মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনা মোকাবেলায় এক সাহসী সৈনিকের চিঠি: মুগদা মেডিকেল থেকে বলছি

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩০ এপ্রিল ২০২০, ১১:৪০ · ২ মিনিটে পড়ুন
করোনা মোকাবেলায় এক সাহসী সৈনিকের চিঠি: মুগদা মেডিকেল থেকে বলছি
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৩০ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার:

করোনা বর্তমানে এক বৈশ্বিক সংকটের নাম। এই সংকটের মুহূর্তে সামনের সারি থেকে জনমানুষের জীবনের জন্য লড়ে যাচ্ছেন আমাদের মহান চিকিৎসকরা, স্বাস্থ্যকর্মীরা। যারা নিজেদের জীবনকে তুচ্ছ করে সেবা দিয়ে যাচ্ছেন নিরলসভাবে। মধ্যম আয়ের দেশ হয়েও বাংলাদেশের সরকারি হাসপাতালগুলো অনিয়মে ভরা। সেখানে পর্যাপ্ত অনেক প্রয়োজনীয় জিনিস না থাকা সত্ত্বেও এই প্রতিকূলতায় লড়ে যাচ্ছেন আমাদের চিকিৎসকরা। এই বিপর্যয়ের মুহূর্তেও রাজধানীর মুগদা মেডিকেল কলেজের সাহসী চিকিৎসকগণ সব নেগেটিভিটির বিরুদ্ধে গিয়ে তাদের চিকিৎসক হিসেবে নেয়া সেই শপথের জায়গায় রয়েছেন অবিচল। ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে করোনা সংকটের এই লড়াইয়ের কথা জানিয়েছেন মুগদা মেডিকেলের সার্জারী বিভাগের চিকিৎসক ডা. অরিন্দম দাশ। তিনি লিখেন-

কোভিড-১৯: মুগদা পর্ব (বিশেষ অধ্যায়- তবুও আমরা)

অভিযোগের কমতি নেই, দোষারোপের শেষ নেই। ঢাল নেই, তলোয়ার নেই। শুধু নেই বলে একটা শব্দ আছে। কোভিড মহামারীর বিরুদ্ধে সম্মুখ সারির যোদ্ধাদের বিরুদ্ধেও খিস্তির কোনো সীমা নেই। হাসপাতাল আছে ডাক্তার নেই, ডাক্তার আছে রোগী নেই, রোগী আছে সেবা নেই, রাউন্ড আছে ওষুধ নেই, এভাবেই চলছে।

আমি আগের পোস্টে লিখেছিলাম আমি কোন সমালোচনা, কোন হতাশার গল্প শোনাতে আসিনি। আবারও বলছি আমরা সাহস চাই, অনুপ্রেরণা চাই, সামনে এগোনোর শক্তি চাই। যারা আমার পোষ্ট দেখে হতাশ হতে পারছেন না, হাল ছেড়ে দিন, ব্যক্তি বন্দনার সুর তুলে সমালোচনা করা থেকে বিরত থাকুন।

গতকাল মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ইমার্জেন্সি সিজারিয়ান সেকশন টিমের দক্ষতায় অত্যন্ত সফলতার সাথে প্রথম কোনো কোভিড আক্রান্ত দুই জন গর্ভবতী মহিলার সিজার অপারেশন সম্পন্ন হয়েছে। উক্ত টিমের সদস্য ছিলেন সহকারী অধ্যাপক ডা. খন্দকার রোকসানা মমতাজ (রামেক ৩১), আর এস ডা. আমিতুন নেসা শিখা (রামেক ৩৮) এবং এনেস্থিসিয়া দিয়েছেন ডা. মফিজুর রহমান সবুজ( রামেক ৩৮)। উল্লেখ্য, কোভিড আক্রান্ত গর্ভবতী মহিলা বিভিন্ন হাসপাতালে ঘুরে শেষ পর্যন্ত শ্রদ্ধেয় অধ্যক্ষ ডা. শাহ গোলাম নবী তুহিন স্যারের মাধ্যমে প্ল্যাটফর্মের সহায়তায় মুগদা হাসপাতালে ভর্তি হয়।
বর্তমানে মা এবং নবজাতকরা সুস্থ আছেন।

আমরা হাল ছাড়িনি, আমাদের নেগেটিভিটি অনেক বেশী। হোক না হাজারো সমালোচনা, থাক না হাজারো দোষ তবু্ও আমরা..

নিজস্ব প্রতিবেদক/জান্নাতুন নাসিরা জুঁই

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।