মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনা ভাইরাসের উৎসস্থল চীনের উহানে খুলে দেয়া হলো সব শিক্ষাপ্রতিষ্ঠান

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২০, ৭:১৮ · ২ মিনিটে পড়ুন
করোনা ভাইরাসের উৎসস্থল চীনের উহানে খুলে দেয়া হলো সব শিক্ষাপ্রতিষ্ঠান
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২রা সেপ্টেম্বর ২০২০, বুধবার

টানা সাত মাস বন্ধ থাকার পর গত মঙ্গলবার চীনের উহানে ১০ লাখের বেশি শিক্ষার্থী বিদ্যালয়ে উপস্থিত হয়ে ক্লাসে অংশ নেয়। করোনাভাইরাসের উৎসস্থল চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে সব প্রাথমিক ও কিন্ডারগার্টেনগুলো খুলে দেওয়া হয়েছে। ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) উহানের ১০ লাখের বেশি শিক্ষার্থী বিদ্যালয়ে উপস্থিত হয়ে ক্লাসে অংশ নেয়। এসময় শিক্ষার্থীরা মুখে মাস্ক পরে বিদ্যালয়ে যায়।

শিক্ষার্থীরা ক্লাসরত অবস্থায়

উহানের প্রায় ২ হাজার ৮০০ কিন্ডারগার্টেন এবং প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ১৪ লাখ শিক্ষার্থী পুনরায় তাদের ক্লাস শুরু করেছে। এর আগে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় গত ৬ মে উহানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আংশিক খুলে দেওয়া হয়েছিল। সেসময় শুধু উচ্চ-মাধ্যমিক বিদ্যালয় গুলো খুলে দেওয়া হয়েছিল। তবে মঙ্গলবার সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পর চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা যায় হাজার হাজার শিক্ষার্থী চীনের পতাকা হাতে বিদ্যালয়ে যাচ্ছে। যদিও মহামারির সময়ে সবখানে জনসমাগম এড়িয়ে চলার কথা বলছেন বিশেষজ্ঞরা। তবে কর্তৃপক্ষের তরফ থেকে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। এ ছাড়া সম্ভব হলে গণপরিবহন বা রেল ব্যবহার এড়িয়ে চলতে বলা হয়েছে। বিদ্যালয়গুলোর প্রতি নির্দেশনা আছে তারা যেন ভবিষ্যতে এমন মহামারি মোকাবিলায় শিক্ষার্থীদের যথাযথ প্রশিক্ষণ দেয়।

গত বছরের ডিসেম্বরের শেষদিকে উহান থেকে ছড়িয়ে পড়ে কোভিড-১৯। এ রোগে বিশ্বজুড়ে এরই মধ্যে প্রাণহানির সংখ্যা প্রায় সাড়ে ৮ লাখ। আর আক্রান্তের সংখ্যা আড়াই কোটির বেশি।
করোনাভাইরাসের আঁতুড়ঘর হলেও এ ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে চীন। দেশটিতে নতুন আক্রান্তের সংখ্যা খুবই কম। অনেকটা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশটি।
উল্লেখ্য উহান শহরে এ পর্যন্ত ৩ হাজার ৮৬৯ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন। চীনে মৃত্যুর ৮০ শতাংশই উহানের মানুষ। এপ্রিলের পর উহানের জীবনযাত্রা কিছুটা স্বাভাবিক হলে লকডাউন তুলে নেয়া হয় এবং জানা যায় গত ১৮ মে এর পর এ শহরে করোনাভাইরাসে নতুন কেউ সংক্রমিত হননি।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।