মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬২২ কার্তিক ১৪৩৩ · ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

প্রতারণার অভিযোগে নারী চিকিৎসককে মারধর; প্রতারণার প্রমাণ দিতে পারেনি হামলাকারীরা!

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৬ মে ২০২৫, ৫:০৬ · ৩ মিনিটে পড়ুন
লেখার আকার

মঙ্গলবার, ০৬ মে, ২০২৫

প্রতারণার অভিযোগে কুষ্টিয়ায় টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর করা হয়েছে এক নারী চিকিৎসককে। হামলার শিকার চিকিৎসকের নাম শারমিন সুলতানা। শহরের কোর্টপাড়া এলাকার লাইফ ডায়াগনস্টিক সেন্টারের সামনে সোমবার (০৫ মে) এ ঘটনা ঘটে। হামলার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে।

কুষ্টিয়া মডেল থানার বরাতে জানা গেছে, মারধরের শিকার নারী চিকিৎসক থানা থেকে বাড়ি ফিরেছেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ তাঁকে স্বামী চিকিৎসক মাসুদ রানার জিম্মায় দেন।রাতেই তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, “যাঁরা মারধর করেছেন, তাঁরা শুধু অনুমান করছেন—এই নারীই প্রতারণা করেছেন। বাস্তবভিত্তিক কোনো প্রমাণ এখনো দিতে পারেননি।”

চিকিৎসক শারমিন সুলতানার স্বামী মাসুদ রানা প্ল্যাটফর্মকে বলেন, “টোটালি ফেক ঘটনায় আমার স্ত্রীর ওপর হামলা হয়েছে। কোন একটি কুচক্রী মহলের ইন্ধনে পরিকল্পিতভাবে এ হামলা করা হয়েছে। হামলাকারীরা যেসব অভিযোগ দিচ্ছে, তার কোনো ভিত্তি নেই।আমরা নারী নির্যাতনের অভিযোগে মামলা করব।”

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে লাইফ ডায়াগনস্টিক সেন্টারের চেম্বারে গেলে সেখানে অপেক্ষমাণ ১৫ থেকে ২০ জন নারী শারমিন সুলতানার ওপর হামলা চালান। তাঁকে টেনেহিঁচড়ে সড়কে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। এ সময় তাঁর চুল ধরে টানাহেঁচড়া করা হয় এবং পোশাক ছিঁড়ে ফেলার চেষ্টা চালানো হয়। সেখানে তাদের বলতে শোনা যায়, “টাকা নিয়েছিস, টাকা ফেরত দে।”

নারী চিকিৎসকের স্বামী মাসুদ রানা ঘটনাস্থলে গিয়ে স্ত্রীকে রক্ষা করতে চাইলে তিনিও হামলার শিকার হন। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নেয়।

হামলাকারীদের অভিযোগ, চাকরি ও বিভিন্ন ভাতার কথা বলে তিনি অনেকের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়েছেন। কিন্তু তিনি কাউকে চাকরি দেননি এবং সেই টাকাও ফেরত দিচ্ছেন না।

চুয়াডাঙ্গার দর্শনা এলাকার খাদিজা খাতুনের সাথে প্ল্যাটফর্মের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, “জমি দেওয়ার নাম করে আমার কাছ থেকে এক লাখ ২৫ হাজার টাকা নিয়েছে ডা. শারমিন। প্রলোভন দিয়ে টাকা নিয়েছে সে। এখন টাকাও ফেরত দেয় না, জমিও দেয় না। আমার মতো অনেকের কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা আত্মসাৎ করেছে এই ডাক্তার। আমরা আমাদের টাকা ফেরত চাই। আমরা এই ডাক্তারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।” তবে টাকা দেয়ার কোন প্রমাণ তার কাছে আছে কী-না বা কোথায়, কখন, কীভাবে তিনি টাকা দিয়েছিলেন এ বিষয়ে জিগ্যেস করা হলে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে একাধিকবার চেষ্টা করেও পুনরায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান গণমাধ্যমে বলেন, “সেখানে অনেকটা মবের মতো অবস্থা তৈরি হয়েছিল। খবর পেয়ে ওই চিকিৎসককে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। যে অভিযোগে ওই চিকিৎসকের ওপর হামলা করেছে, হামলাকারীদের কাছে সেগুলোর কাগজপত্রসহ তথ্যপ্রমাণ চাওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।