রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ভিয়েতনামে কোভিড-১৯ নিয়ন্ত্রনের সফলতার পেছনের গল্প: অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী

প্ল্যাটফর্ম নিউজ, ১ জুন, ২০২০, সোমবার

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী

ভিয়েতনাম কোভিড-১৯ নিয়ন্ত্রনের সফলতার পেছনে ছিল চারটা ব্যবস্থা। ৯৪ মিলিয়ন লোকের মধ্যে প্রমাণিত কোভিড-১৯ রোগী ছিলেন মাত্র ৩২৭ জন। অথচ কোভিড-১৯ বিস্তার লাভ করেছে  প্রথম দিকের এমন দেশগুলোর অন্যতম ছিল ভিয়েতনাম।

ভিয়েতনাম কি করেছিল ?
১। আগাম কৌশলী টেস্টিং (Early strategic testing):
চীন ১১ জানুয়ারি সে দেশে করোনায় প্রথম মৃত্যুর কথা ঘোষণা করলে অবিলম্বে ভিয়েতনাম টেস্টিং শুরু করে। ভিয়েতনাম বিমান বন্দরে কঠোর স্বাস্থ্য চেকিং শুরু করে। যাত্রীদের তাপমাত্রা মাপন আর কোভিড-১৯ এর উপসর্গ আছে এমন যাত্রী চিহ্নিত করা। দৃঢ় প্রতিপন্ন যাত্রীদের আর সঙ্গী যাত্রীদের আর যারা তাদের সংস্পর্শে এসেছিলেন এদের সবাইকে কোয়ারেনটাইন করা। আগাম এসব কাজ ভাইরাসের বিস্তারকে ধীর করেছে। ভিয়েতনামের সবার টেস্ট করার মত সামর্থ্য ছিলনা, তাই এরা প্রবর্তন করল বেশি উপদ্রুত দেশ ইউরোপ আর আমেরিকা থেকে আসা যাত্রীদের ১৪ দিনের সঙ্গ নিরোধ। এরপর মার্চে ভিয়েতনামে সব বিদেশি ফ্লাইটের আগমন বন্ধ হল।

২। ব্যপক কন্টাক্ট অনুসন্ধান:
সংক্রমণ প্রমাণিত সব লোকের সংস্পর্শে যারা এসেছিলেন বা এসব সংস্পর্শে আসা লোকদের সঙ্গে সাক্ষাত হয়েছিল এমন সবাইকে ভিয়েতনাম অনুসরণ করল আর খুঁজে বের করল। এদের আইসোলেশনে রাখা হল ১৪ দিন। তৈরি করলো একটি এপ (APP) যেখানে জনগণ প্রতিদিন তাদের স্বাস্থ্য অবস্থা আর তাদের প্রতিবেশে কোন সংক্রমণ ঘটলে এসব খবর রিপোর্ট করতে পারে।

৩। শক্তিশালী জনসচেতনতা:
জনগণের কাছে খুব কার্যকর ভাবে বার্তা পৌঁছানো হল। হাত ধোয়া সম্বন্ধে তৈরি করা হলো একটি মিউজিক ভিডিও। এমন একটি স্থল লঞ্চ করা হলো যেখানে জনগণ স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সরঞ্জাম ব্যয় ভার বহনের জন্য অর্থ দান করতে পারে। লক্ষ লক্ষ মানুষ দান করলো। এতে ভাইরাসের বিস্তার সম্বন্ধে গড়ে উঠল ব্যপক জনসচেতনতা।

৪। ভিয়েতনাম উদ্ভাবন করলো নিজস্ব টেস্টিং কিট:
বিজ্ঞানীরা এমন টেস্ট উদ্ভাবন করলেন যার ফলাফল পাওয়া গেলো ১ ঘণ্টার মধ্যে। এভাবে টেস্টিং কিট আমদানি না করেও ভিয়েতনাম খুব কার্যকর ভাবে কোভিড-১৯ নির্ণয় করলো।

২০০৩ সালে SARS (Severe Acute Respiratory Syndrome) এর অভিজ্ঞতা তাদেরকে এমন কার্যকর কর্ম সম্পাদনে সহায়ক হয়েছিল। চীন থেকে প্রথম SARS বিস্তার লাভ করে ভিয়েতনামে।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।