মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্তহীনতা সম্পর্কে কিছু কথা।

ক্যারিয়ার নিয়ে জীবনে খুব বেশি সিদ্ধান্তহীনতায় ভোগাটা ঠিক নয়, খুব বেশি সিদ্ধান্তহীনতা বা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারা ব্যর্থ হবার অন্যতম প্রধান কারণ । জীবনে মানুষ শুধু পরিশ্রম দিয়ে বড় পজিশনে যায়না, ভালো কিছু করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে বা নিতে পেরে । নিজেকে নিজে বিচার করতে না পারলে এবং কোন সেক্টরে এ গেলে সে ভালো কিছু করতে পারবে এটা বুঝতে না পারলে একটু সমস্যাই বটে ।

সিদ্ধান্তহীনতা তখনই আসে যখন আপনার সিদ্ধান্ত আরও অনেকের সিদ্ধান্ত দ্বারা পরিচালিত হয় । আপনার যেটা যুক্তিসঙ্গত মনে হয় এবং যেকাজ করতে আপনার ভালো লাগে সেদিকে নিজেকে নিমজ্জিত করাটায় উত্তম উপায়, এক্ষেত্রে কে কি বললো , কে কি না বললো এসব গৌণ । ক্যারিয়ার আপনার , কাজ করবেন আপনি, পেশায় শ্রম দিবেন আপনি, ভাললাগা খারাপ লাগা সবই আপনার, তাই নিজের যেটা ভালো লাগে , নিজে যেটা ভালো পারেন সেদিকে মনোযোগ দিন , দেখবেন উন্নতি এমনিই আপনার দ্বারে এসে দাঁড়িয়েছে । চাকুরীই করতে হবে বা ব্যবসাই করতে হবে এমন করতেই হবে শব্দটাকে একটু ধাক্কা দিয়ে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন, অন্যের দেখানো পথে হাঁটার চেয়ে নিজের পথ নিজে তৈরি করতে পারাটা অনেক কাজের আর শান্তিরও । ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, নিজের পারিপার্শ্বিকতার ওপর অনেক কিছু নির্ভর করে, সেদিকে প্লিজ একটু খেয়াল রাখতে পারলে ভালো । সবাই কি একইভাবে সফল হয় নাকি, সবার চারপাশের পরিস্থিতি,পারিবারিক পরিস্থিতি কি এক থাকে নাকি ? সবার পছন্দ কি এক নাকি ? নিজের ওপর শ্রদ্ধা ও আত্মবিশ্বাস রাখুন । তবে যেদিকেই মনোনিবেশ করবেন নিজের শতভাগ দেয়ার চেষ্টা করবেন, একবার না হলে বারবার চেষ্টা করবেন, যেন শেষ দেখেই ছাড়বেন । দেখবেন সফল আপনিই হয়েছেন । সফলতার কোন সংজ্ঞাও নেই, সফলতার শেষও নেই, আপনি যদি নিজের কাজ নিয়ে সন্তুষ্ট ও সুখী থাকতে পারেন তারমানেই আপনি সফল, সেটা যাই করুন না কেন । ‘অহং’ আর ‘তুলনা’ এই শব্দ দুটো একটু কেমন যেন তাইনা ? মানসিকতা এমন রাখা উচিত যেন ১০০ লক্ষ্য করে ছুটবেন, চেষ্টার কোন কমতি থাকবে না , কিন্তু ৫০ পেলে যেন আফসোস না থাকে । একটু ভালো থাকার জন্যই সবকিছু তাইনা ? এই সবকিছুর পেছনে ছুটতে গিয়ে যেন আবার জীবনের স্বাদটাই না আবার খুইয়ে বসি । পেশা নির্বাচনের ক্ষেত্রে দেখবেন অনেক মাতব্বর এসে আপনাকে পরামর্শ,বুদ্ধি,যুক্তি দিয়ে লাপাত্তা হয়ে যাবে, যখন তার পছন্দের সেই পেশায় এসে অসন্তুষ্ট হয়ে আপনি তার চৌদ্দ গুষ্ঠি উদ্ধার করছেন তখন দেখবেন সে এক কথায় বলে দিবে ” আসলে তোমার ডিসিশনই ঠিক ছিল, আমি রিয়ালি সরি ” । আর সেই সরির বোঝা আপনি বয়ে বেড়াবেন সারাজীবন । পেশা নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই নিজের ভালোলাগা আর আবেগ কে গুরুত্ব দিন , দেখবেন সময়মত আপনার নিজের অনেক creativity বের হয়ে আসছে ।
ভালো থাকবেন সবাই , শুভকামনা সবার জন্য৷

লিখেছেনঃ

Aryan Ahmed
assistant commissioner of taxes
DMC,03-04

প্ল্যাটফর্ম ফিচার রাইটার
শেখ লুৎফর রহমান তুষার
খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।