মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

বিশ্বে করোনায় আক্রান্ত ১ কোটি ৯৭ লাখ, মৃত্যু ৭ লাখ ২৭ হাজার

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১০ আগস্ট ২০২০, ২:০৮ · ২ মিনিটে পড়ুন
বিশ্বে করোনায় আক্রান্ত ১ কোটি ৯৭ লাখ, মৃত্যু ৭ লাখ ২৭ হাজার
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১০ আগষ্ট ২০২০, সোমবার
বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯৭ লাখ ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা ৭ লাখ ২৭ হাজার এর চেয়ে বেশি।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ৮ অগাস্ট, শনিবার পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৯৭ লাখ ৫৯ হাজার ৭০৩ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৭ লাখ ২৭ হাজার ৯৯২ জনের। আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ২৬ লাখ ৬৭ হাজার ৭৬৫ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। শনিবার পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৫১ লাখ ৪৪ হাজার ১৫৮ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৯৭৬ জনের।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্ত ও মৃত্যু- উভয় বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩০ লাখ ১২ হাজার ৪১২ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৪৪৭ জনের।

মৃত্যু বিবেচনায় তৃতীয় স্থানে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ মেক্সিকো, তবে আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ছয় নম্বরে। মেক্সিকোতে শনিবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪ লাখ ৬৯ হাজার ৪০৭ জন এবং মৃত্যু হয়েছে ৫১ হাজার ৩১১ জনের।

ইউরোপের দেশ যুক্তরাজ্য মৃত্যু বিবেচনায় রয়েছে চতুর্থ স্থানে, তবে আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান ১২ তম। ৮ অগাস্ট, শনিবার পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রায় ৩ লাখ ১০ হাজার জন এবং মৃত্যু হয়েছে ৪৬ হাজার ৫৯৬ জনের। বিশ্বে আক্রান্ত বিবেচনায় তৃতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় উঠে এসেছে পঞ্চম স্থানে। শনিবার পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ২১ লাখ ৫০ হাজার জন এবং মৃত্যু হয়েছে ৪৩ হাজার ৪৫৩ জনের।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৮টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে শনিবার পর্যন্ত দেশে ২ লাখ ৫৫ হাজার ১১৩ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। মোট মৃত্যু হয়েছে ৩ হাজার ৩৬৫ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৪৬ হাজার ৬০৪ জন।

তথ্যসূত্রঃ ওয়ার্ল্ডোমিটার

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।