মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২১ নভেম্বর ২০২৬৭ অগ্রহায়ণ ১৪৩৩ · ১০ জমাদিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

যুক্তরাষ্ট্রে স্কুল খোলার পরিকল্পনা, দুই সপ্তাহে ৯৭ হাজার শিশু কোভিড-১৯ আক্রান্ত

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১০ আগস্ট ২০২০, ৯:০৩ · ১ মিনিটে পড়ুন
যুক্তরাষ্ট্রে স্কুল খোলার পরিকল্পনা, দুই সপ্তাহে ৯৭ হাজার শিশু কোভিড-১৯ আক্রান্ত
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১০ আগস্ট ২০২০, সোমবার
যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে করোনাকালীন সময় স্কুল খুলে দেওয়ার পরিকল্পনা চলছে। দেশটিতে গত জুলাই মাসের শেষ দুই সপ্তাহের মধ্যে নতুন করে ৯৭ হাজার শিশু কোভিড-১৯ আক্রান্ত হয়েছে। 

যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ এ শিশুদের আক্রান্তের সংখ্যা প্রায় ৩ লাখ ৩৮ হাজার। গত জুলাই মাসের শেষ দুই সপ্তাহে প্রায় ৯৭ হাজারের বেশি শিশু করোনায় আক্রান্ত হয়েছে বলে জানায় আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স এন্ড চিল্ড্রেন’স হসপিটাল এসোসিয়েশন। মিসৌরি, আলাস্কা, ওকলাহোমা, ইদাহো, মন্টানা রাজ্যগুলোয় সবচেয়ে বেশি শিশু কোভিড-১৯ আক্রান্ত হয়েছে। এই পরিসংখ্যান সামনে আসতেই স্কুল খোলার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

পরিসংখ্যান বলছে, শুধুমাত্র জুলাই মাসেই যুক্তরাষ্ট্রে  করোনায় আক্রান্ত হয়ে ২৫ জন শিশু প্রাণ হারিয়েছে। তবে কিছু বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা! তাঁদের মতে, বাচ্চাদের মধ্যে করোনা ছড়িয়ে পড়ার ঝুঁকি কম। সমস্ত নিরাপত্তা ব্যবস্থা মেনে ও সতর্কতার সঙ্গে স্কুলগুলি চালু করা উচিত। এছাড়া করোনাকালীন সময় বাড়িতে পড়াশুনা করার কথা বলা হয়েছে, এতে শিশুদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকিও অনেকাংশে কমে যাচ্ছে।

আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। মোট কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৫০ লাখ এবং মৃতের সংখ্যা ১ লাখ ৬২ হাজার ৯৩৮। দেশটিতে প্রতিদিন বাড়ছে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।