মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট সিলেট এর নতুন কার্যকরী কমিটি গঠন

বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট সিলেট (বি এ পি, সিলে) এর নতুন কার্যকরী কমিটি গঠন

বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিষ্টস – সিলেট শাখার (বাপসিল) নির্বাচন এবং নতুন মেয়াদে (২০১৯-২০২০) কার্যকরী কমিটি গঠিত হয়েছে।

গত ২০ ফেব্রুয়ারী বাংলাদেশ এ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিষ্টস-সিলেট শাখার (বাপসিল) সম্মানিত সদস্যদের অংশগ্রহণের মাধ্যমে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট & গলফ, মৌলভীবাজারে বাপসিল এর নতুন মেয়াদে (২০১৯-২০২০) কার্যকরী কমিটি গঠনের উদ্দেশ্যে একটি আনুষ্ঠানিক সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সম্মিলিত ভাবে নতুন কমিটি গঠনের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়এবং নতুন মেয়াদে (২০১৯-২০২০) কার্যকরী কমিটি গঠিত হয়। এদিন সিলেটে ওসমানী মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের এ্যালামনাই এসোসিয়েশন এর রিইউনিয়নও অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ সালাহউদ্দীন কাওসার বিপ্লব নতুন কমিটির সদস্যদের নাম ঘোষনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিষ্টস কেন্দ্রীয় শাখার সম্মানিত সাধারণ সম্পাদক ডাঃ তারিকুল আলম সুমন, উপপরিচালক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট, পাবনা মানসিক হাসপাতাল এর পরিচালক অধ্যাপক ডাঃ তন্ময় প্রকাশ বিশ্বাস।

বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিষ্টস কেন্দ্রীয় শাখার সাধারণ সম্পাদক ডাঃ তারিকুল আলম সুমন তাঁর বক্তব্যে বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিষ্টস-সিলেট শাখার (বাপসিল) বিভিন্ন কার্যক্রম বিশেষ করে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার অংশ হিসেবে কর্মকাণ্ড সমূহের প্রশংসা করেন।

বাপসিল এর নব নির্বাচিত সাধারন সম্পাদক ডাঃ আর কে এস রয়েল তাঁর বক্তব্যে বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিষ্টস-সিলেট শাখার (বাপসিল) পূর্ববর্তী বছরের বিভিন্ন কার্যক্রম এর সংক্ষিপ্ত বর্ণনা প্রদান করেন।

বাংলাদেশ এ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিষ্টস – সিলেট শাখার (বাপসিল) কার্যকরী কমিটি (২০১৯-২০২০):

সভাপতি: অধ্যাপক ডা. গোপী কান্ত রায়
সহ-সভাপতি: অধ্যাপক ডা. মো. শফিকুর রহমান
সহ-সভাপতি: ডা. দীপেন্দ্র নারায়ণ দাস
সাধারণ সম্পাদক: ডা. রামেন্দ্র কুমার সিন্হা রয়েল
সহ-সাধারণ সম্পাদক: ডা. সুষ্মিতা রায়
সহ-সাধারণ সম্পাদক: ডা. পলাশ রায়
সাংগঠনিক সম্পাদক: ডা. সিদ্ধার্ত পাল
কোষাধ্যক্ষ: ডা. আহমেদ রিয়াদ চৌধুরী
সেক্রেটারি অফ সায়েন্টিফিক অ্যাফেয়ার্স: ডা. মো. এনায়েত করিম সুমন
দপ্তর সম্পাদক: ডা. কাওসার আহমেদ

নির্বাহী সদস্য:
অধ্যাপক ডা. মো. রেজাউল করিম
অধ্যাপক ডা. পোপাল শংকর দে
ডা. মো. শামসুল হক চৌধুরী
ডা. মো. ফখরুজ্জামান শাহেদ
ডা. মোহাম্মদ সাঈদ এনাম
ডা. মুবীন উদ্দিন

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।