মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

ইরানে করোনায় চিকিৎসক পরিবারের শিশুর মৃত্য, বাড়ছে শিশুমৃত্যুর হার

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৪ আগস্ট ২০২০, ৩:৪৭ · ২ মিনিটে পড়ুন
ইরানে করোনায় চিকিৎসক পরিবারের শিশুর মৃত্য, বাড়ছে শিশুমৃত্যুর হার
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৪ আগস্ট, ২০২০, সোমবার
ইরানে করোনাভাইরাসে কম বয়সী বিশেষ করে শিশুদের আক্রান্ত হওয়ার পরিমাণ বাড়ছে, একই সাথে মারা যাচ্ছে আক্রান্ত অনেক শিশু। প্রথম ওয়েভে শিশুদের আক্রান্ত হওয়ার সংখ্যা কম ছিল, কিন্তু দ্বিতীয় ওয়েভে আশঙ্কাজনক হারে বাড়ছে শিশুদের আক্রান্ত হওয়ার সংখ্যা।

গত শুক্রবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইরানের ইস্পাহান প্রদেশের ইস্পাহান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গাইনোকোলজি বিভাগের অধ্যাপকের ৮ বছরের মেয়ে মারা যায় (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উল্লেখ্য শিশুটির পিতা-মাতা ইরানের ইস্পাহান করোনা ডেডিকেটেড হাসপাতালে কোভিড রোগীদের সেবা দিয়ে ফ্রন্টলাইনার হিসেবে নিযুক্ত আছেন।

দ্বিতীয় ওয়েভে ইরানে করোনায় শিশুদের আক্রান্তের সংখ্যা এবং একই সাথে শিশু মৃত্যুর হার বেড়ে যাওয়ায় শিশুদের স্বাস্থ্য দিক-নির্দেশনা নিয়ে সচেতন থাকা অত্যন্ত জরুরি বলে মনে করছেন ইরানের চিকিৎসকরা।

করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরুর দিনগুলিতে ধারণা করা হত, বাচ্চারা এই রোগ থেকে মুক্ত। তারা করোনা ভাইরাস বহন করলেও রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। তবে বর্তমান পরিস্থিতিতে শিশুমৃত্যুর বিষয়টি বিবেচনা করে ইরানের পরিবারগুলিতে তাদের বাচ্চাদের প্রতি আরো যত্নবান হওয়ার আহবান জানানো হয়। উল্লেখ্য যে, ইস্পাহানে করোনায় আক্রান্ত শিশুদের বেশিরভাগেরই কোন লক্ষণ দেখা যায়নি, তবে এক মাস বয়সী শিশুদের মাঝে করোনারি আর্টারি ডিজিজে আক্রান্ত হওয়ার উপসর্গ দেখা যায়। ইরানে মারা যাওয়া বেশিরভাগ শিশুর বয়স এক মাসের কম ছিল।

ট্যাগ:ইরান
খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।