মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

পেছানো হল এফসিপিএস ও এমসিপিএস পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন

Fahmida Hoque Mitiপ্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ৭:১৫ · ১ মিনিটে পড়ুন
পেছানো হল এফসিপিএস ও এমসিপিএস পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন
লেখার আকার

১৪ এপ্রিল, ২০২০
প্ল্যাটফর্ম নিউজ: দেশব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে পেছানো হল জুলাই ২০২০ সেশনে অনুষ্ঠিতব্য এফসিপিএস ১ম পর্ব, প্রিলিমিনারি এফসিপিএস ২য় পর্ব, এফসিপিএস ২য় পর্ব (ফাইনাল), এফসিপিএস (সাব-স্পেশালিটি) ও এমসিপিএস পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম।

মঙ্গলবার (১৪ এপ্রিল, ২০২০) বিসিপিএসের (বাংলাদেশ কলেজ অফ ফিজিসিয়ান্স অ্যান্ড সার্জনস) অনারারি সচিব অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী জুলাই ২০২০ সেশনে অনুষ্ঠিতব্য এফসিপিএস ১ম পর্ব, প্রিলিমিনারি এফসিপিএস ২য় পর্ব, এফসিপিএস ২য় পর্ব (ফাইনাল), এফসিপিএস (সাব-স্পেশালিটি) ও এমসিপিএস পরীক্ষায় অংশগ্রহনের নিমিত্ত অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম নিয়মানুযায়ী ১৫ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা থাকলেও দেশব্যাপী করোনাভাইরাস রোগের (কোভিড-১৯) প্রাদুর্ভাবের ফলে উদ্ভুত পরিস্থিতিতে তা যথাসময়ে শুরু করা সম্ভব হচ্ছে না।

উল্লেখ্য, অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হওয়ার তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। এ ব্যাপারে সকলকে সংশ্লিষ্ট কলেজের ওয়েবসাইট ও দৈনিক পত্রিকা অনুসরনের জন্য অনুরোধ জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক / ফাহমিদা হক মিতি

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।