মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ · ১১ জমাদিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

বকেয়া ভাতার দাবিতে বিসিপিএসে চিকিৎসকদের অবস্থান

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২০ মে ২০২৫, ৪:০৩ · ২ মিনিটে পড়ুন
বকেয়া ভাতার দাবিতে বিসিপিএসে চিকিৎসকদের অবস্থান
লেখার আকার

মঙ্গলবার, ২০ মে, ২০২৫

বকেয়া পারিতোষিকের দাবিতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সে (বিসিপিএস) অবস্থান কর্মসূচি শুরু করেছেন এফসিপিএস পার্ট-২ প্রশিক্ষণার্থী চিকিৎসকদের একাংশ। আজ মঙ্গলবার (২০ মে) সকাল ১১টা থেকে মহাখালীর বিসিপিএস ভবনের সামনে এই অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। দাবি আদায় না হলে লাগাতার অবস্থান কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন এসব প্রশিক্ষণার্থী।

অবস্থানরত প্রশিক্ষণার্থীরা জুলাই-২০১৯ সেশনে এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ হন। তারা জানিয়েছেন, ২০১৯ সালের প্রজ্ঞাপন অনুযায়ী সম্মানী পাওয়ার কথা থাকলেও ইচ্ছাকৃতভাবে ৭২ জন চিকিৎসককে সেই সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। প্রাপ্য ভাতা আদায়ের দাবিতে তারা অবস্থান কর্মসূচি শুরু করেছেন।

আন্দোলনরত প্রশিক্ষণার্থীরা জানান, বারবার যোগাযোগ সত্ত্বেও বিসিপিএস কর্তৃপক্ষ তাদের দাবি মানেননি। এ বিষয়ে মন্ত্রণালয়ে গেলে জানানো হয়, এটি তাদের এখতিয়ারবহির্ভূত। বিসিপিএস যে তালিকা দেয়, মন্ত্রণালয় সে অনুযায়ী ভাতা বরাদ্দ দেয়।

একই সাথে বিসিপিএস কর্তৃপক্ষের বিরুদ্ধে হয়রানি, ভুল তথ্য প্রদান ও ইচ্ছাকৃত বঞ্চনার অভিযোগও তুলেছেন আন্দোলনরত এসব প্রশিক্ষণার্থী। জরুরি প্রয়োজনে প্রশিক্ষণকালীন ছুটি দেওয়া হয় না বলেও অভিযোগ তাদের। তারা বলছেন, ‘চিকিৎসকদের কেউ অসুস্থ হলে ১০ দিনের ছুটিও মঞ্জুর করা হয় না। বলা হয়, তোমরা পরের সেশন থেকে আবার জয়েন করো। এক মাসের অনুপস্থিতির জন্য পাঁচ মাসের সম্মানী বন্ধ করে দেওয়া হয়। পরের সেশনে আবার জয়েন করতে হয়।’

জানা গেছে, ২০১৯ সালের জুলাই সেশন থেকে প্রশিক্ষণরত এফসিপিএস ১ম পর্ব পাস করা অবৈতনিক প্রশিক্ষণার্থীদের ভাতা প্রদান শুরু করে বিসিপিএস। তখন ভাতার পরিমাণ ছিল ২০ হাজার টাকা। ফেলোশিপ প্রোগ্রামের ৫ বছর মেয়াদে প্রযোজ্য এই ভাতা ছয় মাস পরপর দেওয়া হয়।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।