মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
গুনী মানুষ

কিশোয়ার আজাদঃ শিশু এবং মাতৃমৃত্যু প্রতিকারে নিভৃতে কাজ করে যাওয়া একজন চিকিৎসাবিজ্ঞানী এবং গবেষক

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৯ মে ২০১৬, ৭:২১ · ১ মিনিটে পড়ুন
লেখার আকার

azad_FCPS

ডা কিশোয়ার আজাদ। বাংলাদেশ ডায়াবেটিস সমিতি, বাডাসের পেরিন্যাটাল কেয়ার প্রজেক্টের ডিরেক্টর। তিনি ইব্রাহিম মেডিকেল কলেজের পেডিয়াট্রিক্সের প্রফেসর এবং বারডেম হাসপাতালের পেডিয়াট্রিক্সের অনারারী সিনিয়র কনসালটেন্ট পদে কর্মরত। বারডেম হাসপাতালের পেডিয়াট্রিক্স বিভাগ এবং নবজাতক বিভাগ তিনি প্রতিষ্ঠা করেন। তিনি নবজাতক, শিশু এবং মাতৃস্বাস্থ্যের উপর প্রচুর গবেষণা করেছেন। তিনি শিশুদের ডায়াবেটিস রোগ নিয়েও কাজ করেছেন।

তিনি নারী ক্ষমতায়নের মাধ্যমে নবজাতক, শিশু এবং মাতৃমৃত্যু প্রতিকারের জন্য ব্যয়সাশ্রয়ী পদ্ধতি নিয়ে গবেষণা করেছেন। তিনি বাংলাদেশে শিশুদের ডায়াবেটিস রোগের রোগতত্ত্ব নিয়ে গবেষণা করেছেন। নবজাতক, শিশু এবং মাতৃস্বাস্থ্যের উপর তার অনেক গবেষণা বিভিন্ন নন্দিত জার্নালে প্রকাশিত হয়েছে।

ডিএফআইডি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে পরিচালিত বিভিন্ন গবেষণায় তিনি নেতৃত্ব দিয়েছেন। প্রফেসর আজাদ বাংলাদেশ নবজাতক ফোরামের সভাপতি।

নবজাতক, শিশু এবং মাতৃস্বাস্থ্যের উপর বিভিন্ন জাতীয় নীতিমালা এবং গাইডলাইন প্রণয়নের পিছনে ডা কিশোয়ার আজাদের ভূমিকা অপরিহার্য। ডা আজাদ ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। অক্সফোর্ড ইউনিভার্সিটি মেডিকেল স্কুল থেকে তিনি এমএসসি সম্পন্ন করেন। এছাড়া তিনি সম্পন্ন করেছিলেন এফসিপিএস এবং এমআরসিএস।
ডা কিশোয়ার আজাদের গবেষণাপত্র পড়তে দেখুন

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে পুরস্কার পেলেন ডা. এ বি এম আবদুল্লাহ

প্ল্যাটফর্ম নিউজ, ১২ সেপ্টেম্বর ২০২১, রবিবার কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে অনন্য অবদান রাখায় ‘কোভিড হিরো’ পুরস্কার পেয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এ বি এম আবদুল্লাহ। গত শুক্রবার রোটারি ইন্টারন্যাশনাল স্বাস্থ্যবিধি মেনে হোটেল শেরাটনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে রোটারি…

১২ সেপ্টেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

উপমহাদেশের প্রথম নারী চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলীর জন্মদিনে বিশেষ গুগল ডুডল

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ জুলাই ২০২১, রোজ রবিবার বাঙ্গালীর গর্ব মহীয়সী নারী উপমহাদেশের প্রথম নারী চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলীর ১৬০ তম জন্মদিন আজ। তাঁর এই বিশেষ দিনে বিশ্ব টেক জায়ান্ট গুগল বিশেষ ডুডল তৈরির মাধ্যমে সম্মাননা জানিয়েছে তাঁকে। সংসার সুখের হয় রমণীর…

১৮ জুলাই ২০২১বিস্তারিত পড়ুন

এবার সমাজসেবায় স্বাধীনতা পুরস্কার পেলেন অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ২২ মে, ২০২১ সমাজসেবা/ জনসেবায় জাতীয় পর্যায়ে অসাধারণ কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ বছর স্বাধীনতা পুরস্কার পেলেন অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন। গত বৃহস্পতিবার (২০ মে) গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে এ…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।