মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বামন কিংবা দৈত্যের গল্প

মুজতাবা তামীম আল-মাহদী
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ

তুরস্কের Sultan Kösen কে চিনেন? ৮ ফুট ২ ইঞ্চি লম্বা এই মানুষটি পৃথিবী সবচেয়ে লম্বা মানুষ হিসেবে গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন ২০০৯ সালে। অথবা নেপালের KHAGENDRA THAPA MAGAR কে তো চিনেন নিশ্চয়ই? ২০১৬ সালে তার লিলিপুট সমান উচ্চতা ২ ফুট ২ ইঞ্চি নিয়ে বেটে মানুষ হিসেবে গিনেজ বুকে স্থান করে নিয়েছেন। লম্বা আর খাটোর এই আভিজাত্য কিংবা আফসোস বহমান আদিকাল থেকেই। না, আজকে লম্বা অথবা খাটো হওয়ার পদ্ধতি নিয়ে কথা বলতে আসিনি। আজকে বরং কথা বলবো এই লম্বা-খাটো বানানোর জন্য দায়ী জিনিসটাকে নিয়ে। বুঝতে পেরেছেন তো? গ্রোথ হরমোন এর কথা বলছি।

গ্রোথ হরমোন একটি প্রোটিন মলিকিউল যাতে ১৯১টি এমিনো এসিড থাকে। গ্রোথ হরমোন মস্তিস্কের সম্মুখ পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে পুরো দেহের সকল টিস্যুতে কাজ করে। এটি দেহের প্রায় সকল টিস্যুর বৃদ্ধি ঘটায়। কিভাবে?
গ্রোথ হরমোন কোষের সাইজ বৃদ্ধি করে, কোষ বিভাজন বৃদ্ধি করে এবং কোষের সংখ্যা বৃদ্ধি করে।

বুঝার সুবিধার্থে, আমাদের দেহের অর্গানগুলোকে দুই ভাগে ভাগ করে নিই। হাড় এবং অন্যান্য সফট অর্গান। এই দুটির বৃদ্ধির মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। আমাদের লম্বা হওয়া মূলত নির্ভর করে হাড়ের বৃদ্ধির উপর। পার্থক্যটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর দেহের সকল হাড়গুলোর বৃদ্ধি বন্ধ হয়ে যায়। এজন্য নির্দিষ্ট সময় পর আমাদের লম্বা হওয়াও থেমে যায়। কিন্তু অনেক সফট অর্গানের বৃদ্ধি জীবনব্যাপী চলতে থাকে।

শিশুদের দেহে গ্রোথ হরমোনের পরিমান থাকে 6 ng/ml এবং প্রাপ্তবয়স্কদের দেহে থাকে 1.6 to 3 ng/ml। প্রাপ্তবয়স্ক হওয়ার পর বয়স বাড়ার সাথে সাথে গ্রোথ হরমোনের ক্ষরণ কমতে থাকে। এমনকি বৃদ্ধ বয়সে এসে এটা প্রাপ্তবয়স্কের পরিমাণের ২৫% এ নেমে আসে। দেহে গ্রোথ হরমোন সিক্রেশন কিছু ফ্যাক্টরের উপর নির্ভর করে। যেমন, স্টারভেশন, বিশেষ করে যখন আমাদের প্রোটিন ডেফিসিয়েন্সি থাকে তখন অনেক বেশি গ্রোথ হরমোন সিক্রেশান হয়। ফ্যাটি এসিড কন্সেন্ট্রেশন কমে গেলেও গ্রোথ হরমোন বেড়ে যায়। এছাড়াও, এক্সারসাইজ, এক্সাইটমেন্ট, ট্রমা এসব কন্ডিশনেও গ্রোথ হরমোনের পরিমাণ বেড়ে যেতে পারে।

এবার চলুন সংক্ষেপে জেনে নিই, গ্রোথ হরমোন কিভাবে হাড়ের বৃদ্ধি ঘটায়। গ্রোথ হরমোন হাড়ে বা বোনে প্রোটিন ডিপোজিশন করে এবং বোন কোষগুলোর রিপ্রোডাকশন ঘটায়। গ্রোথ হরমোনের ডাকে সাড়া দিয়ে দেহের লং বোনস গুলা দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়। কিন্তু, একটা সময় গিয়ে এই বৃদ্ধি বন্ধ হয়ে যায়।

এছাড়াও, গ্রোথ হরমোনের অনেক গুরুত্বপূর্ণ মেটাবলিক ফাংশন আছে। যেমন- গ্রোথ হরমোন দেহের বেশিরভাগ কোষে প্রোটিন তৈরী বাড়িয়ে দেয়। দেহের সঞ্চিত ফ্যাট গুলোকে ভেঙ্গে এনার্জিতে পরিণত করে এবং দেহের গ্লুকোজের ব্যাবহার কমিয়ে দেয়।

গ্রোথ হরমোনের যেমন ভালো দিক হচ্ছে আমাদের লম্বা হতে সাহায্য করে তেমনি এর কিছু খারাপ দিকও আছে। অতিরিক্ত ফ্যাট ভেঙ্গে গেলে সেখান থেকে কিটোসিস নামক কন্ডিশন সৃষ্টি হতে পারে কিংবা হতে পারে ফ্যাটি লিভার। তাছাড়া গ্রোথ হরমোন দেহে গ্লুকোজের ব্যাবহার কমিয়ে পরিমাণ বাড়িয়ে দেয়। এখান থেকে হাইপারগ্লাইসেমিয়া হয়ে ডায়াবেটিস মেলিটাস হতে পারে।

গ্রোথ হরমোন স্বাভাবিকের চেয়ে বাড়লে কিংবা কমে গেলে সৃষ্টি হতে বিভিন্ন ধরনের এবনরমাল কন্ডিশনের। যেমন, ছোটবেলায় যদি কারো গ্রোথ হরমোন কম সিক্রেশান হয়, তাহলে তার বামনত্ব হবে। কারো যদি অনেক বেশি সিক্রেশান হয় তাহলে হবে জাইগ্যান্টিজম বা দৈত্যাকৃতি হবে। বয়স্ক মানুষের গ্রোথ হরমোন কমে গেলে বয়সের ছাপ পড়ে বেশি। এক্ষেত্রে ৫০ বছরের কাউকে দেখে মনে হতে পারে তার বয়স অনেক বেশি। এসব অস্বাভাবিকতা আমাদের সমাজে অহরহই দেখা যায়।

লম্বা কিংবা বেটে, সবই গ্রোথ হরমোনের খেলা। খাটো হওয়া কিংবা লম্বা হওয়া পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তাই আসুন লম্বা-খাটোর ভেদাভেদ ভুলে সবাই রক্তমাংশের মানুষ হিসেবে সমান অধিকার নিয়ে এবং দিয়ে বেড়ে উঠি।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।