শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

মেডিকেল শিক্ষার্থী দ্বারা পরিচালিত ১০ টাকা বেতনের “অ আ ক খ” স্কুল

৬ ডিসেম্বর, ২০১৯

সিরাজগঞ্জ জেলার কাওয়াখালী ইউনিয়নের দুর্গম চরে অবস্থিত গ্রাম বাগমারী, যেখানে কিনা কয়েক বছর আগেও এলাকার শিক্ষার্থীদের নিকটবর্তী স্কুলে যেতে পাঁচ ছয় কিলোমিটার পথ পাড়ি দিতে হত। এমনই সংকটময় মুহূর্তে দরিদ্র শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ও দুর্গম এই চরে শিক্ষার আলো ছড়াতে এগিয়ে এলেন গণস্বাস্থ্য মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. নাজমুল ইসলাম ও তার কিছু সহপাঠী । তাঁর ব্যক্তিগত প্রচেষ্টা ও গণস্বাস্থ্য মেডিকেল কলেজের কতিপয় শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত অরাজনৈতিক ও অলাভজনক ” Do Something Foundation “নামক সংগঠনের উদ্যেগে বাগমারীতে স্থাপিত হয় “অ আ ক খ” স্কুল। যেখানে মাত্র ১০ টাকা বেতনে পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের দেয়া হয় বই , খাতা, কলম, স্কুল ব্যাগ। এছাড়া বিশেষ বিশেষ অনুষ্ঠানে দেয়া হয় খাবার ও পোশাক । স্কুলটির প্রতিষ্ঠাতা পরিচালক ডা. নাজমুল জানান ,” ২০১৬ সালের ১৯শে মে “Do Something Foundation” সংগঠনটির যাত্রা শুরু হয় একদল স্বপ্নবাজ স্বেচ্ছাসেবী মেডিকেল শিক্ষার্থীদের মাধ্যমে। বর্তমানে আমাদের “অ আ ক খ” স্কুলের দুটি শাখা রয়েছে।সাভার জাতীয় স্মৃতিসৌধের সাথে অবস্থিত স্কুলে ৮৯ জন ছাত্রছাত্রী এবং সিরাজগঞ্জের দুর্গম যমুনার চরের শাখায় ১১৪ জন ছাত্রছাত্রী। তাছাড়া আমরা শিক্ষাবৃত্তি দিয়ে থাকি প্রতি বছর। বর্তমানে আমাদের বৃত্তির আওতায় ১৫ জন ছাত্রছাত্রী রয়েছে যারা বিভিন্ন সরকারী মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে রয়েছে। যমুনার দুর্গম চরে প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার আছে। আমাদের নিজস্ব কম্বল ফ্যাক্টরি রয়েছে । ” তিনি আরো বলেন স্কুলে যেসব সুবিধা দেয়া হয় তার মধ্যে রয়েছে :
১. বিনা বেতনে শিশু থেকে ৫ম শ্রেণী পর্যন্ত পড়ানো
২. স্কুল ড্রেস,ব্যাগ,খাতা,কলম,বই,জুতা বিনামূল্যে বিতরণ।
৩. সরকারী সিলেবাসের পাশাপাশি সাধারণ জ্ঞান এবং অংকন বিদ্যার বই পড়ানো।
৪. ছাত্রছাত্রীদের কর্মমুখী শিক্ষাদান (হস্তশিল্প ও সেলাই প্রশিক্ষণ )
৫. কম্পিউটার প্রশিক্ষণ ।
৬. স্কুলের ছাত্রীদের জন্য স্যানিটারি প্যাড কর্ণার।
৭. স্কুলের বিশাল লাইব্রেরি যেখানে ৭৫০ এর উপরে বই রয়েছে (মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ইতিহাস, শিশু গল্প,উপন্যাস প্রভৃতি)
৮. ছাত্রছাত্রীদের বার্ষিক বনভোজনে নিয়ে যাওয়া ।
৯. বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ।
১০. সাপ্তাহিক হেলথ ক্যাম্প এবং সাংস্কৃতিক ক্লাস (নাচ,গান,কবিতা আবৃত্তি,অভিনয় ইত্যাদি)
১১. মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তির ব্যবস্থা,ক্লাস উপস্থিতির উপর পুরস্কার বিতরণ ।
১২. বিশুদ্ধ পানির ব্যবস্থা,খেলাধুলার ব্যবস্থা ।
১৩. লিডারশিপ ট্রেইনিং এবং স্কুল প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন শিক্ষনীয় ভিডিও দেখানো ।

২০১৮ সালের ৬ নভেম্বর দেশের স্বনামধন্য সংবাদপত্র “দ্যা ডেইলি স্টার ” তাদের প্রথম পাতায় “অ আ ক খ ” স্কুল নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। পরবর্তীতে ৩০ নভেম্বর , ২০১৮ ইং তারিখে “দ্যা ডেইলি স্টার ” তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে সিরাজগঞ্জ শাখার স্কুলটি নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারিও প্রকাশ করে।

স্টাফ রিপোর্টার / হৃদিতা রোশনী

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

One thought on “মেডিকেল শিক্ষার্থী দ্বারা পরিচালিত ১০ টাকা বেতনের “অ আ ক খ” স্কুল”

  1. নিউজটি ভূয়া আমার বাড়ি সেখানে প্রতিষ্ঠান টি শুধু নামেই আদো ফলাফল শূন্য সত্যতা যাচাই করে নিউজ করা ভালো হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।