মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

রক্ত পরিসঞ্চালনঃ জানার আছে অনেককিছু

 

ভদ্র সমাজে একটি কথা প্রচলিত আছে- ladies first. কিন্তু কথাটি রক্ত দান সংক্রান্ত ব্যাপারে প্রযোজ্য নয়, এমনটাই জানা ছিল সবার যারা রক্ত পরিসঞ্ছালন নিয়ে কাজ করতেন তাদের কাছে।

মহিলারা কি রক্ত দান করা থেকে বিরত থাকবেন তাহলে? বিষয়টি আসলে তেমন নয়। মহিলারা রক্ত দান করতে পারবেন তবে কেউ যদি প্রেগন্যান্ট হয়ে থাকেন কখনও তবে তিনি পুরুষদের রক্ত দান করা থেকে বিরত থাকবেন বিশেষ করে প্লাজমা ব্যবহারের প্রয়োজন হলে।

এর কারন হিসাবে এতদিন যেটি ধারনা করা হত তা হল প্রেগন্যান্ট হলে রক্তে HLA(Human Leucocyte Antigen) এর পরিবর্তন আসে কারন আরেকটি জীবন তার সাথে জড়িত হয় তখন। কতটুকু কি হবে তা নির্ভর করে কয়েকটি বিষয়ের উপর-

-প্রেগ্নেন্সি থেকে রক্ত দানের বিরতি- যত দেরী হবে প্রেগ্নেন্সি থেকে তত বিপদের মাত্রা কমতে থাকে।

-কি ধরনের ডেলিভারি হয়েছে- প্রেগ্নেন্সি কি শেষ পর্যন্ত বজায় ছিল নাকি এবরশন হয়ে গিয়েছিল তার উপরও নির্ভর করে। যত দিন গড়াবে তত বিপদের মাত্রা বাড়বে( রক্ত দান সংক্রান্ত, অন্য বিপদ নয়)।

এই HLA-ই আসলে অনেক ঝামেলার সৃষ্টি করে রক্ত পরিসঞ্চালনের ক্ষেত্রে৷

-Transfusion associated graft versus host disease( TA-GVHD)

– সহজে রক্তের ক্রস ম্যাচ না হওয়া ফলে রক্ত দাতার সংখ্যা কমে যাওয়া৷

-Transfusion related acute lung injury (TRALI). ইত্যাদি।

এর মাঝে সর্বশেষ টি ছিল এতদিন নূন্যতম একবার প্রেগন্যান্ট হওয়া মহিলাদের রক্ত দান করার অন্যতম বাধা কারন এই ধরনের রক্ত দাতার রক্ত ব্যবহারে ৬ ঘণ্টার মাঝেই এই লক্ষন চলে আসতো। এমনও পরিসংখ্যান রয়েছে ১৩% মৃত্যুর সম্ভাবনা থাকে এই ধরনের রক্ত দাতার রক্ত গ্রহনের ফলে।

তবে ১১ই জুন ২০১৯ সালে National Institute of Helath বলছে প্রায় ১ মিলিয়ন মানুষের রক্ত পরিসঞ্চালনের ইতিহাস পর্যালোচনা করে তারা এই সিদ্ধান্ত নিয়েছে যে, এই ধরনের কোনও সমস্যা সরাসরি সম্পর্ক যুক্ত নয় এমন রক্ত দাতার রক্ত গ্রহনের ফলে।

আমরা কি করতে পারি?

আমাদের এমনিতেই রক্ত দাতার সংখ্যা কম তার মাঝে এই ধরনের দোলাচলে থাকলে কারও জীবন হয়ত ঝুঁকির মাঝে পড়তে পারে। HLA নিয়ে যত ঝামেলা তা যেহেতু রেড সেল নিয়ে সম্পর্কিত নয়, কাজেই প্রয়োজনের তাগিদে ব্যবহার করতে হলে Red Cell Concentrate(RCC) যাকে অনেকেই ভুল বশত Packed cell transfusion বলে থাকেন তা দেওয়া যেতে পারে।

নিরাপদ রক্ত পরিসঞ্চালন সবার অধিকার, সেই লক্ষেই সবার সচেতন হওয়া প্রয়োজন।

লিখেছেনঃ
ডাঃ আশরাফুল হক
১২ ব্যাচ
দিনাজপুর মেডিকেল কলেজ
ব্লাড ট্রান্সফিউশন মেডিসিন স্পেশালিষ্ট।

ফিচার লেখকঃ
শেখ লুৎফুর রহমান তুষার
খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ।
সেশনঃ ২০১৫-১৬।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।