মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

চুল পড়া এবং কোভিড-১৯ এর সম্পর্ক

প্লাটফর্ম নিউজ, ২৪ আগস্ট, ২০২০, সোমবার

কোভিড-১৯ থেকে সেরে ওঠার পর কারো কারো চুল পড়ার সমস্যা দেখা দিয়েছে। কোভিড-১৯ ও চুল পড়ে যাওয়ার মধ্যে সম্পর্ক বর্তমান গবেষণায় স্বীকৃতি পেতে শুরু করেছে।

জুলি ফিশার নামে একজন নার্স, যিনি কোভিড আক্রান্ত রোগীদের দেখাশোনা করার কারণে কোভিডের লক্ষণগুলির সাথে সুপরিচিত ছিলেন। পরবর্তীতে নিজে আক্রান্ত হলে অতিরিক্ত চুল পড়া দেখে বিস্মিত হন। তিনি এ সম্পর্কে বলেন,

“আমার গোসল করার সময় প্রচুর পরিমাণে চুল পড়া শুরু করেছিল, প্রথমে আমি ভেবেছিলাম এটি সস্তা শ্যাম্পু ব্যবহার করার জন্য হচ্ছে। পরে কোভিড-১৯ এর উপসর্গ অনেকদিন ধরে আছে এমন ব্যক্তিদের গ্রুপে যুক্ত হয়ে আমি বুঝলাম, আমি একা নই। এটাও কোভিড সংক্রান্ত কোন উপসর্গ।”

সারাতোগা স্প্রিংসের র‍্যাচেল বাউমের ১০০ দিন এর বেশি সময় ধরে কোভিড-১৯ এর লক্ষণ ছিল। তারও চুল পড়ে যাওয়ার সমস্যা ছিল। এ বিষয়ে ইউসিএলএর ডেভিড জেফেন স্কুল অফ মেডিসিনের স্বাস্থ্য বিজ্ঞানের ক্লিনিক্যাল প্রশিক্ষক সারা হোগান বলেন,

“একটি মানসিক ও শারীরিক চাপ সৃষ্টিকারী অসুস্থতা বা অভিজ্ঞতার কারণে ৩ থেকে ৫ মাস পরে চুলের ক্ষতি হয়।”

কোভিড এবং চুল পড়া

আমেরিকান একাডেমি অফ ডার্মাটোলজিস্ট চুল পড়ার কিছু কারণ চিহ্নিত করেছে। সেগুলো হলঃ

•জিনগত
•বয়স
•হরমোনের ভারসাম্যহীনতা
•অন্যান্য স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা
•ওষুধ এবং
•দুশ্চিন্তা

এসব কারণে চুল ক্ষতি হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বেশিরভাগ কোভিড-১৯ রোগীর যে ধরনের চুল পড়ার লক্ষণ দেখা যাচ্ছে তা হলো টেলোজেন এফ্লুভিয়াম, যা
শারীরিক বা মানসিক চাপ, অধিক তাপমাত্রার জ্বর, অসুস্থতা, ২০ পাউন্ডের বেশি ওজন হ্রাসের কারণে হয়ে থাকে।

সারা হোগান বলেন,

“চুলের জীবনচক্রের তিনটি পর্যায় রয়েছে। ৯০% অবধি বৃদ্ধি পাচ্ছে, ৫% বিশ্রামের পর্যায়ে রয়েছে এবং ১০% অবধি পড়ে যাচ্ছে। যখন কোন বড় দুশ্চিন্তার ঘটনা ঘটে বা ব্যক্তি কোন কারণে শকে থাকে তখন চুলের প্রায় ৫০% পড়ে যায়। এটি জিনগত হতে পারে। ব্যাপারটা অনেকটা পূর্বনির্ধারিত, তবে আমরা জানি না ঠিক কার সমস্যাটি আছে। এছাড়া চুল পড়া অনেকটা ধীর প্রক্রিয়া। একট বড় ঘটনা ঘটে যাওয়ার ৩-৫ মাস পর আমরা অনুধাবন করি। বর্তমানে প্যানডেমিকের কারণে আমরা সেই সময়ে আছি।”

এ সম্পর্কে বিশেষজ্ঞরা বলেছেন, কোভিড থেকে সেরে উঠা কিছু রোগী কেন চুল হারিয়ে ফেলে এবং অন্যরা হারান না, তা জানা বেশ কঠিন।

চুল পড়া দূর করতে করণীয়

চুল পড়া আত্মবিশ্বাস এবং আত্ম-চিত্তকে প্রভাবিত করতে পারে। বিশেষজ্ঞরা এ নিয়ে বিব্রত না হওয়ার এবং নিজেই সমাধানের চেষ্টা করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। একজন চিকিৎসক বা চর্মরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করে ঔষধ, পুষ্টির ঘাটতি বা হরমোনের ভারসাম্যহীনতার কারণে হচ্ছে নাকী তা জেনে নেওয়া জরুরি। এছাড়া প্রতিদিনের ঘুম, অনুশীলন এবং পুষ্টির ক্ষেত্রে উন্নতির হিসাব রাখতে হবে।

সারা হোগান রোগীদের মেডিটেশন করার পরামর্শ দিয়েছেন। যদি তা কাজ না করে, তাহলে চুলের বৃদ্ধিতে সহায়ক ওষুধ ব্যবহার করতে হবে।

তিনি আরো বলেন,

“আপনারা যা করতে পারেন তা হলো ধৈর্য্যের অনুশীলন। এ চুল পড়তে বেশ কয়েক মাস সময় লেগেছিল এবং সমস্যাটি দূর হতেও কিছুটা সময় লাগবে। মনে রাখতে হবে, চুল দীর্ঘমেয়াদী বেঁচে থাকার জন্য অত্যাবশকীয় নয়। সত্যিকারের বিষয়টি হলো, একজন মানুষ এই অবস্থা কাটিয়ে উঠতে সক্ষম হচ্ছে। এখন সবকিছু ঠিক হওয়ার সময় দেওয়া উচিত।”

তথ্যসূত্রঃ

https://www.webmd.com/lung/news/20200723/hair-loss-an-unexpected-covid-misery-for-many

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।