মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
ইভেন্ট নিউজ

যাত্রা শুরু-বাগেরহাট মেডিকেল স্টুডেন্টস এন্ড ডক্টরস এসোসিয়েশন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০১৭, ৯:০৮ · ২ মিনিটে পড়ুন
যাত্রা শুরু-বাগেরহাট মেডিকেল স্টুডেন্টস এন্ড ডক্টরস এসোসিয়েশন
লেখার আকার

তথ্যপ্রদানেঃদ্বীপ্ত দে
গঠিত হল বাগেরহাট মেডিকেল স্টুডেন্টস এন্ড ডক্টরস এসোসিয়েশন (BMSDA)
গত ০৩ সেপ্টেম্বর, ২০১৭ ইং তারিখে অনুষ্ঠিত হয়ে গেল বহুল প্রতিক্ষিত বাগেরহাট জেলার
ডাক্তার ও মেডিকেল স্টুডেন্ট দের নিয়ে প্রথম ঈদ পূনর্মিলনী। বাগেরহাট সদরে
অবস্থিত হোটেল ক্যাসেল আশারাতে ঈদের ২য় দিন এই মিলনমেলার আয়োজন করা হয়।
received_232733710587495
এই মিলনমেলায় বাংলাদেশের মেডিকেল কলেজ গুলো থেকে ১০ জন চিকিৎসক এবং ৮০ জন
মেডিকেল স্টুডেন্ট অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ ডা: মোজাম্মেল হোসেন ( সভাপতি,
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন , বাগেরহাট),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আবুল মতিন আঁকন (সাধারণ সম্পাদক, বি.এম.এ বাংলাদেশ) ড. মোশাররফ হোসাইন মুক্ত (সভাপতি, স্বাধীনতা চিকিৎসক পরিষদ,
সিনিয়র সহ সভাপতি বি.এম.এ বাগেরহাট)

received_232733657254167
ঈদের ২য় দিন সকাল ১১টার সময় প্রধান অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন
রাজশাহী মেডিকেল কলেজ এর প্রথম বর্ষের ছাত্র তানভীর হাসান রতন এবং গাজী মেডিকেল
কলেজের ৫ম বর্ষের ছাত্র দীপ্ত দে।

প্রথমে ছাত্র-ছাত্রীদের পরিচিতি মূলক পর্বটি শুরু হয়। এতে প্রতিটা মেডিকেল কলেজের শিক্ষার্থী ডাক্তারগণ তাদের পরিচিতি প্রদান করেন
এবং পূণর্মিলনী নিয়ে তাদের মনোভাব ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য প্রত্যেক ডাক্তার এবং ছাত্র-ছাত্রীদের অ্যাসোসিয়েশন
এর লোগো সম্বলিত চাবির রিং উপহার দেওয়া হয়। এরপর দুপুর ১টার দিকে প্রধান অতিথি, বিশেষ অতিথিরা অনুষ্ঠান স্থানে উপস্থিত হন এবং আসন প্রহণ করেন।নারী ইন্টার্ন চিকিৎসক গণ তাদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।

এসোসিয়েশনের পক্ষ থেকে দিনাজপুর মেডীকেল কলেজের ইন্টার্ণ চিকিৎসক
ড.খান রবিউল আওয়াল প্রিন্স অ্যাসোসিয়েশন এর নানা দিক এবং উদ্দেশ্য সম্পর্কে
অতিথিদের অভিহিত করেন।এছাড়া গাজী মেডিকেল কলেজের পক্ষ থেকে বি.এম খালিদ এরফান আবীর, খুলনা মেডিকেল কলেজের পক্ষ থেকে মোঃ আহশানুল ইসলাম,সাতক্ষীরা মেডিকেল কলেজের পক্ষ থেকে মিয়া আমিনুল ইসলাম অ্যাসোসিয়েশনের
নানা দিক তুলে ধরেন।

ডা: শেখ রিয়াদুজ্জামান (মেডিকেল অফিসার, চেস্ট ডিজিজ ক্লিনিক, বাগেরহাট, ৩৩তম বি.সি.এস)
অনুষ্ঠানের বিভিন্ন দিক নির্দেশনা এবং করণীয় সম্বন্ধে আলোচনা করেন।
অতিথিরা জ্ঞানগর্ভ আলোচনার মাধ্যমে আমাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।তারা বাগেরহাট বিএমএ ভবনের একটি কক্ষ এসোসিয়েশনের জন্য প্রদান করেনএবং ভবিষ্যতে এসোসিয়েশনের যে কোন কাজে সহযোগিতা প্রদানের আশ্বাস
প্রদান করেন।

এরপর প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।