মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩ · ১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যারিয়ার

অনুমোদন ব্যতীত বৈদেশিক এমএসসি ডিগ্রির স্বীকৃতি দিবে না বিএমডিসি

Platformপ্রকাশ: ১৫ জানুয়ারি ২০২০, ৪:৪০ · ১ মিনিটে পড়ুন
অনুমোদন ব্যতীত বৈদেশিক এমএসসি ডিগ্রির স্বীকৃতি দিবে না বিএমডিসি
লেখার আকার

১৫ জানুয়ারি ২০২০: সংশ্লিষ্ট দেশের মেডিকেল কাউন্সিলের স্বীকৃতি ছাড়া বিদেশ হতে প্রাপ্ত মেডিকেল ও ডেন্টাল চিকিৎসদের এমএসসি ডিগ্রি গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

গত আট ডিসেম্বর বিএমডিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. আরমান হোসাইন স্বাক্ষরিত এক নোটিসে এ কথা বলা হয়েছে। এতে আরও বলা হয়েছে, চলতি বছরের ১ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

এ ব্যাপারে জানতে চাইলে বিএমডিসির ডেপুটি রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন বলেন, ‘যারা বিদেশ থেকে এমএসসি ডিগ্রি নিয়ে আসবেন, তাদেরকে সংশ্লিষ্ট দেশের মেডিকেল কাউন্সিল থেকে তা অনুমোদন করিয়ে আনতে হবে। পরে আমাদের কাছে সমস্ত কাগজ-পত্র জমা দেওয়া হলে আমাদের কমিটি এসব পর্যবেক্ষণ করে তা গ্রহণযোগ্য কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

তিনি আরও বলেন, ‘আগে থেকেই এ বিষয়ে জানালো হলো, যাতে বিদেশ থেকে যারা ডিগ্রি অর্জন করছেন, তারা যেন এটি অনুমোদন করিয়ে আনতে পারেন। সংশ্লিষ্ট দেশের কোনো অনুমোদন না থাকলে আমাদের এখানে তা গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।’

এর মাধ্যমে স্বাস্থ্যখাতের জন্য ভালো কিছু হবে বলে আশা করছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল।

নিজস্ব প্রতিবেদক/মোঃ নাজমুল হক

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

এখন থেকে তিন বারের বেশি দেওয়া যাবে না বিসিএস পরীক্ষা

বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪ একজন পরীক্ষার্থী তিনবারের বেশি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষা দিতে পারবে না, এমন বিধি সংযোজন করা হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ (২৪ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ প্রকাশিত এক সংবাদ…

২৪ অক্টোবর ২০২৪বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে উচ্চতর ডিগ্রী অর্জনে আগ্রহী চিকিৎসকদের জন্য ভার্চুয়াল সেশনের আয়োজন

প্ল্যাটফর্ম নিউজ, ২৫শে জানুয়ারি ২০২১, সোমবার যুক্তরাষ্ট্রে মেডিসিন বা সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রী নিতে আগ্রহী থাকে অনেক চিকিৎসক। কিন্তু অনেক সময়ই যথাযথ গাইডলাইনের অভাবে অনেকেই বুঝতে পারেন না এমবিবিএস বা এমডি ডিগ্রীর পর যুক্তরাষ্ট্রে কিভাবে রিসার্চ বা ফান্ডিং বা অন্যান্য…

২৫ জানুয়ারি ২০২১বিস্তারিত পড়ুন

ক্যারিয়ারের জন্য আপনি কতটা ঝুঁকি নিতে প্রস্তুত?

প্ল্যাটফর্ম নিউজ, ২ নভেম্বর ২০২০, সোমবার ডা. মো. সাজেদুর রহমান শাওন এমবিবিএস, এমপিএইচ, এমএসসি, এফআরএসপিএইচ, এপিডেমিওলজিস্ট & পাবলিক হেলথ রিসার্চার। মাইকেল জর্ডান NBA তে খেলা শুরু করার দ্বিতীয় বছরে তার পায়ে ফ্র‍্যাকচার হয়। ট্রিটমেন্ট শেষ হলেও আগের অবস্থায় সম্পূর্ণ ফিরে…

২ নভেম্বর ২০২০বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।