মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

মাস্ক ব্যবহার এবং ভিয়েতনাম ও তাইওয়ানে করোনামুক্তি

অংকন বনিকপ্রকাশ: ৩১ মে ২০২০, ১:১৭ · ২ মিনিটে পড়ুন
মাস্ক ব্যবহার এবং ভিয়েতনাম ও তাইওয়ানে করোনামুক্তি
লেখার আকার

রবিবার, ৩১ মে, ২০২০
ডা. মুক্তা সারোয়ার
এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুর

গতবছর শেষের দিকে ভিয়েতনামে গিয়েছিলাম। দুইটা জিনিস অবাক করার মতো ছিলো।
একঃ সবাই স্কুটারে অভ্যস্ত।
দুইঃ অনেকের মুখে মাস্ক।

স্কুটার না হয় বুঝলাম, কিন্তু এই মাস্কের ব্যাপারটা খোলাসা হয় নি। গাইড বললো, শহরের দূষিত আবহাওয়া এবং সার্স এর পর থেকেই তারা মাস্ক ব্যবহারে অভ্যস্ত। এর সুফল এখন তারা পাচ্ছে।
মাস্ক ব্যবহারকারী দেশগুলো চমৎকারভাবে করোনাকে নিয়ন্ত্রণে এনেছে।

তাইওয়ান তো লকডাউনই করেনি। বিপুল পরিমাণে RT-PCR করে রোগীদের আইসোলেশন এবং সব্বাইকে বাধ্যতামূলক মাস্ক পরিয়েছে তারা। আজ তাদের দেশে মাত্র কয়েকশত মানুষ করোনায় আক্রান্ত এবং মাত্র সাতজনের মৃত্যু।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কিমবার্লি প্রথার আধুনিক পদ্ধতিতে দেখিয়েছেন যে করোনা ভাইরাস বাতাসের মাধ্যমে ভেসে অন্যকে আক্রান্ত করে। এ মাসের ২৬ তারিখে ড. এন্থনী ফসি এক সাক্ষাৎকারে বলেছেন, “যখন আক্রান্ত কেউ কথা বলে, তাতে যে পরিমাণ droplet এবং aerosal বেরিয়ে আসে তা ভয়ংকর।”

প্রথম দিকে ধারণা ছিলো, ভাইরাসটি droplet এর সঙ্গে নিচে পড়ে যায়। আসলে aerosol মাত্র কয়েক মাইক্রন হওয়ায় তা মুহুর্তেই বাষ্পীভূত হয়ে যায়। রয়ে যায় শুধু ভাইরাস ভাসমান অবস্থায়। এভাবে সে কয়েকঘন্টা পর্যন্ত ভেসে থাকতে পারে। আর এভাবেই করোনা ভাইরাস ছড়াচ্ছে।

তাই মাস্ক পরার কোন বিকল্প নেই। জনগণকে মাস্ক পরানো কঠিন। এজন্য সমাজের সচেতন সমাজকে এগিয়ে আাসতে হবে। আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে লকডাউন তুলে নিলেও জনগণের কাছেই রয়েছে করোনা নিয়ন্ত্রণের চাবিকাঠি। সবাইকে মাস্ক পরতে উৎসাহ দিতে হবে। সবাইকে বুঝাতে হবে,

‘আপনার মৃত্যু সবার কাছে একটি সংখ্যা হলেও,
আপনার পরিবারের কাছে আপনি একটি পৃথিবী।’

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।