বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে টুয়েন্টি থ্রি

৩০ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার
ডা. শুভদীপ চন্দ

ইরফান খানের চোখ অস্থিরভাবে পায়চারি করতো, যেন কিছু খুঁজছে। আজ কিছুক্ষণের জন্য কোভিড আক্রান্ত এ পৃথিবীর সব দুশ্চিন্তা থেমে ছিল। টাইমলাইন এ মানুষটির ছবি ও তাকে হারানোর যন্ত্রণায় পূর্ণ হয়েছিল। কেন মাত্র তেপ্পান্ন বছর বাঁচলেন? কেন আরেকটু বেশি বাঁচলেন না? আমরা আমাদের সময়ের এক রূপালি হিরোকে হারালাম নীরবে। গত ক’দিনে আমরা আরো দুইজন হিরোকে হারিয়েছি। অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী ও ড. সা’দত হুসাইন। এ লোকগুলো আমাদের সময়কে অনেকখানি প্রভাবিত করেছিলেন।

কোভিড উনিশ বাস্তবে ঠিক উল্টো কাজ করছে। ঢেকে রাখছে কম উন্মোচন করছে বেশি। সাধারণের চোখে ডাক্তার, ডাক্তারের চোখে রোগী, কর্তৃপক্ষের চোখে কর্মচারী, কর্মচারীর চোখে মালিক, রাষ্ট্রের চোখে জনগণ, জনগণের চোখে সরকার- সব উন্মোচন করে দিচ্ছে। সবাই তার তার বিষদাঁত করে দিচ্ছে। একসাথে মিলেমিশে যে বাঁচা- সেখানে পারষ্পরিক শ্রদ্ধাবোধ কম ছিল, স্বার্থটাই বেশি ছিল- তা দেখিয়ে দিচ্ছে।

মহাভারতের যুদ্ধে যুধিষ্ঠিরের জয় হলেও আমরা সবাই দুর্যোধনের বংশধর। দুর্যোধন বলেছিলেন- ‘ধর্ম কি আমি জানি, কিন্তু তাতে আমার প্রবৃত্তি নেই। অধর্ম কি, তাও জানি, তবে তাতেও আমার নিবৃত্তি নেই’। নারায়ণগঞ্জে ডাক্তারের বাড়িতে যারা ঢিল মারলো- তারা কী জানে না তারা অন্যায় করছে? যে লোক এন 95 মাস্কের বাস্কে সাধারণ মাস্ক ঢুকিয়ে দিলো- তিনি কী জানতেন না? সারাদিন রোযা রেখে যে ব্যবসায়ী ইফতারে ভেজাল মেশাচ্ছে- সে কী জানে না?

আজ আক্রান্তের সংখ্যা বেড়েছে। অভিযোগ বেড়েছে। অনেকেই পরীক্ষা করতে চাচ্ছেন, পারছেন না। সোশ্যাল ডিস্টেন্সিং এখন সোশ্যাল এভয়েডিং এর রূপ ধারণ করছে। একদিকে দুশ্চিন্তা গ্রস্থ সমাজ, অন্যদিকে দায়িত্বজ্ঞানহীন গোঁয়ার জনগোষ্ঠী। বিবেচনাবোধ নিয়ে কাজ করছেন না কেউই। এদিকে লকডাউন আর কতদিন থাকবে, থাকবে না উঠে যাবে- ধারণা নেই কারো। সবচেয়ে প্রচলিত মত হলো পাঁচ তারিখ থেকে লকডাউন উঠে যাচ্ছে।

আজ হাসপাতালে এক সাপে কাঁটা রোগী এসেছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে রেফার করা হয়েছে। রোগীর লোক অনেক গালাগাল করলো। হুমকি ধামকি দিলো। বাঙলা ভাষায় অকথ্যভাষার স্টক যে কত সমৃদ্ধ বুঝতে পারলাম। এটি স্পষ্ট- গরিব বা গরিবানা সম্পর্কে আমাদের এক মুগ্ধতা আছে, রোমান্টিসিজম আছে। ততক্ষণ- যতক্ষণ সেটি দূর থেকে দেখা হয়। বাস্তবতা হচ্ছে গরিবী এক চয়েজ। অপশিক্ষা, কর্মে অনীহা, ও বুদ্ধিহীনতার যোগফল। কেউ কারো দুর্ভাগ্যের জন্য দায়ি নয়। গ্রাম আমাকে নিত্যনতুন অনেককিছু আবিষ্কার করাচ্ছে। আগে চশমাটি ছিল অন্যের, এখন চোখ জোড়া নিজের।

প্রেম ভালোবাসার বাইরেও এক জগত আছে। কোনো রাস্তা দিয়ে কেউ হাঁটতে না চাইলে সে রাস্তা মিথ্যে হয়ে যায় না। আমাদের অনেক কিছুই আমরা বেছে নিই নি। তবে আমরা অভ্যস্ত হয়ে উঠি। অভ্যাসই চলতে চলতে একসময় ‘শান্তি’ হয়ে উঠে। যে নিজের একাকীত্ব উপভোগ করতে থাকে, তাকে সঙ্গী দেওয়া তাকে কারাদেশ দেয়ারই সমতুল্য।

নিরুপদ্রব জীবন, সাথে রমযান মাসের বিধিনিষেধ- সে শান্তি দিচ্ছে। বুঝতে পারছি না- কোথায় জানি এ লকডাউনের প্রতি একধরনের ভালোবাসা তৈরি হয়ে যাচ্ছে! হুট করে উঠে গেলে তখন ভাল নাও লাগতে পারে! মানুষের মন মস্তিষ্কের যুক্তিবিদ্যাকে ফলো করে না।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।