বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

এসএসসি পাশ করেই করছেন চেম্বার, ‘ডাক্তার’ পরিচয়ে নিয়েছেন ব্যাংক লোনও

মঙ্গলবার, ২০ মে, ২০২৫

কেবলমাত্র এসএসসি পাশ করেই করছেন চেম্বার, প্রতারণার মাধ্যমে দিচ্ছেন রোগীদের এন্টিবায়োটিক সম্বলিত প্রেসক্রিপশন। এমনকি ‘ডাক্তার’ পরিচয়ে নিয়েছেন ব্যাংক লোনও। টাঙাইলের সখীপুরে ঘটেছে এমন ঘটনা। এসএসসি পাশ করেই নিয়মিত রোগী দেখে প্রেসক্রিপশন লেখা প্রতারকের নাম সাইফুদ্দিন।

প্রতারক সাইফুদ্দিন।

খোঁজ নিয়ে জানা গেছে, টাঙাইলের সখীপুরের তক্তারচালা বাজারে মিনহাজ মেডিক্যাল হল নামের এক ফার্মেসীতে প্রতারক সাইফুদ্দিন প্রতিনিয়ত রোগী দেখছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতারক সাইফুদ্দিন দীর্ঘদিন ধরে নিজেকে ‘ডাক্তার’ পরিচয় দিয়ে রোগী দেখে প্রেসক্রিপশন লিখে মানুষের সাথে প্রতারণা করে আসছেন। তিনি সাদা প্যাডে ওষুধ লিখে তাতে নিজের স্বাক্ষর এবং ডাক্তার পরিচয় সম্বলিত সিল বসিয়ে দেন। প্রতারক সাইফুদ্দিন প্রায় ৭-৮ বছর ধরে এভাবে সাধারণ মানুষকে চিকিৎসা দিচ্ছেন এবং নিজের প্যাডে প্রেসক্রিপশন লিখছেন।

প্ল্যাটফর্ম প্রতিবেদকের হাতে আসা রোগীদের দেয়া এক প্রেসক্রিপশনে দেখা যায়, নাম, স্বাক্ষর এবং ‘ডাঃ সাইফুদ্দিন’ লেখা একটি সিল ব্যবহৃত হয়েছে।

প্ল্যাটফর্মের পক্ষ থেকে প্রেসক্রিপশনে প্রাপ্ত নাম্বারে যোগাযোগ করে অভিযুক্ত সাইফুদ্দিনের কাছে এ বিষয়ে জানতে চাইলে প্রথমে তিনি দাবি করেন, ‘ব্যাংক থেকে লোন নেয়ার জন্য আমি ‘ডাক্তার’ পরিচয়ের সিল বানিয়েছি। লোন নেয়ার পর আমি সিল ব্যবহার করি না।’

পরে প্রতিবেদকের সাথে কথোপকথনের একপর্যায়ে তিনি রোগী দেখে প্রেসক্রিপশন লেখার বিষয়টি স্বীকার করে দুঃখ প্রকাশ করেন। এসএসসি পাশের বাইরে চিকিৎসা নিয়ে তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই বলেও তিনি স্বীকার করেন।

‘ডাক্তার’ পরিচয় ব্যবহার করে কোন ব্যাংক থেকে লোন নিয়েছেন– প্রতিবেদকের এমন প্রশ্নে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি মানুষের সাথে প্রতারণা করে আসলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তাই নির্বিঘ্নে এখনো এই অবৈধ কাজ করে যাচ্ছেন তিনি।

সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করা হলে বলা হয়, “এ বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য আমাদের কাছে নেই। কোন অভিযোগ করা হয়নি। তবে অভিযোগ বা প্রমাণ পেলে অবশ্যই ব্যবস্থা নেবো।”

প্ল্যাটফর্ম/এমইউএএস

এ ধরনের ভুয়া চিকিৎসা শুধু প্রতারণাই নয়, রোগীর জন্য বড় ঝুঁকিও তৈরি করে, কারণ ভুল ওষুধ, অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক এবং বিলম্বিত সঠিক চিকিৎসা জটিলতা বাড়াতে পারে। বিশেষ করে গ্রামাঞ্চলে অনেকেই দ্রুত সেবা পাওয়ার আশায় যাচাই না করেই এমন ব্যক্তির কাছে যান, ফলে সমস্যাটি আরও গভীর হয়। স্বাস্থ্যসেবা গ্রহণের আগে সংশ্লিষ্ট ব্যক্তির নিবন্ধন, বিএমডিসি নম্বর এবং প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করা জরুরি। অনলাইন তথ্যভিত্তিক অনুসন্ধানেও সহায়তা পাওয়া যায়; যেমন https://poliforecast.com এবং https://polltrading.com–এর মতো প্ল্যাটফর্মে বিভিন্ন তথ্য ও প্রবণতা পর্যবেক্ষণ করা সম্ভব, যা জনসচেতনতা বাড়াতে কাজে লাগে। স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এবং ভোক্তা অধিকার সংস্থার সমন্বিত নজরদারি থাকলে এমন অনিয়ম দ্রুত শনাক্ত করা সহজ হয়।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।