মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
Medical & Dental Journal

ছয়টি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তনের প্রজ্ঞাপন জারি 

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ৩:৪০ · ২ মিনিটে পড়ুন
ছয়টি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তনের প্রজ্ঞাপন জারি 
লেখার আকার

বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪

ছয়টি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তনের প্রজ্ঞাপন জারি  করা হয়েছে। গতকাল (৩০ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডা. মোঃ সারোয়ার বারী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কর্ণেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জের পরিবর্তে মানিকগঞ্জ মেডিকেল কলেজ ; আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালীর পরিবর্তে নোয়াখালী মেডিকেল কলেজ ; শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুরের পরিবর্তে জামালপুর মেডিকেল কলেজ ; শেখ হাসিনা মেডিকেল কলেজ, টাঙ্গাইলের পরিবর্তে টাঙ্গাইল মেডিকেল কলেজ ; বঙ্গবন্ধু শেখ মুজিব  মেডিকেল কলেজ, ফরিদপুরের পরিবর্তে ফরিদপুর মেডিকেল কলেজ এবং এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুরের পরিবর্তে দিনাজপুর মেডিকেল কলেজ হিসেবে নামকরণ করা হয়েছে।

দিনাজপুর মেডিকেল কলেজের একজন শিক্ষার্থী নাম পরিবর্তনের বিষয়ে প্ল্যাটফর্মকে জানান, “সরকারি মেডিকেলে পড়া স্বত্বেও সাধারণ মানুষ শুধুমাত্র নামের জন্য বেসরকারি মেডিকেল কলেজ ভাবত। পূর্বের নাম ফিরে পাওয়ায় আজ খুবই ভালো লাগছে। সেই সাথে আমি আরো আশা করছি যে, ভবিষ্যতে এভাবে কারো পারিবারিক বা ব্যক্তিগত নাম ব্যবহার করে সরকারি প্রতিষ্ঠানগুলোর মর্যাদা যাতে ক্ষুন্ন না করা হয়।নাম পরিবর্তনের বিষয়ে আমাদের স্মারকলিপি উর্ধতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়ায় আমাদের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেখ সাদিক আলী স্যারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা।”

টাঙ্গাইল মেডিকেল কলেজের একজন প্ল্যাটফর্মকে জানান, “আগে আমাদের মেডিকেলের নামে আরো তিন-চারটা মেডিকেল কলেজ ছিল। বিষয়টা খুবই দৃষ্টিকটু লাগত। নাম পরিবর্তন চাইছি, হইছে – বিষয়টা নিয়ে আমরা খুবই সন্তুষ্ট এবং কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ।”

উল্লেখ্য যে, ৫ আগষ্ট পরবর্তী সময়ে উক্ত মেডিকেল কলেজগুলোর শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে নাম পরিবর্তনের দাবি তুলে আসছিল।

প্ল্যাটফর্ম প্রতিবেদক: মঈন উদ্দিন আহমদ শিবলী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ 

সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ/ইউনিট এ এমবিবিএস/বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৫ প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল। আগে এ নীতিমালা প্রকাশ করত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ সোমবার বিএমডিসির ওয়েবসাইটে এ নীতিমালা প্রকাশ করা…

২৫ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি পুরুষদের ফুসফুসের ক্যান্সারের হার সবচেয়ে বেশি

রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ ফুসফুসের ক্যান্সার সারা বিশ্বেই একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা, কিন্তু কিছু নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে এর প্রভাব আরও তীব্র। ইংল্যান্ডে বসবাসরত বাংলাদেশি পুরুষদের মধ্যে এই ক্যানসারের উচ্চ হার আমাদের জন্য একটি উদ্বেগজনক বাস্তবতা। তাদের জীবনধারা, সাংস্কৃতিক প্রভাব, এবং…

২৪ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্ট্যান্স: একটি বিশ্বজনীন স্বাস্থ্য সংকট

২১ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৪ অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্ট্যান্স (এএমআর) হলো একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা, যা বর্তমানে বিশ্বজুড়ে বৃদ্ধি পাচ্ছে। এটি তখন ঘটে যখন ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, বা পরজীবী অ্যান্টিমাইক্রোবিয়াল (যেমন অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল বা অ্যান্টিফাঙ্গাল) ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। ফলে, এই রোগগুলো…

২১ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।