শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

চিকিৎসকদের শ্রম বাজারঃ বাংলাদেশ প্রেক্ষিত

চিকিৎসকদের শ্রম বাজারঃ বাংলাদেশ প্রেক্ষিত

সূচনাঃ

বাংলাদেশে চিকিৎসকদের শ্রম বাজার এখনও অবিকশিত। এর অনেকগুলো কারণ আছে তন্মধ্যে অন্যতম হলো চিকিৎসকদের প্র্যাকটিস নির্ভর আয়। একসময় এমবিবিএস পাশ করেই চুটিয়ে প্র্যাকটিস করা যেত। আয়ও ভালো ছিল তাই পোস্ট গ্রাজুয়েশনের জন্য কেউ এতটা মরিয়া ছিলেন না। আজ থেকে ২০ বছর আগেও আমাদের সিনিওররা শেষ বয়সে এসে ডিপ্লোমা বা এ জাতীয় ডিগ্রী করতেন এবং এ নিয়েই সন্তুষ্ট থাকতেন। সময়ের সাথে সাথে অবস্থার পরিবর্তন এসেছে। প্র্যাকটিস করার জন্য এখন শুধু এমবিবিএস দিয়ে আর হচ্ছেনা। তাই Maslow’s Hierarchy of Needs এর নিচের ২ ধাপ সু-সংহত করার জন্য সবাই পোস্ট গ্রাজুয়েশনের দিকে ঝুকলেন।

আজকে আমরা প্র্যাকটিসের পরিবর্তে বাংলাদেশের প্রেক্ষাপটে বেসরকারি খাতে চিকিৎসকদের শ্রম বাজারটা দেখে আসবো।

অনুমান সমূহঃ

এই লেখাটি ২ টি অনুমানের উপর ভিত্তি করে লেখা হয়েছে, যথা-

১। এমবিবিএস পাশ করে আপনি বেসরকারি চাকুরি করবেন
২। পেশায় নিয়জিত থাকবেন এবং চাকুরির নিয়ম কানুন মেনে চলবেন।

শ্রম বাজারঃ

শ্রম বাজারে প্রবেশ নিয়ে বিশেষ কিছু বলার নাই। প্রতিষ্ঠানের প্রয়োজন এবং আপনার যোগ্যতার মিশেল হলেই কেবল আপনি চাকুরিতে প্রবেশ করতে পারবেন। প্রতিষ্ঠানের প্রয়োজন মানে বেসরকারী খাতে এই মুহূর্তে কতজন চিকিৎসকের প্রয়োজন তার সঠিক হিসাব আমার কাছে নাই। তবে ‘বেসরকারি ক্লিনিকসমূহ ও ল্যাবরেটরি অর্ডিন্যান্স ১৯৮২’ অনুযায়ী প্রতি ১০ বেডের ক্লিনিকে নূন্যতম একজন চিকিৎসক ২৪ ঘন্টা থাকার কথা। এই হিসাবে সহজেই অনুমান করা যায় প্রয়োজনের তুলনায় অনেক কম সংখ্যক চিকিৎসক দিয়েই বেসরকারি খাতটি কোনো ভাবে চলছে।

সুযোগ-সুবিধাঃ

এই আলোচনার সুবিধার্থে চিকিৎসকদের শ্রম বাজারকে (বেসরকারী খাতে) নিচের ৫ টি ভাগে ভাগ করা হয়েছে-

১। প্রাইভেট ক্লিনিক/হাসপাতালঃ

ক) খ্যাপ প্রথাঃ আপাত দৃষ্টিতে বেতন ভাল। মাস শেষে ভালো টাকা হাতে চলে আসে। কিন্তু চাকুরির ক্ষেত্রে বেতন হচ্ছে টিপ অব আইচ বার্গ। নিচে আছে পিএফ, গ্রাচুয়িটি, ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, প্রমোশন, ইন্সুরেন্স, চাকুরির নিশ্চয়তা, ছুটি এবং কর্ম পরিবেশ। খ্যাপ প্রথায় আপনি কোনো সুযোগ সুবিধাই পাচ্ছেন না এক মজুরী ছাড়া। কাজ করলেন তো মজুরী পেলেন, কাজ নেই তো মজুরী নেই। কিন্তু চাকুরি নীতিমালা মেনে কোনোভাবেই কাজ করা সম্ভব না। কেননা দিনে ২৪ ঘণ্টা, সপ্তাহে ৭ দিন কাজ করা অসম্ভব।

খ) ডিউটি প্রথাঃ কথা একই। আপনি মজুরী পাচ্ছেন। কাজ করলেন তো মজুরী আছে, কাজ নেই টাকাও নেই । খ্যাপ থেকে একটু ভালো। নির্দিষ্ট কর্ম ঘন্টায় কাজ করা যায়। দৈনিক ১২ ঘণ্টা করে সপ্তাহে ৬ দিন কাজ করলে মাসে আপনি সর্বোচ্চ ৩২০ ঘণ্টা কাজ করতে পারবেন।
৮ ঘণ্টা ডিউটি হসাবে ডিউটি দাঁড়ায় ৪০ টি। বর্তমান বাজারে আপনার মাসিক আয় দাড়ালো ৮০০*৪০= টা ৩২০০০ (বত্রিশ হাজার টাকা!)।

২। এনজিও হাসপাতালঃ বেতন স্কেল আছে। অন্যান্য সেক্টর যথা ব্যাংক/ফার্মাসিউটিকাল থেকে অনেক কম। চাকুরী সাধারণত সল্প সময়ের জন্য এবং চুক্তি ভিত্তিক হয়ে থাকে। চাকুরী সবটাই বিদেশী অনুদান নির্ভর। মাসিক আয় ২৫ থেকে ৩০ এর মধ্যে সীমাবদ্ধ।

৩। মেডিকেল কলেজঃ বেতন স্কেল আছে। কিন্তু অনেক ক্ষেত্রেই আনুসাঙ্গিক সুবিধা যথা পিএফ, গ্রাচুয়িটি, ইনক্রিমেন্ট, উৎসব ভাতা ইত্যাদি থাকে না। অন্যান্য সেক্টরের তুলনায় বেতন অনেক অনেক কম। সাধারণত ২০ থেকে ২৫ হাজারের মধ্যে হয়ে থাকে। পার্ট টাইম চাকুরি করলে ৩০ – ৩৫ হাজার আয় করতে পারবেন।/

৪। মেডিকেল কলেজ হাসপাতালঃ মেডিকেল কলেজের মত।

৫। কল-কারখানা/শিল্প প্রতিষ্ঠান

ক) স্থায়ী নিয়োগঃ কোম্পানি ভেদে তুলনামুলক ভাল সুযোগ সুবিধা পাওয়া যায়।
খ) চুক্তি ভিত্তিক/খণ্ড কালিনঃ অনেকটা ক্লিনিক ডিউটির মত। তবে ছুটি ছাটা কিছু পাওয়া যায়। মাসিক বেতন ১০ – ১৫ হাজারের বেশি হয়না।
গ) থার্ড পার্টিঃ সাধারনত বিদেশী প্রতিষ্ঠান সমুহ এভাবে নিয়োগ দিয়ে থাকে। এক্ষেত্রে আপনি নিয়োগ পাবেন থার্ড পার্টি/কনট্রাক্টরের মাধ্যমে। বেতন-ভাতা বা কোম্পানির কোনো সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন না। মাস শেষে দেখবেন সেখানকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সময়মত ভাল সেলারি ড্র করছে আর আপনি বেতনের জন্য কনট্রাক্টরকে ২/৩ বার ফোন দিচ্ছেন। অনেটা খ্যাপ প্রথার মত।

উপসংহারঃ

এই আয়ে একজন গ্রাজুয়েট চিকিৎসক কিভাবে দিনাতিপাত করবেন সেটা তার ব্যাপার। কিন্তু এধারা অব্যাহত থাকলে, চিকিৎসকদের শ্রম বাজারকে বিকশিত করা না গেলে মেধাবী শিক্ষার্থী তো দুরের কথা সাধারণ শিক্ষার্থীদেরকেও মেডিকেল শিক্ষার মত শ্রমসাধ্য শিক্ষায় আনা যাবেনা। আর যদিও বা আনা যায় অর্থনিতীর নিয়মেই তারা পেশা থেকে ছিটকে পড়বেন। তাই স্বাস্থ্য খাতে অর্জন সমূহ ধরে রাখতে এবং খাতটিকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবাইকে চিকিৎসকদের শ্রম বাজার বিকশিত করার দিকে মনোনিবেশ করতে হবে।

লেখাঃ

ডাঃ কবীর উদ্দিন আহমদ
জেআরআরএমসি, সিলেট (১৯৯৮-৯৯)

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।