মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩ · ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

ভুল চোখে অস্ত্রোপচারের নামে বিকৃত তথ্য প্রকাশ করেছে গণমাধ্যম – বাংলাদেশ আই হসপিটাল

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ৪:১৮ · ৩ মিনিটে পড়ুন
ভুল চোখে অস্ত্রোপচারের নামে বিকৃত তথ্য প্রকাশ করেছে গণমাধ্যম – বাংলাদেশ আই হসপিটাল
লেখার আকার

বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

ভুল চোখে অস্ত্রোপচারের নামে গণমাধ্যম বিকৃত তথ্য প্রকাশ করেছে বলে জানিয়েছে বাংলাদেশ আই হসপিটাল ও ইন্সটিটিউট কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) আই হসপিটাল থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ বিষয়ে জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘সম্প্রতি কিছু ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট এ রোগীর ‘ভুল চক্ষু অস্ত্রপচার’ ঘটেছে বলে রোগীর স্বজনদের দ্বারা দাবি করা হয়েছে। এই প্রতিবেদনে রোগীর সাথে সংশ্লিষ্টদের ভাষ্য সম্পূর্ন ভিত্তিহীন ও প্রকৃত ঘটনাকে সম্পূর্ন বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।’

‘এমতাবস্থায় জরুরি ভিত্তিতে হাসপাতালের নির্বাহী কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। উক্ত তদন্ত কমিটি ১৫ই জানুয়ারি ২০২৫ তারিখে বিকেল সাড়ে তিনটার সময় একটি মিটিং এর আয়োজন করেন।’

‘উক্ত মিটিং এ শিশুটির চিকিৎসার সাথে সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের সাক্ষ্যগ্রহণ করেন। উক্ত তদন্ত কমিটি প্রাথমিক তদন্তে জানতে পারেন যে, গত ১৪ই জানুয়ারি ইরতিজা আরিজ হাসান নামে ১৮ মাস বয়সী একজন শিশু রোগী চোখের চিকিৎসার জন্য শিশু চক্ষু বিশেষজ্ঞ ডা. সাহেদ-আরা বেগম, কনসালটেন্ট, বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউটের নিকট আসেন এবং তিনি চোখের পাতার নীচে করেন বডি (চোখের পাপড়ি) ও কর্নিয়াল অবরেইজনের অস্থিত্ব যা চোখের কর্ণিয়ার ক্ষতির কারণ হতে ত পারে বিধায় তা বের করে আনার পরামর্শ প্রদান করেন।’

‘উক্ত চিকিৎসাটি কোন অস্ত্রোপচার ছিল না। ছোট শিশু, তাই আউটডোরে এর চিকিৎসা সম্ভব নয় বিধায় অপারেশন থিয়েটারে নিয়ে এক্সামিনেশন আন্ডার অ্যানেসথেশিয়া দিয়ে সম্পূর্ণ চিকিৎসা করার জন্য। তিনি দুই চোখ পরীক্ষা করে প্রথমে ডান চোখ থেকে চোখের পাপড়ি সরিয়ে দেন। পরবর্তীতে শিশুটির মা-বাবার কথার ভিত্তিতে বাম চোখ পুনরায় পরীক্ষার জন্য অপারেশন রুমে নিয়ে যান এবং বাম চোখ থেকেও চোখের পাপড়ি বের করেন। চোখের উপরিভাগের ঘর্ষনজনিত সমস্যা হতে দ্রুত নিরাময়ের জন্য ওই শিশুটির চোখ ব্যান্ডেজ করে দেওয়া হয়। এটি এই ধরনের চিকিৎসার স্বীকৃত ও প্রচলিত পদ্ধতি, যা কোন অস্ত্রপচার বা অপারেশন নয়। পরবর্তী চিকিৎসা ব্যাবস্থা যথাযথ অনুসরন করা হলে শিশুটির চোখের কোন সমস্যা হবে না।’

‘চিকিৎসার সাথে সাথে শিশুটির সাথে থাকা মা-বাবাকে পরবর্তী চিকিৎসা ব্যবস্থা পুরোপুরি বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু রোগীর মা-বাবা এবং আত্মীয়স্বজন চিকিৎসা প্রক্রিয়ার পুরো অংশটি বুঝতে ভুল করেন। তারা পরবর্তীতে তদন্ত কমিটির কাছে কোন অভিযোগ না দিয়ে থানায় মামলা দায়ের করেন যে, ধারালো অস্ত্র দিয়ে শিশুটির চোখে ক্ষতিসাধন করা হয়েছে। অথচ তদন্ত কমিটির পক্ষ থেকে বারবার যোগাযোগ করা হলেও তারা আসতে বা সহায়তা করতে অপারগতা প্রকাশ করেন। ফলে তারা বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউটের মত স্বনামধন্য প্রতিষ্ঠানের পুরো চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে যা যা বলেছেন তা ভিত্তিহীন এবং অপপ্রচারের মামিল।’

‘বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মান সম্মত চিকিধান্য প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। এই বিষয়ে বা অন্য যেকোন বিষয়ে আরও প্রশ্ন থাকলে বা সঠিক তথ্য প্রয়োজন হলে দয়া করে আমাদের অফিসিয়াল প্রতিনিধিদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে’, বলা হয় বিবৃতিতে।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।