোক নেই- এর চেয়ে ভয়ংকর ব্যাপার আর নেই।

কোভিড উনিশ আমাদের কত বিচিত্র চরিত্র যে উন্মোচন করছে লিখে শেষ হবে না। ভদ্রলোক কার্ডিওমায়োপ্যাথির রোগী, হার্টের কার্যকারিতা ৪০%। সাথে কিছু কোমরবিডিটি আছে। বয়স ৩৮। করোনার ভয়ে সারাদিন বিছানায়ই থাকতেন। বউটি চাকরি ছেড়ে পুরো সময় সংসারেই ব্যয় করতেন। অর্থের অভাব ছিল না- টের পেতাম। কিন্তু অর্থই সব নয় স্বামী স্ত্রী সম্পর্কের মাঝে। সেদিন যখন বউটি ‘শক্তিশালী ঘুমের ঔষধ’ এর খোঁজ করছিল- একটু অবাকই হয়েছিলাম। আজ শুনলাম লোকটির অন্য কোথাও সম্পর্ক আছে। এ নিয়ে এখন অনেক বড় অশান্তি।

বুঝি সবসময় একশো শতাংশ দেওয়াই যথেষ্ট নয়। আমার চেম্বার রোগীদের আমি খুব গভীর ভাবে দেখি। ত্রিশ চল্লিশ বছরের সংসারে সবচেয়ে বড় ফিল্টারটির নাম বিয়ে। জীবনের প্রত্যেক সিদ্ধান্ত, প্রত্যেক সম্পর্ক, প্রত্যেক খরচ এ ফিল্টার দিয়ে আগে পার হতে হয়। যেখানে প্রেম বা প্যাশন কম গুরুত্বপূর্ণ; অনেক বেশি গুরুত্বপূর্ণ বোঝাপড়া, স্নেহ, মমতা, ক্ষমাশীলতা, লোক দেখানো আচার নিষ্ঠায়। কেউ কাউকে গভীরভাবে ফিল করে না। সাহস নেই বলে এ সমাজ এ বিধিব্যবস্থা ধর্ম সব টিকে আছে।

ম্যাসেঞ্জারে অনেক গল্প জমা হয়! লোকেদের প্রতি আমার কৃতজ্ঞতার অন্ত নেই। টের পাই সম্পূর্ণ অচেনা মানুষ পৃথিবীর দূরতম কর্নারে বসে প্রার্থনা করছেন। একটি শুভ কামনার মূল্য অনেক।
চেষ্টা করি বহু রেখেঢেকে লিখতে। যাকে নিয়ে লিখছি সে যেন না বোঝে। সমাধান খোঁজা আমার উদ্দেশ্য নয়। অনেক সময় ধরা পড়ে যাই। কোনটিই ব্যক্তিকথা নয়, একজনের কথা নয়। লেখার এ কমজোরিটুকু না দেখে চলবেন।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।