বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বিজ্ঞান ও বিস্ময়ঃ পর্ব-০৬ || বাচ্চাদের চিত্রকর্মে মানসিক অবস্থা নির্ণয়

প্ল্যাটফর্ম নিউজ, ২৭ জানুয়ারি, ২০২১, বুধবার

ডা. আসির মোসাদ্দেক সাকিব
ডেন্টাল সার্জন,
চট্টগ্রাম মেডিকেল কলেজ।

বাচ্চাদের আঁকাআঁকি দেখে মানসিক অবস্থা নির্ণয়ঃ

বাচ্চাদের আঁকাআঁকি দেখে বিশাল জিনিস বুঝতে পারবেন। বাচ্চাদের ৭ বছরের পরে বিষয়ভিত্তিক আঁকার ক্ষমতা আসে। যেমনঃ সমুদ্র ও এর ভেতরের বিভিন্ন মাছ, বাড়ির ভেতরে বিভিন্ন ফার্নিচার, ফ্যামিলি মেম্বার ইত্যাদি। এসময় মেয়ে শিশুরা গোল দাগ দিয়ে বস্তু আঁকতে বেশি পছন্দ করে আর ছেলে শিশু সোজা দাগের জিনিস গুলো। মেয়ে বাচ্চারা রঙ শুরু করে উজ্জ্বল ও উষ্ণতা বোঝানোর রঙ গুলো দিয়ে যেমন গোলাপি, হলুদ, কমলা ইত্যাদি। আর ছেলে বাচ্চা করে শীতলতা ও অন্ধকার বোঝানোর গাঢ় রঙ যেমন নীল, খয়েরী, কালো, গাঢ় সবুজ ইত্যাদি দিয়ে।

ছবিঃ প্রতীকী।

এগুলো স্বাভাবিক কথা বললাম।

এবারে আচরণের কথায় আসি। ছেলে মেয়ে সবার ক্ষেত্রে বলা হচ্ছে এসব।

১. যারা কালো আর পার্পল রঙ বেশি ইউজ করে এরা পরের লাইফে বেশি চাহিদাসম্পন্ন হয়। খালি বায়না করে ঘন ঘন।
২. নীল বেশি ইউজ করলে যত্নশীল ও বন্ধুবৎসল হয়
৩. লাল বেশি ইউজ করলে এরা খুব আনুষ্ঠানিকতা প্রিয় হয়। প্রত্যেক প্রোগ্রামে এরা জয়েন করে, এক্সট্রোভার্ট হয়।
৪. গোলাপি হলো ভবিষ্যৎ প্রেমাকাঙ্ক্ষীদের প্রিয় রঙ।
৫. সবুজ বেশি দিলে এরা জ্ঞানপিপাসু,অনুসন্ধিৎসু আর কল্পনাপ্রিয় হয়।
৬. হলুদ প্রিয় বাচ্চারা খুব বুদ্ধিমান আর চালাক হয় পরবর্তীতে।

ছবিঃ প্রতীকী।

এবারে আসি খাতায় আঁকার পজিশন কী বলে আচরণ নিয়ে?

১. ফ্যামিলির ছবি খাতায় আঁকলে যে ক্যারেক্টর কে সে পৃষ্ঠার বামে রাখে বোঝা যাবে তাকে নিয়ে অতীতের স্মৃতি ভালো ও নিজেকে আগলে রাখার জন্য তাকে প্রয়োজন ভাবে বাচ্চা।

২. পৃষ্ঠার ডানের জনকে নিয়ে বাচ্চা ভবিষ্যৎ এর স্বপ্ন দেখে ও তার সাথে পরামর্শের জন্য যোগাযোগ রাখতে চায় বাচ্চা।

৩. পৃষ্ঠার মাঝের ক্যারেক্টর গুলাকে সে সুরক্ষিত ভাবছে।

৪. যদি সে নিজেকে পৃষ্ঠার কোণায় আঁকে তবে বাচ্চা নিজেকে ফ্যামিলিতে নিরাপত্তাহীন ভাবছে।

৫. কোন পরিবারের সদস্যকে আগে আঁকা মানে সে তাকেই বেশি পছন্দ করে।

৬. কাউকে তুলনামূলক বড় সাইজ করে আঁকলে বুঝবেন তাকে বাচ্চাটা ফ্যামিলিতে কর্তা ভাবে।

৭. কোন সদস্যকে যদি না আঁকে তবে বুঝবেন যে তাকে মন থেকে বাচ্চা পছন্দ করে না।

এরপরে শুধু একটা নির্দিষ্ট মানুষের ছবি (বাবা, মা, ভাই/ বোন, দাদাদাদী…ইত্যাদি) আঁকতে দিলে সেখান থেকে কী বুঝবেন?

ছবিঃ প্রতীকী।

১. বাচ্চা যদি কানবিহীন মানুষ আঁকে তবে বুঝবেন যে বাচ্চা সেই লোককে পাত্তা না দেয়ার স্বভাব পেতে যাচ্ছে।
২. ঠোঁট বিহীন করে আঁকলে বাচ্চা ওই লোকের বিরুদ্ধে মনের ভেতরে না বলা অনেক কথা পুষে রেখেছে। এরকম ছবি আঁকতে দেখলে বাচ্চার সাথে আরো ফ্রি হোন।
৩. অঙ্কিত লোকের যদি হাতের তালু বিশাল করে আঁকে তবে বাচ্চা বুঝে যে ওই লোক ফ্যামিলির চেয়ে বাইরে সময় বেশি দেয়।
৪. বাচ্চা হাতের বাহু খাটো করে আঁকা মানে ওই লোককে সে ইমেচিউর ভাবে দেখে।

বাচ্চাকে গাছের ছবি আঁকতে বললে-

১. যদি আঁকতে না চায় তবে বাচ্চা খুব মানসিক কষ্টে আছে
২. গাছের ডালপালা বড় করে আঁকার অর্থ হলো বাচ্চা খুব মিশুক হবে সবার সাথে।
৩. ডালপালা ছোট কিন্তু কান্ড বড় গাছ আঁকলে বাচ্চা ভীতু, ইন্ট্রোভার্ট হবে।
৪. ফুল ফল সমৃদ্ধ গাছ আঁকা বাচ্চারা সুপার ক্লাসি আর কল্পনাপ্রবণ হবে।

ছবিঃ প্রতীকী।

ঘর আঁকতে দিলে-

১. দরজা জানালা দেয়া ঘর আঁকলে ও দরজার সামনে রাস্তা লাগানো আঁকলে এরা এক্সট্রোভার্ট ও ভ্রমণপিয়াসী হবে ভবিষ্যতে।
২. আর খুব ডিটেইলস ভাবে অর্থাৎ ঘরের পাশের সব জিনিসসহ আঁকলে এরা খুবই খুশি মনের হয় ও দুঃখ সহজেই কাটাতে জানবে।
৩. বৃষ্টি সহ ঘরের জানালা দরজা বন্ধ করা আঁকলে বোঝা যাবে তার ডিপ্রেশন বেশি হবে, আর রোদ আঁকলে তার উল্টো।

এবার সব মিলিয়ে বলিঃ
আবেগী বাচ্চা আঁকবেঃ- ঘাড় বিহীন বিশাল মানুষ ও মিল বিহীন হাত পা।

টেনশন যুক্ত বাচ্চা আঁকবেঃ- মেঘ, উড়ন্ত পাখি ও চোখ বিহীন মানুষ।

লাজুক বাচ্চা আঁকবেঃ- ছোট সাইজের মানুষ, নাক বিহীন মানুষ, ছোট হাত পা ওয়ালা মানুষ।

রাগী বাচ্চারা আঁকবেঃ- দাঁত ওয়ালা মানুষ, বিশাল ও লম্বা হাত যুক্ত মানুষ, ট্যারা চোখের মানুষ। এরা খাতায় খুব প্রেশার দিয়ে আঁকে যার ছাপ দুই তিন পেজ পরেও দেখা যায়।

নিরাপত্তাহীন অসহায় বাচ্চা আঁকবেঃ- দৈত্যের মতো মানুষ, দীর্ঘ মানুষ, হাতবিহীন ও ক্ষুদ্র মাথা ওয়ালা মানুষ।

সিদ্ধান্তহীনতায় ভোগা বাচ্চারাঃ- একটানে কিছু আঁকতে পারে না, টুকরো টুকরো লাইনে হালকা ভাবে আঁকে।

পরিশেষে বলি বাচ্চাদের মানসিক স্বাস্থ্য বুঝতে চাইলে আপনি এদের আঁকাআঁকির দিকেও খেয়াল দিতে পারেন।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।