মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩ · ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
Medical & Dental Journal

২০২৪-২৫ সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষা হতে পারে ১৭ জানুয়ারি, ডেন্টাল ভর্তি পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ১০:৩০ · ১ মিনিটে পড়ুন
২০২৪-২৫ সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষা হতে পারে ১৭ জানুয়ারি, ডেন্টাল ভর্তি পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি
লেখার আকার

বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেডিকেল (এমবিবিএস) ভর্তি পরীক্ষা আগামী বছরের ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এছাড়া আগামী ২৮ ফেব্রুয়ারি ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষা গ্রহণের নীতিগত সিদ্ধান্তও নেওয়া হয়েছে।আজ (৩০ অক্টোবর) সন্ধ্যায় অধিদপ্তরের চিকিৎসা শিক্ষার পরিচালক অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর গণমাধ্যমকে এ কথা জানান।

তিনি বলেন, এমবিবিএস ভর্তি পরীক্ষার তারিখ ১৭ জানুয়ারি নীতিগতভাবে চূড়ান্ত হয়েছে। বিডিএস ভর্তি পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, ১৪ ফেব্রুয়ারি বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু ওইদিন শবে বরাত হতে পারে, আবার ২১ ফেব্রুয়ারি সরকারি ছুটি থাকায় পরীক্ষা নেওয়া সম্ভব নয়। এসব কারণে ২৮ ফেব্রুয়ারি বিডিএস পরীক্ষা নেওয়া হতে পারে। এতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সম্মত রয়েছেন বলেও জানিয়েছেন তিনি। কিন্তু এখনো ভর্তি পরীক্ষা সংক্রান্ত কোন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি।

দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন ৫৩৮০টি। ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজে আসন ৬২৯৫টি। প্রায় প্রতি বছর সারাদেশে এ পরীক্ষা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল।

প্ল্যাটফর্ম প্রতিবেদক: মঈন উদ্দিন আহমদ শিবলী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ 

সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ/ইউনিট এ এমবিবিএস/বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৫ প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল। আগে এ নীতিমালা প্রকাশ করত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ সোমবার বিএমডিসির ওয়েবসাইটে এ নীতিমালা প্রকাশ করা…

২৫ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি পুরুষদের ফুসফুসের ক্যান্সারের হার সবচেয়ে বেশি

রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ ফুসফুসের ক্যান্সার সারা বিশ্বেই একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা, কিন্তু কিছু নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে এর প্রভাব আরও তীব্র। ইংল্যান্ডে বসবাসরত বাংলাদেশি পুরুষদের মধ্যে এই ক্যানসারের উচ্চ হার আমাদের জন্য একটি উদ্বেগজনক বাস্তবতা। তাদের জীবনধারা, সাংস্কৃতিক প্রভাব, এবং…

২৪ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্ট্যান্স: একটি বিশ্বজনীন স্বাস্থ্য সংকট

২১ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৪ অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্ট্যান্স (এএমআর) হলো একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা, যা বর্তমানে বিশ্বজুড়ে বৃদ্ধি পাচ্ছে। এটি তখন ঘটে যখন ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, বা পরজীবী অ্যান্টিমাইক্রোবিয়াল (যেমন অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল বা অ্যান্টিফাঙ্গাল) ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। ফলে, এই রোগগুলো…

২১ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।