মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনার ক্রান্তিকাল, যার যার নিরাপত্তা তারই কাছে

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১ জুন ২০২০, ১:০৫ · ২ মিনিটে পড়ুন
করোনার ক্রান্তিকাল, যার যার নিরাপত্তা তারই কাছে
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ০১ জুন ২০২০, সোমবার

দুই মাস চার দিন দীর্ঘ সাধারণ ছুটির পর সীমিত আকারে অফিস আদালত খুলছে। সীমিত আকারের যেহেতু কোন বিশেষ সংজ্ঞা কোথাও পাওয়া যাচ্ছে না, ধারণা করা হচ্ছে আমরা আবার আমাদের পুরনো জীবনে ফেরত যাচ্ছি। কিন্তু সেই জীবন শুরু হবে এক অদৃশ্য আতংকের সাথে নিয়ত যুদ্ধের মাধ্যমে।

এই অদৃশ্য ভাইরাস চোখে দেখা যায় না, কিন্তু প্রতি মুহূর্তে এর উপস্থিতি সম্পর্কে সচেতন থাকা ছাড়া আমাদের আর কোন উপায় নেই। আমাদের সংক্রমণ হার এখনো ঊর্ধগামী, মৃত্যুর হার ভীষণ উদ্বেগজনক সংখ্যা। এত বিপদের মধ্যেও জীবন ও জীবিকার মধ্যে আমরা জীবিকাকেই বেছে নিচ্ছি। আমাদের এই সিদ্ধান্ত ভূল না ঠিক তা নিয়তিই বলবে।

আমরা যেহেতু কর্মক্ষেত্রে ফিরছি, জীবন বাঁচানোর জন্য সংক্রমিত না হওয়ার চেষ্টা করা আমাদের দৈনন্দিন অভ্যাসে পরিণত করতে হবে। বারে বারে সাবান পানি দিয়ে হাত ধুতে হবে, মাস্ক ব্যাবহার অত্যাবশ্যকীয়। গবেষণায় দেখা গেছে, কোভিড রোগী আর সুস্থ ব্যাক্তি দুজনেই মাস্ক ব্যাবহার করলে পারষ্পরিক সংক্রমণের হার খুবই কম, মাত্র ১.৫%।

এক নতুন পৃথিবীর এবং নতুন সমাজ ব্যাবস্থার সম্মুখীন আমরা। সামাজিক দূরত্ব আগের মতই মেনে চলতে হবে। রেস্টুরেন্ট, অনাবশ্যক বাজারঘাট, ভীড়, জন-পরিবহন যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে।

মনে রাখতে হবে, আমাদের যুদ্ধ চলমান। ভাইরাস অদৃশ্য, কিন্তু ভীষণভাবে উপস্থিত। মহামারীর অবসান হয়নি এবং এ অবস্থা অনিশ্চিত সময়ের জন্য আমাদের মোকাবেলা করার প্রস্তুতি থাকতে হবে।

এই মুহুর্তের একটি কঠিন সত্য হচ্ছে, আপনি বা আমি প্রশাসনের কাছে একটি সংখ্যামাত্র, কিন্তু কারো কাছে পুরো পৃথিবী। সুতরাং যার যার নিরাপত্তা তার কাছেই।

এটা অবশ্যই মনে রাখতে হবে “It is always better to be safe than sorry.”

লেখক:
ডা. ফারহানা সেলিম
সহযোগী অধ্যাপক
কমিউনিটি মেডিসিন বিভাগ,
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।