মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬১৩ কার্তিক ১৪৩৩ · ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

চিকিৎসা পেশার জনবলের ক্ষেত্রে “রিস্ক এলাউন্স”

Sarif Sahriarপ্রকাশ: ১১ মে ২০২১, ৪:৩২ · ২ মিনিটে পড়ুন
চিকিৎসা পেশার জনবলের ক্ষেত্রে “রিস্ক এলাউন্স”
লেখার আকার

ডা.আজাদ হাসান
সিওমেক – ব্যাচ ২১

চিকিৎসা বিজ্ঞান বিজ্ঞানের একটি বিশেষায়িত শাখা। তাই এই পেশার বিশেষ ভাবে সম্মান জানাতে এবং প্রটেক্ট করতে উন্নত বিশ্বে চিকিৎসা পেশার লোকদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের “পেশাগত ঝুঁকি ভাতা”।

আজ এ ব্যাপারে আমার কিছু মতামত শেয়ার করছি।

চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের জন্য ক্যাটাগরীক্যালি “ঝুঁকি ভাতার” ব্যবস্থা থাকা উচিৎ।

১) Professional risk allowance: (পেশাগত ঝুঁকি ভাতার):

যেমনঃ

এক্স-রে টেকনিশিয়ান, ল্যাব টেকনিশিয়ান, ইপিআই টেকনিশিয়ান।

– এই এলাউন্সটি সারা বছর থাকা উচিৎ এবং উক্ত  এলাউন্স সংশ্লিষ্ট ব্যক্তির বেসিক সেলারীর নির্দিষ্ট আনুপাতিক হারে মাসিক বেতনের সাথে পেমেন্ট করা উচিৎ।

২) ইনফেকশাস ডিজিজ রিস্ক এলাউন্সঃ

যারা টিবি প্যাসেন্ট, এইচআইভি এ জাতীয় রোগীদের চিকিৎসার সাথে জড়িত, তা ছাড়া ম্যালেরিয়া কন্ট্রোল প্রোগ্রামে মশার ঔষধ স্প্রে করার মতো ঝুঁকিপূর্ণ কাজে জড়িত তাদের জন্য প্রযোজ্য হওয়া উচিৎ।

– এই এলাউন্স সারা বছর চালু থাকা উচিৎ এবং উক্ত এলাউন্স সংশ্লিষ্ট ব্যক্তির বেসিক সেলারীর নির্দিষ্ট আনুপাতিক হারে মাসিক বেতনের সাথে পেমেন্ট করা উচিৎ।

৩) প্যান্ডেমিক রিস্ক এলাউন্স।

এ ক্ষেত্রে যতদিন প্যানডেমিক পরিস্থিতি উন্নতি না হবে ততদিন চিকিৎসকসহ সকল স্বাস্থ্য কর্মীদেরকে ক্যাটাগরিক্যালি উক্ত এলাউন্স দেয়া উচিৎ। তবে রিস্ক এর উপর নির্ভর করে ওনাদেরকে ৩টি গ্রুপে ভাগ করে বেতনের নির্দিষ্ট আনুপাতিক হারে রিস্ক এলাউন্স প্রদান করা উচিৎ।

যেমনঃ

★হাই-রিস্ক গ্রুপঃ যে সব চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মী আইসিইউ, এনেস্থিসিয়া ডিপার্টমেন্ট এবং ইমার্জেন্সি ডিপার্টমেন্টে ডিউটি (কাজ) করেন তাদেরকে সবচেয়ে বেশী হারে (বেতনের উপর নির্ভর করে) পেনডেমিক রিস্ক এলাউন্স দেয়া উচিৎ।

★ মিডিয়াম রিস্ক গ্রুপঃ যারা ল্যাবে কিংবা ফিল্ড সাইডে স্যাম্পল কালেকশনের সাথে জড়িত তাদেরকে মধ্যম ক্যাটাগরির প্যান্ডেমিক রিস্ক এলাউন্স দেয়া উচিৎ।

★ লো-রিস্ক গ্রুপঃ আর যারা আউটডোর রোগীর স্বাস্থ্য সেবার সাথে জড়িত তাদের জন্য তৃতীয় ক্যাটাগরীর পেন্ডেমিক রিস্ক এলাউন্স থাকা উচিৎ। কারণ ওনারাও আন্-নোন বা আন্- আইডেন্টিফাইড কেস-এ এক্সপোজড্ হচ্ছেন। আউট ডোরে ডিউটি করেন বিধায় ওনারা রিস্ক ফ্রি এমনটা ভাববার কোনো যৌক্তিক কারণ নেই।

– পেনডেমিক পরিস্থিতির উন্নতি হলে তখন এই সুবিধা রদ করা যেতে পারে।

৪) তা ছাড়া বর্তমানে কোভিড চিকিৎসার ক্ষেত্রে আইসিইউ চিকিৎসা ব্যয় বহুল। তাই চিকিৎসকদের চিকিৎসার জন্য হেলথ ইন্সুইরেন্স চালু করা প্রয়োজন।

৫) মৃত্যুঝুঁকি এলাউন্সঃ সামরিক বাহিনীর মতো পেনডেমিক সময়ে উক্ত ডিজিজ-এ কারো মৃত্যু হলে সরকার ভুক্তভোগী চিকিৎসকের পরিবারকে সম্ভব স্বল্পতম সময়ে প্রতিশ্রুত অর্থ সাহায্য হিসেবে পাওয়ার ব্যবস্থা নিবে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।