মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

চিকিৎসক অসুস্থ তবুও থেমে থাকেনি সেবা

দিনাজপুরের ৫০শয্যার বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক রয়েছেন মাত্র ২ জন। এদের একজন ডা. সমরেশ দাশ এবং ডা. আফরোজ সুলতানা লুনা। চিকিৎসক সংকট থাকেলও দুই চিকিৎসক দিয়ে চিকিৎসা সেবা স্বাভাবিক রাখতে প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।

কিন্তু গত বুধবার সড়ক দুর্ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. সমরেশ দাশ আহত হয় এবং ডা. আফরোজ সুলতানা লুনা সন্তানসম্ভাবা হওয়ার কারণে মাঝে মাঝে শরীরের জটিলতা দেখা দিচ্ছে। দুজনের ছুটি নেওয়ার মতো পরিস্থিতি থাকলেও উপজেলার ৪ লাখ লোকের কথা চিন্তা করে অসুস্থ শরীরের স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দিয়ে অনন্য নজির স্থাপন করেছেন। তাই দুই চিকিৎসক অসুস্থ থাকলেও থেমে থাকেনি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা।

স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. সমরেশ দাশ জানান, বুধবার বিকেলে উপজেলা সদর হতে স্বাস্থ্য কমপ্লেক্সে মোটরসাইকেল নিয়ে আসার পথে দুর্ঘটনায় আমি আহত হই। এতে আমার বাম হাতের কলার বর্ন চিড় ধরেছে। প্রচণ্ড ব্যথা বিছানা ছেড়ে উঠতে পারছি না। এখনও বেশ ব্যথা রয়েছে। কষ্ট হলেও রোগীদের কথা চিন্তা করে ছুটি নেইনি। হাসপাতালে আমার চেয়েও অনেক অসুস্থ রোগী সেবা নেওয়ার জন্য ছুটে আসে। আমাদের কাছে রোগীর সেবা দেয়াই পরম ধর্ম। আমরা সে শপথ গ্রহণ করে এ পেশায় এসেছি।

ডা. আফরোজ সুলতানা লুনা বলেন, আমি আমার অনাগত প্রজন্মের জন্য যেমন ভাবছি। তেমনি একজন চিকিৎসক হিসেবে তাদের কথাও ভাবতে হচ্ছে যারা অসুস্থ। এই এলাকার ৪ লাখ মানুষ আমাদের প্রতি ভরসা করে আছে। তাই চিকিৎসক সংকটের কারণে আপাতত ছুটি নেওয়ার কথা ভাবছি না। আমার অনাগত প্রজন্মকে আল্লাহর হেফাজত করবেন আমাদের কাছে এটাই একমাত্র ভরসা।

রবিবার দুপুরে চিকিৎসা সেবা নিতে আসা উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক কালিপদ রায় বলেন, কয়েক জন অসুস্থ মুক্তিযোদ্ধাসহ স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শুনি দুই চিকিৎসক অসুস্থ। তারপরেও অসুস্থ শরীরে তারা চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রেখেছেন। দেখলাম দুই চিকিৎসককে প্রায় শতাধিক রোগী ঘিরে রেখেছেন। দেশের অনেক এলাকার ঘটনা আমাদের হতাশ করলেও বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ রকম দৃশ্য দেখে আমরা ভরসা পাই। এ রকম দৃশ্য একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমরা গর্ববোধ করি। দৃশ্যটা দেখে মনে হয় মুক্তিযুদ্ধের লড়াইটা সার্থক হয়েছে। চিকিৎসা সেবার ক্ষেত্রে এই স্বাস্থ্য কমপ্লেক্স তাদের সুনাম অক্ষুণ্ন রেখেছে। তবে এই মুহূর্তে চিকিৎসক, অ্যাম্বুলেন্স সংকট সমাধানের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. জাঙ্গাহীর করিব জানান, স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার। এখানে চিকিৎসকের পদ ৩০টি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারের দায়িত্ব পালন করে আসছি। পাশাপাশি ২জন চিকিৎসক কর্মরত আছেন। রবিবার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন ৫০ জন রোগী এবং বহির্বিভাগে ২৫০ জন রোগীকে সেবা প্রদান করা হয়েছে।

তবে সংকট থাকলেও দুই জন চিকিৎসক দিয়ে সেবা প্রদান কার্যক্রম স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর ডা. সমরেশ দাশকে ছুটি নিয়ে বিশ্রাম নেওয়ার পরামর্শ প্রদান করা হয়েছিল। তবে তিনি সেটি গ্রহণ করেননি। দুই চিকিসৎকের অসুস্থ তার বিষয়টি জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস এবং রংপুর বিভাগীয় পরিচালক ডা. অমল চন্দ্র সাহা মহোদয়কে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেছেন।

হাসান জুয়েল/বীরগঞ্জ/দিনাজপুর/জেবি
কৃতজ্ঞতাঃ আজকেরপত্রিকা

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।