মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
আন্তর্জাতিক সংবাদ

ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ প্রণব মুখার্জির প্রস্থান

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩১ আগস্ট ২০২০, ৭:১৪ · ১ মিনিটে পড়ুন
ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ প্রণব মুখার্জির প্রস্থান
লেখার আকার

প্ল্যাটফর্ম প্রতিবেদন, ৩১শে আগস্ট, ২০২০, সোমবার

চলে গেলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। আজ ৩১শে আগস্ট , ২০২০ , সোমবার ভারতের দিল্লীর সেনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাবার পরলোকগমনের তথ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বার্তা প্রদানের মাধ্যমে নিশ্চিত করেছেন তাঁর ছেলে অভিজিত মুখার্জি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

উল্লেখ্য, বর্ষীয়ান এই রাজনীতিবিদ গত ০৯ আগস্ট রাতে দুর্ঘটনাবশত বাথরুমে পড়ে গেলে সোমবার (১০ আগস্ট) তাঁকে নেয়া হয় দিল্লীর সেনা হাসপাতালে। সেখানে তাঁর মস্তিষ্কে রক্ত জমাট জনিত কারণে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। পরবর্তীতে সেখানেই করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছিলেন তিনি।

স্বাধীনতার সূচনালগ্নেই স্বাধীন বাংলাদেশের পক্ষে জনমত গড়ে তুলতে এবং স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশ ভারতের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে অনন্য ভূমিকা রেখেছেন প্রণব মুখার্জি। ৫০ বছরেরও বেশি সময় সক্রিয় রাজনীতিতে থাকা প্রণব মুখার্জিকে ২০১৯ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারত রত্নে ভূষিত করা হয়।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বাদুড় খেয়ে রহস্যময় রোগ ছড়িয়ে পড়ছে কঙ্গোতে, নিহত ৫৩

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ রহস্যময় এক নতুন রোগের আতঙ্ক ছড়িয়ে পড়ছে আফ্রিকার দেশ কঙ্গোতে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের সূত্রে জানা গেছে, বাদুড় খেয়ে তিন শিশুর মধ্যে প্রথম আবিষ্কৃত হয় এই অজানা রোগ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপির বরাতে এ…

২৮ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

কানাডার অর্থায়নে বাংলাদেশে কোভিড ও মাদকনীতির প্রভাব নিয়ে গবেষণা করবেন গবেষকেরা

বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ বাংলাদেশসহ নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে লং কোভিড শনাক্তকরণ ও ব্যবস্থাপনার কৌশল উন্নয়ন এবং ছোট শহর ও গ্রামীণ এলাকায় মাদকনীতির পরিবর্তনের প্রভাব নিয়ে গবেষণার জন্য কানাডিয়ান ইনস্টিটিউটস অব হেলথ রিসার্চ (সিআইএইচআর) থেকে তহবিল দেয়া হয়েছে। তহবিল…

১৯ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

মার্কিন সহায়তা বন্ধ, এইডসে প্রাণ হারাতে পারেন লাখো মানুষ: জাতিসংঘ

সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ যুক্তরাষ্ট্র বিশ্বে সবচেয়ে বেশি উন্নয়ন সহায়তা ও অনুদান প্রদানকারী দেশ। কিন্তু দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর সব ধরনের বৈদেশিক সহায়তা স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বন্ধ করে দিয়েছেন মার্কিন উন্নয়ন সংস্থা ইউএসএআইডির কার্যক্রম। বাংলাদেশে ইউএসএইডের…

১৭ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।