মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

ফরিদপুরে চিকিৎসকের উপর হামলার ঘটনায় ‘দুই জন’ ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার

ওয়েব টিমপ্রকাশ: ২৪ মে ২০১৯, ৪:০১ · ২ মিনিটে পড়ুন
ফরিদপুরে চিকিৎসকের উপর হামলার ঘটনায় ‘দুই জন’ ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার
লেখার আকার

প্ল্যাটফর্ম রিপোর্টঃ ফরিদপুর মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক এবং কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ডা. আদনান ইব্রাহীম এবং সভাপতি ডা. রায়হানুল ইসলাম এবং সদস্য মো. রেদোয়ান খান এর উপর জেলা ছাত্রলীগের কয়েকজনের ন্যাক্কারজনক হামলার ঘটনায় সহ-সভাপতি সোহাগ সাইফুল্লাহ (সহ-সভাপতি, ফরিদপুর জেলা ছাত্রলীগ) এবং এইচ.এম. মেজবাহ উদ্দিন (উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক, ফরিদপুর জেলা ছাত্রলীগ) কে সাময়িক ভাবে বহিষ্কার করা হয়েছে।

২৪ মে, ২০১৯ প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮/৫/২০১৯ তারিখে ফরিদপুরের ভাঙা রাস্তার মোড় এলাকায় ফরিদপুর মেডিকেল কলেজের নেতাকর্মীর উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করেন, ছাত্র লীগ পরিবার। হামলায় জড়িত থাকার অভিযোগে দুই জন অভিযুক্তকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

কেন্দ্রীয় সংসদের জরুরি সভা মোতাবেক,
রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং গোলাম রাব্বানী এর স্বাক্ষরকৃত প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ জানানো হয়েছে।

উল্লেখ্য, ১৮ মে রাত আনুমানিক ৩ টা ২০ মিনিটে সন্ত্রাসীদের হামলায় আহত হন, ডা. আদনান, ডা. রায়হান ও মো. রেদোয়ান।

পরদিন হুমকি উপেক্ষা করে প্ল্যাটফর্ম নিউজ পোর্টালে ধামাচাপা দেয়ার চেস্টা করা এই ঘটনার প্রতিবেদন প্রকাশ করে। নিউজ ছড়িয়ে পড়লে সর্ব স্তরের চিকিৎসক সমাজ থেকে প্রতিবাদ আসে। পুরো ঘটনা নিয়ে প্ল্যাটফর্ম প্রতিবেদন করে ও ফলোআপ অব্যাহত রাখে যা ফমেক ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ ও অন্যান্য উপর মহলে আলোড়ন সৃষ্টি করে।

এরই ধারাবাহিকতায় দল থেকে সাংগঠনিক পদক্ষেপ হিসেবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হলো।

আশা করা যায় যে উক্ত সন্ত্রাসী হামলায় দোষীদের আইনানুগ শাস্তি নিশ্চিত করা হবে এবং আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ ও প্রয়োজনীয় পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর পূর্বে ২০ তারিখ ডা. আদনান এর অবস্থার অবনতি হলে, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এর আই.সি.ইউ তে ভর্তি করা হয়। শারীরিক উন্নতি হলে ডা. আদনান কে কেবিনে স্থানান্তর করা হয় এবং বর্তমানে সেখানেই আছেন।

তার দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া করার আহবান জানিয়েছেন ডা. আদনান এর পিতা মাতা এবং সহপাঠীরা।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।