মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

মুজিববর্ষের কার্যক্রম ঘোষণা স্বাস্থ্য অধিদপ্তরের

১১ জানুয়ারী, ২০২০

স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ই জানুয়ারী দীর্ঘ কারাভোগের পর স্বাধীন বাংলার বুকে প্রত্যাবর্তন করেন। ঐতিহাসিক এই দিনটিকে তাই বেছে নেয়া হয়েছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ঘোষিত মুজিববর্ষের ক্ষণগননার দিন হিসেবে। এ উপলক্ষ্যে সরকারের বিভিন্ন বিভাগ নানা আয়োজন সম্পন্ন করেছে ও মুজিববর্ষে তাদের কর্মসূচি ঘোষণা করেছে।

গতকাল, ১০ জানুয়ারী,  স্বাস্থ্য অধিদপ্তরে মহাপরিচালক অধ্যাপক ডাঃ Abul Kalam Azad স্যারের নেতৃত্বে অতিরিক্ত মহাপরিচালক Nasima Sultana ও Sanya Jhora ম্যাডামসহ অধিদপ্তরের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে জাতির জনকের ম্যুরালে পুষ্প স্তবক অর্পন করা হয় এবং দোয়া মাহফিলের মাধ্যমে ডিজিটাল কাউন্টডাউনের উদ্বোধন করা হয়। ডিজিটাল কাউন্টডাউন মিটারটি দেখা যাবে এই লিংকে -[http://pds.dghs.gov.bd/countdown/countdown.html](http://pds.dghs.gov.bd/countdown/countdown.html)

মুজিববর্ষকে সামনে রেখে অধিদপ্তরের পক্ষ থেকে চিকিৎসকদের সোশাল ফোরাম প্ল্যাটফর্ম গ্রুপে স্বাস্থ্যখাতের জন্য স্লোগান আহবান করা হয় এবং ৪৩টি চমৎকার স্লোগান এর মাঝ থেকে “মুজিববর্ষে স্বাস্থ্যখাত, এগিয়ে যাবে অনেক ধাপ” স্লোগানটিকে চূড়ান্তভাবে নির্বাচন করে কাউন্টডাউন মিটারে ব্যবহার করা হয়। স্লোগানটির জন্য ডাঃ Nurul Hasan Babu কে ধন্যবাদ ও অভিনন্দন। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আপনাকে আলাদাভাবে সম্মাননা জানানো হবে।

ক্ষণগণনা উদ্বোধন শেষে জাতীয় ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ঘোষিত কর্মসূচি পালন ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে মুজিববর্ষে প্রাথমিকভাবে নিম্নোক্ত কর্মসূচি পালনের পরকিল্পনা ঘোষণা করা হয়ঃ

মার্চ ২০২০- যক্ষ্মা প্রতিরোধ ও সেবা মাস
এপ্রিল ২০২০- ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ ও সেবা মাস
মে ২০২০- নিরাপদ মাতৃত্ব, শিশু, কৈশোর ও মাতৃস্বাস্থ্য সেবা মাস
জুন ২০২০- দেশজ চিকিৎসা প্রচারণা ও সেবা মাস
জুলাই ২০২০- পুষ্টি সেবা ও সচেতনাতা মাস
আগস্ট ২০২০- জনসম্পৃক্ত ও জনকেন্দ্রিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা মাস
সেপ্টেম্বর ২০২০- স্বাস্থ্য সেবায় রোগী নিরাপত্তা উন্নয়ন মাস
অক্টোবর ২০২০- মানসিক স্বাস্থ্য সচেতনতা ও সেবা মাস
নভেম্বর ২০২০- অসংক্রামক রোগ সচেতনতা ও সেবা মাস
ডিসেম্বর ২০২০- সার্বজনীন স্বাস্থ্যসেবা প্রচারণা মাস
জানুয়ারি ২০২১- এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা মাস
ফেব্রুয়ারি ২০২১- ভাইরাল হেপাটাইটিস সচেতনতা ও সেবা মাস
মার্চ ১৭, ২০২১ পর্যন্ত- মুজিববর্ষের স্বাস্থ্যসেবা কার্যক্রম পর্যালোচনা এবং পরবর্তী করনীয় নির্ধারন।

প্ল্যাটফর্মের পক্ষ থেকেও মুজিববর্ষ উপলক্ষ্যে একাধিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই মুহুর্তে চলছে অনলাইন ফটোগ্রাফি কনটেস্ট, এছাড়া ক্রমান্বয়ে আসবে দুটি প্রকাশনা, অনলাইন সিএমই প্ল্যাটফর্ম, সমন্বিত জিপি কেয়ার নেটওয়ার্ক, প্ল্যাটফর্ম ওপেন রিসার্চ ফোরাম, নিরাপদ চিকিৎসা কর্মস্থল ও রোগী সুরক্ষা দিবস পালন এবং ইন্টার মেডিকেল কলেজ ফেস্টিভাল।

লেখাঃ ডাঃ মোঃ মারুফুর রহমান অপু

কো-ফাউন্ডার, প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।