শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ব্যাকটেরিয়াদের মজার তথ্য

ব্যাকটেরিয়া !!! শুনলেই মনের ভেতর ভয় চলে আসে । এই বুঝি কোন রোগ ব্যাধী নিয়ে হাজির হয়ে গেল । আসুন আজ সেই ব্যাকটেরিয়াদের নিয়ে কিছু মজার তথ্য জেনে নেই ।

★বাচ্চাদের খাওয়ানো বুকের দুধ প্রায় ৬০০ প্রজাতির ব্যাকটেরিয়ায় ভরা। বাচ্চাকে ইম্যুনো গ্লোবিউলিন ও পুষ্টি উপাদান দেয়া মায়ের দুধের প্রধান কাজ নয়। বুকের দুধ প্রধানত খাওয়ানো হয় বাচ্চার দেহে ভালো ব্যাকটেরিয়া বাড়ানোর জন্য যারা শরীরের প্রতিরক্ষা বাড়ায়।
★টয়লেটের সিটের চেয়ে অফিসের ডেস্কে ৪০০ গুণ, মোবাইল ফোনে ১৮ গুন, কম্পিউটার কিবোর্ডএ ২০০ গুন, থালা বাসন ধোয়ার জায়গায় ৮০০ গুণ বেশি ব্যাক্টেরিয়া থাকে।
★পৃথিবীর সব মানুষের চেয়ে বেশি সংখ্যক ব্যাকটেরিয়া আমাদের মুখে থাকে প্রায় সময় এবং একবার চুম্বনে প্রায় ১০০ কোটি ব্যাকটেরিয়া ট্রান্সফার হয়।
★সুস্থ মানুষের নাভীতে ১৪৫৮ প্রকারের ( মতান্তরে ২৩৬৮) ব্যাকটেরিয়া থাকে যারা নিজস্ব ইকোসিস্টেম বানিয়ে থাকে।
★Microbacterium hatanonis নামক ব্যাকটেরিয়া চুলের স্প্রের টাইট সিল করা কন্টেইনারের ভেতর জন্মায় অদ্ভুতভাবে।
★কমপক্ষে ১ মাস পুরানো কাগজের টাকার নোটে প্রায় ৩০০০ প্রকার ব্যাকটেরিয়া থাকে
★১ সপ্তাহের বেশি জিন্স প্যান্ট না ধুয়ে পড়লে এর সামনে প্রায় ১০০০ প্রকার পেছনে প্রায় ২৫০০ প্রকার আর দুই পায়ের মাঝে প্রায় ১০০০০ প্রকার ব্যাকটেরিয়াল কলনি গড়ে উঠে।
★গনোরিয়ার ব্যাকটেরিয়া পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যাকটেরিয়া যা নিজের ওজনের ১ লক্ষ গুন বেশি ভারী বস্তু টানতে পারে।
★লোহার মরিচা খেকো halomonas titanicae ব্যাকটেরিয়া আর ২৫ বছরের ভেতর সম্পূর্ণ টাইটানিক জাহাজ খেয়ে ফেলবে।
★E.coli ব্যাক্টেরিয়া এক সেকেন্ডে নিজের দৈর্ঘ্যের ২৫ গুন বেশি দৌড়াতে পারে। তার মানে একটা ঘোড়া ঘন্টায় ১৩৫ কিলোমিটার বেগে ছুটলে যা হয় সে রকম আনুপাতিক।
★firmicute নামক ব্যাকটেরিয়ারা মাটির ২ মাইল নিচে থাকে এবং তেজস্ক্রিয় জিনিস খেয়ে জীবন ধারণ করে। এদের মত মাটির উপরের নিউক্লিয়ার বর্জ্য খেকো আরেক ব্যাকটেরিয়া হল deinococcus radiodurans.
★Pseudomonas natriegens ব্যাক্টেরিয়া একটা থেকে এক ঘন্টায় ২০ কোটি টা ব্যাক্টেরিয়ার ডিএনএ রেপ্লিকেট করতে পারে।
★Ralstonia metallidurans ব্যাকটেরিয়া তরল স্বর্ণ খেয়ে নিজেই কঠিন স্বর্ণে পরিণত হয়।
★এক চা চামচ পরিমাণ ফুড পয়জনিং এর ব্যাকটেরিয়া clostridium botulinum এর সৃষ্ট botulin বিষ দিয়ে ৭০০ কোটি মানুষ মারা সম্ভব।
★ Magnetospirillium magneticum ব্যাকটেরিয়া লোহা খেয়ে তাকে ম্যাগনেটাইট আয়নে পরিণত করে এবং নিজেরা চুম্বকের মত হয়ে সবসময় উত্তর দক্ষিন হয়ে থাকে।

………
ডাঃ আসির মোসাদ্দেক সাকিব
চমেক ১১-১২

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।