মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার-নার্সদের জন্য বাস দিল রুয়েট

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ৬:১৯ · ১ মিনিটে পড়ুন
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার-নার্সদের জন্য বাস দিল রুয়েট
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ
মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০ খ্রিস্টাব্দ

কোভিড-১৯ মহামারী মোকাবেলায় দেশের এই ক্রান্তিলগ্নে নিরলস সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসক, নার্সসহ সকল স্তরের স্বাস্থ্যকর্মীরা। তবে দেশব্যাপী যান চলাচল সীমিত থাকার কারণে হাসপাতালে আসা যাওয়ার পথে প্রায়ই নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের এই অসুবিধার কথা চিন্তা করেই তাদের সুরক্ষিত যাতায়াতের জন্য একটি বাস প্রদান করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট )।

গতকাল রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সেলিম হোসেন জানান, “করোনার এই ভয়াবহ সময়ে ডাক্তার-নার্সদের সুরক্ষিত চলাফেরার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বাস বরাদ্দের জন্য রুয়েট কর্তৃপক্ষের নিকট আবেদন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে রুয়েট ভাইস-চ্যান্সেলর মহোদয়ের সভাপতিত্বে পরিবহন পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্তাব্যক্তিদের সমন্বয়ে একটি মিটিং হয়। সেই সভার সিদ্ধান্তক্রমে রামেক হাসপাতাল কর্তৃপক্ষকে এই ভয়াবহ সংকট মোকাবেলায় একটি বাস যাতায়াতের জন্য প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে এই বাসটি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া অবধি নির্দিষ্ট রুটে চলাচল করবে।”
তিনি আরো বলেন, “ইতোমধ্যেই বাস দেয়ার বিষয়টি জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। তাকে বলা হয়েছে যে, এই বাসটির চালক ও সহকারির প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থা করতে হবে।”

নিজস্ব প্রতিবেদক
অভিষেক কর্মকার জয়

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।