মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

অ্যানিমিয়ায় ভুগছে দেশের ৩৭ শতাংশ নারী ও কিশোরী

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ৩:২৯ · ২ মিনিটে পড়ুন
অ্যানিমিয়ায় ভুগছে দেশের ৩৭ শতাংশ নারী ও কিশোরী
লেখার আকার

বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

অপুষ্টির কারণে দেশে এখনো পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে ২৬ শতাংশের বেশি খর্বকায়, ২৩ শতাংশ শিশু কম ওজন নিয়ে জন্ম নিচ্ছে, ৪৩ শতাংশ শিশু এবং ১৫ থেকে ৪৯ বছর বয়সী ৩৭ শতাংশ কিশোরী ও নারী রক্তস্বল্পতায় ভুগছে। গতকাল বেসরকারি উন্নয়ন সংস্থা নিউট্রিশন ইন্টারন্যাশনাল আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য তুলে ধরে পুষ্টি খাতে বহুখাতমুখী পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হয়।

রাজধানীর এক হোটেলে ‘বাংলাদেশে পুষ্টি খাতে বিনিয়োগ: প্রয়োজনীয়তা, চ্যালেঞ্জ ও সুযোগ’ শিরোনামে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বক্তব্য দেন নিউট্রিশন ইন্টারন্যাশনালের এশিয়ার আঞ্চলিক পরিচালক মনোজ কুমার, সংস্থার এশিয়ার আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থাপক জিজ্ঞাসা নাওয়ানি, বাংলাদেশের পরিচালক (কান্ট্রি ডিরেক্টর) সায়কা সিরাজ ও ডেপুটি কান্ট্রি ডিরেক্টর আসফিয়া আজিম।

সভায় বলা হয়, দেশে শৈশবকালীন অপুষ্টি এখনো উদ্বেগজনক পর্যায়ে। গত এক দশকে পুষ্টি খাতে উল্লেখযোগ্য উন্নতি হলেও খর্বকায় ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পঞ্চম স্থানে বাংলাদেশ। প্রজননক্ষম কিশোরী ও নারীদের ৩৭ শতাংশ রক্তস্বল্পতায় ভুগছে। কিশোরী মেয়েদের গর্ভধারণের হারের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান শীর্ষে। প্রতি হাজারে ১১৩ জন কিশোরী ১৯ বছর বয়সের আগে মা হচ্ছে। এসব বিষয় দেশে অপুষ্টিজনিত বড় বোঝা তৈরি করছে।

নিউট্রিশন ইন্টারন্যাশনালের সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে, শিশু, কিশোরী ও নারীদের মধ্যে খর্বকায় ও রক্তস্বল্পতা প্রতিরোধে বিনিয়োগ বাড়ালে বাংলাদেশ কমপক্ষে ১ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার (১ লাখ ৫৬ হাজার কোটি টাকার বেশি) বাঁচাতে পারে, যা দেশের মোট দেশজ আয়ের (জিএনআই) ২ দশমিক ৮ শতাংশ। পুষ্টি শুধু স্বাস্থ্যে প্রভাব ফেলে না, এটা অর্থনৈতিক উৎপাদন, শিক্ষা ও সামাজিক উন্নয়নেও প্রভাব ফেলে। তাই পুষ্টির বিষয়টি অন্যান্য খাতের সঙ্গে যুক্ত করতে হবে। কৈশোরকালীন পুষ্টি কার্যক্রমের আওতায় স্কুলে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ছাত্রীদের আয়রন ফলিক অ্যাসিড (আইএফএ) ট্যাবলেট বিতরণের জন্য এ খাতে আলাদা বরাদ্দ রাখার ওপর জোর দেওয়া হয়।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।