রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বিসিপিএসকে পরিগণ্য বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব

মঙ্গলবার, ০৬ মে, ২০২৫

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)কে পরিগণ্য বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করেছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। সোমবার (৫ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন পেশ করেন কমিশনের সদস্যরা। ওই প্রতিবেদনে নানা প্রস্তাব ও সুপারিশ তুলে ধরেন তারা। এরমধ্যে স্বল্পমেয়াদি ও মধ্যমেয়াদি ৩২টি মুখ্য সুপারিশ করেন।

সেখানে ১৩নম্বর সুপারিশে হাসপাতাল ভিত্তিক সেবায় এ বিষয়টি তুলে ধরা হয়। এ বিষয়ে সুপারিশে বলা হয়েছে,

১৩. চিকিৎসা, জনস্বাস্থ্য এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার:

ক. বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (BMU), অন্যান্য মেডিকেল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস), প্রাথমিক পর্যায়ে পুরানো আটটি সরকারি মেডিকেল কলেজ এবং পরবর্তীতে সকল মেডিকেল কলেজ, ও বিশেষায়িত হাসপাতালসমূহের জন্য Bangladesh Health Commission (BHC)-এর Medical Education Wing-এর অধীনে পৃথক ও স্বায়ত্তশাসিত শাসন কাঠামো গঠন করা হবে। বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি আইনের সংস্কার করে কার্যকর পরিচালন কাঠামো নিশ্চিত করতে হবে।

খ. বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি ও অন্যান্য মেডিকেল বিশ্ববিদ্যালয়-সংযুক্ত হাসপাতালসমূহ (University Hospitals) সরাসরি প্রশাসনিক নিয়ন্ত্রণের পরিবর্তে নিজস্ব বোর্ড অব গভর্ন্যান্স-এর মাধ্যমে পরিচালিত হবে, যাতে নীতিনির্ধারণ ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত হয়।

গ. ভবিষ্যতে একক ও সমন্বিত কাঠামোর ভিত্তিতে একটি স্বায়ত্তশাসিত মেডিকেল ও জনস্বাস্থ্য বিষয়ক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা আবশ্যক, যা দেশের স্বাস্থ্যব্যবস্থার সামগ্রিক ও সমন্বিত উন্নয়ন ও গবেষণাকে সুসংহতভাবে এগিয়ে নিতে কার্যকর ভূমিকা পালন করবে।

ঘ. বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) কে পরিগণা (Deemed) বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করা হচ্ছে। বিসিপিএস-এ কাউন্সিল সদস্য সংখ্যা বৃদ্ধি করে প্রতিটি বিশেষজ্ঞ শাখার প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে, যাতে নীতিনির্ধারণে পেশাগত অন্তর্ভুক্তি ও বহুমাত্রিকতা বজায় থাকে। এই কাঠামোর আওতায় বিসিপিএস -এর প্রতিটি ফ্যাকাল্টিকে সাব-কলেজে রূপান্তরিত করে একাডেমিক স্বায়ত্তশাসনসহ প্রশ্ন ব্যাংক, পাঠ্যক্রম উন্নয়ন ইউনিট ও রিসার্চ কোঅর্ডিনেশন সেল পরিচালনা করবে। 

ঙ. NICVD, NITOR, NIKDU, ICMH. NIMH, NICRH, NIDCH, NIPSOM, JEDCR, IPH. IPHN ইত্যাদি সহ জাতীয় বিশেষায়িত প্রতিষ্ঠানসমূহ স্বায়ত্তশাসনের ভিত্তিতে পরিচালিত হবে এবং প্রধানদের অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ করতে হবে।

চ. স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলি এনজিও ব্যুরোর পরিবর্তে বাংলাদেশ স্বাস্থ্য কমিশনের মাধ্যমে সরাসরি স্থানীয় ও বিদেশি তহবিল গ্রহণ করতে পারবে এবং তা গবেষণা ও সেবা প্রদানে সঠিকভাবে ব্যবহার নিশ্চিত করার জন্য সরকারের নিয়মিত অডিট কার্যক্রম অব্যাহত থাকবে।

ছ. সকল টারশিয়ারি ও কোয়ার্টনারি হাসপাতালসমূহে ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড চালু করে চিকিৎসা ব্যবস্থাপনায় গতি, নির্ভুলতা ও ধারাবাহিকতা নিশ্চিত করতে হবে।

প্ল্যাটফর্ম/এমইউএএস

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।