মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬৩ কার্তিক ১৪৩৩ · ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
news

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে ঢাকায় এসেছে থাইল্যান্ডের চিকিৎসকদল

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ১১:০৫ · ২ মিনিটে পড়ুন
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে ঢাকায় এসেছে থাইল্যান্ডের চিকিৎসকদল
লেখার আকার

বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে ঢাকায় এসে পৌঁছেছে তিন ডাক্তারসহ ছয় সদস্যের থাইল্যান্ডের চিকিৎসকদল।

আজ বুধবার (৩০ অক্টোবর) রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে আন্দোলনে আহত রোগীদের চিকিৎসা সেবা ও পরামর্শ দিয়েছেন চিকিৎসক দলটি।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের অনেকেই এখনো হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে গুরুতর আহতদের বিনামূল্যে মেডিকেল পরামর্শ দেওয়ার জন্য ব্যাংককের ভেজথানি হাসপাতাল আগ্রহ প্রকাশ করেছিল। সে অনুযায়ী হাসপাতালটি ৩ জন চিকিৎসকসহ মোট ৬ সদস্যের একটি টিম বাংলাদেশে পাঠিয়েছে। তারা আজ দিনব্যাপী নিটোর এবং নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসারতদের চিকিৎসা সেবা দিয়েছে।

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের পরিচালক ডা. কাজী শামীম উজজামান বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, “থাইল্যান্ড থেকে আসা চিকিৎসক দল ভর্তি হওয়া ৫৭ জন রোগীর সকলকেই দেখেছেন। এদের মধ্যে ১৫ জন গুরুতর আহত রোগীর স্নায়ু এবং জয়েন্টের আঘাতের উপর বিশেষ মনোযোগ দেয়া হয়েছে। মেডিকেল টেস্টের রিপোর্টের উপর নির্ভর করে পরবর্তী অস্ত্রোপচারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বাকি রোগীদের সম্পর্কে তারা আমাদের চলমান চিকিৎসা প্রোটোকলের সাথে একমত।”

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের যুগ্ম পরিচালক ডা. মো. বদরুল আলম বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানিয়েছেন, “থাইল্যান্ড থেকে আগত চিকিৎসক দল আমাদের এখানে ৭ জন গুরুতর আহত রোগীকে দেখেছেন। চিকিৎসকদল বলেছেন, আগামীকাল তারা প্রত্যেক রোগীর প্রতিবেদন দিবেন। এছাড়া সামগ্রিকভাবে তারা আমাদের চিকিৎসা ব্যবস্থায় সন্তুষ্ট।”

প্ল্যাটফর্ম প্রতিবেদক: মঈন উদ্দিন আহমদ শিবলী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আগামী জুলাই থেকে ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৩৫ হাজার করে স্মারক প্রকাশ

সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪ পোস্ট গ্রেজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের জুলাই থেকে ৩৫ হাজার টাকা করার ঘোষণা দেয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় এ বিষয় মৌখিকভাবে জানানো হলে এ ভাতা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত চিকিৎসকেরা। আজ (৩০ ডিসেম্বর)…

৩০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

এবার লিখিত পরীক্ষার একদিন পর পরীক্ষা বাতিল ঘোষণা সিএমইউ’র

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ এবার লিখিত পরীক্ষার একদিন পর পরীক্ষা বাতিল ঘোষণা করল চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় (সিএমইউ) কর্তৃপক্ষ। আজ (২৪ ডিসেম্বর) চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মোহাম্মদ দেলওয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,…

২৪ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অর্ধেক কমানো হল বিসিএসের আবেদন ফি, কমলো মৌখিকের নাম্বারও

সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪ ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার আবেদন ফি মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল (১ ডিসেম্বর) এ বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে…

২ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।