সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

মেডিকেল ক্যারিয়ার নিয়ে ভাবনা : ইউ.কে(UK) তে ট্রেনিং পোস্ট বৃত্তান্ত

মেডিকেল লাইফে MBBS পাশের পর ক্যারিয়ার নিয়ে ভাবনা অনেক বড় একটা ভাবনা। সবচেয়ে বড় ধাক্কাটা অপেক্ষা করে ইন্টার্নশিপ শেষ করার পর।ক্যারিয়ার প্ল্যান নিয়ে অনেকেরই কাটে নির্ঘুম রাত।প্রতিযোগিতাপুর্ন মানসিকতা যেনো মানসিক যন্ত্রণার কারন হয়ে না দাঁড়ায়,বিষয়টিও খেয়াল রাখতে হয়। বিদেশে ডিগ্রী অর্জনের সহজ কিছু পদ্ধতি নিয়ে লিখেছেন ডা:ইব্রাহীম ইভান।

UK তে ডাক্তারের ট্রেনিং এর তিনটা স্টেপঃ
১) Foundation ট্রাইনিং

২) Specialty Training এর দুইটা স্টেপঃ

ক)Core level Training

খ) Higher Specialty Training

 

Foundation Training হচ্ছে ২ বছর, কিন্তু আপনার এই ট্রেনিং করা লাগবে না কারণ আমরা দেশে ১ বছর এক দুর্দান্ত ইন্টার্নশিপ করেছি। সেটা দিয়ে FY1 পার হয়ে গেছে। FY2 ইয়ারে আলাদা করে “ট্রেনিং” এ ঢোকার আপনার কোন দরকার নাই। এখানেই আসছে non-training job। একই NHS, একই হাসপাতাল, একই বেতন কিন্তু সেখানে চাকরী হচ্ছে কন্ট্রাক্ট বেসিসে- কোন ট্রেনিং এর অগ্রগতি নাই। কিন্তু এইখানে জব করেও আপনার লেভেলের প্রতিযোগীতায় (লগবুক) আপনি সাইন করাতে পারবেন – যদি কথাবার্তা বলে রাখেন। কারণ FY2 level এর logbook সাইন করানো না থাকলে আপনি পরের ট্রেনিং এর জন্য আবেদন করতে পারছেন না।

মূলত ট্রেইনিং ডিপেন্ড করে আপনি কোন স্পেশালটির কথা বলছেন। কিছু কিছু স্পেশালটিতে Core level আর পরের লেভেল আলাদা না। তবে ম্যাক্সিমাম এই আলাদা৷ মেডিসিনের যে কোন ব্রাঞ্চের ট্রেনিং এর আগে আপনার ইন্টারনাল মেডিসিন ট্রেইনিং করা লাগে ৩ বছর। পরে আবার আবেদন করা লাগে Cardiology, Neurology, Geriatric medicine etc ট্রেনিং এর জন্য। সেটা ৪ বছর মিনিমাম।

মেডিসিনের যে কোন ব্রাঞ্চের Higher Specialty Training এর আগে তাহলে দুইটা মেইন জিনিস লাগছে:
১) IMT (core) যোগ্যতা (লগবুক)।
২) MRCP কমপ্লিট।

এখানেও আপনি চাইলে নন-ট্রেনিং জবের মাধ্যমে IMT logbook সাইন করায়ে নিতে পারবেন যদি কনসালটেন্ট এর সাথে আপনার সেরকম কথাবার্তা বলা থাকে এবং যদি আপনি নিজের তাগিদে trainee দের মত বিভিন্ন দফতর মেইনটেইন করেন।
সার্জারিতেও ঘটনাপ্রবাহ একই। কিন্তু Total training পোস্ট সার্জারিতে কম- তাই প্রতিযোগিতা টা বেশি। আপনিই বলুন বাংলাদেশে কী সার্জারিতে প্রতিযোগিতা কম? সারা বিশ্বেই সার্জারিতে প্রতিযোগিতা বেশি। তাই আপনাকে ট্রেনিং এর জন্য তৈরি হতে হবে সেইভাবে।
এবার আসেন কিছু কমন প্রশ্নের উত্তর দিই।

১) MD/MS এর সুযোগ কোথায়? 

উত্তরঃ UK তে এসব একাডেমীক ডিগ্রি করতে টাকা লাগে কিন্তু ট্রেনিং এ ঢুকলে আপনি বেতন পান। তাই ম্যাক্সিমাম আগ্রহী ডাক্তারই এসব ডিগ্রী নেয় ‘স্পেশালিষ্ট’ হবার পরে যদি তাদের একাডেমীক ইন্টারেস্ট থাকে। যদি নাও নেয় তাতে তাদের ক্লিনিকাল ক্যারিয়ারে কোন প্রভাব থাকেনা। তবে হ্যাঁ, ট্রেনিং এ ঢোকার আগেই যদি আপনার MD/MS করা থাকে- তাহলে আপনি সেখানে পয়েন্ট পাচ্ছেন যেটা আপনাকে শর্টলিস্টে এগিয়ে দিবে। (বাংলাদেশের MD/MS দিয়েও আপনি সেই পয়েন্ট দাবী করতে পারবেন)। কিন্তু দুর্ভাগ্যক্রমে আপনার MD/MS ট্রেনিং এর টাইম কমাতে পারবে না।

২) ট্রেনিং এর জন্য তাহলে খরচ কি নাই?

উত্তরঃ UK এর ট্রেনিং ফরম্যাট টা আসলে বানায় Royal college. সেটার জন্য বার্ষিক কিছু ফিস আছে কিন্তু আপনার বেতনের তুলনায় সেটা নগণ্য।

৩) যদি FCPS করা, MRCP করা না থাকে। তখন কোথায় গিয়ে শুরু করবো?

উত্তরঃ শুধু বাংলাদেশের FCPS (Anaesthesia), GMC approved. এটা করা থাকলে আপনি PLAB, MRCP ছাড়াই – IELTS/OET দিয়ে GMC Full registration পেতে পারেন। কিন্তু দূর্ভাগ্যক্রমে সেটা আপনাকে UK তে সরাসরি Anaesthetist বানিয়ে দিবে না, আপনাকে ট্রেনিং এর ভেতর দিয়ে যেতে হবে। অন্যান্য সাব্জেক্টে যাদের FCPS কমপ্লিট – তাদের জন্যও তেমন আশা-জাগানিয়া পদ্ধতি নাই – PLAB/MRCP করে আবার UK Traning কমপ্লিট কর‍তে হবে।
কারণ BCPS এর ট্রেনিংকে Royal College এর ট্রেনিং এর সমতুল্য প্রমাণ করা সম্ভবপর হবে বলে মনে হয় না।

৪)অনেকে প্রশ্ন করবে শুরুটা করবো কোথায়?

উত্তরঃ সবার উপরে GMC registration with a license to practice. সেটা আগে অর্জন করার চেষ্টা করেন।

মূল লেখক

ইব্রাহীম ইভান
Internal Medicine Trainee
NHS UK
মমেক (ম-৪৮)
২০১০-১১ সেশন

প্ল্যাটফর্ম নিউজ/ওয়াসিফ হোসেন

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।